ওয়েব ডেস্ক: ভোটের আগে ডিগবাজি খেলেন হুমায়ুন কবীর (Humayun Kabir)। নতুন দল ঘোষণার পর জানিয়েছিলেন, আসন্ন বিধানসভা নির্বাচনে রেজিনগর (Rejinagar) ও বেলডাঙা (Beldanga) থেকে লড়বেন তিনি। তবে ভরতপুরে নিজের আসনে তিনি লড়বেন কি না, তা নিয়ে জল্পনা ছিল। এর মধ্যেই জানা যাচ্ছে, তিনি রেজিনগরে লড়লেও, বেলডাঙা থেকে প্রার্থী হবেন না। বরং তিনি নওদা (Naoda) আসন থেকে লড়বেন।
বিধানসভা ভোটের আগে তৃণমূল থেকে বহিষ্কৃত হয়েছেন হুমায়ুন কবীর (Humayun Kabir)। তার পরেই ‘জনতা উন্নয়ন পার্টি’ (Janata Unnayan Party) নামে নতুন দল ঘোষণা করেন তিনি। তবে একার দমে যে নির্বাচন জিততে পারবেন না, তিনি সেটা ভালো ভাবেই জানেন। ফলে তিনি তৃণমূল ও বিজেপি বিরোধীদের দলে টানতে মরিয়া হুমায়ুন।
আরও খবর : অভিষেকের আশীর্বাদ নিয়ে প্রচারে নামবেন বর্ধমানের তৃণমূল প্রার্থী খোকন দাস
উন্নয়ন পার্টির তরফে দু’দফায় প্রার্থীর নাম ঘোষণা করা হয়েছে। তিন্তু তার পরও সিপিএম, আইএসএফের মতামতের জন্য অপেক্ষাও করছিলেন তিনি। তিনি গত ১০ মার্চ পর্যন্ত জোটের সময়সীমা দিয়েছিলেন। তা বাড়িয়ে ১৫ মার্চ পর্যন্ত করেছিলেন। কিন্তু, এখনও জোট জটের সমস্যা দূর হয়নি। কিন্তু, এর মাঝে বুধবার ফের প্রার্থী তালিকা প্রকাশ করেছেন হুমায়ুন (Humayun Kabir)।
মূলত, প্রথম দফায় ৯ জন প্রার্থীর নাম ঘোষণা করা হয়েছিল। দ্বিতীয় দফায় আরও চারটি আসনে প্রার্থীর নাম ঘোষণা করা হয়। বুধবার, তৃতীয় দফায় আরও বেশ কিছু প্রার্থীর নাম ঘোষণা করেছেন তিনি। সেখানেই তিনি জানিয়েছেন, আসন্ন নির্বাচনে কোন দু’টি আসনে লড়তে চলেছেন তিনি। আর এদিকে হুমায়ুন তাঁর দলের পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করতে চলেছেন আগামী ২২ মার্চ।
দেখুন অন্য খবর :

