এবার দোল পূর্ণিমার তিথি থাকবে কতক্ষণ? দেখে নিন

Must Read

ওয়েব ডেস্ক : আর মাত্র কিছুদিন। তার পরেই রঙের খেলায় মেতে উঠতে চলেছে গোটা দেশ। অন্যদিকে, বৃন্দাবনে রাধা-কৃষ্ণ একসঙ্গে হোলি খেলে রঙিন হয়ে উঠেছিলেন। সেই মতো দোল পূর্ণিমার (Dol Purnima) পবিত্র তিথিতে রঙের ছোঁয়ায় রঙিন হবেন অনেকে। দোল পূর্ণিমা উপলক্ষে বিশেষ পূজারও (Puja) আয়েজন করা হয়। কিন্তু আপনি কি জানেন কতক্ষণ এই দোল পূর্ণিমার তিথি (Date of Dol Purnima) থাকবে? আর তিথিতে নিয়ম মেনেই পূজার্চনা করা উচিত। নাহলে সুখ-সমৃদ্ধি আসবে না জীবনে।

আগামী ৩ মার্চ, মঙ্গলবার (বাংলা ক্যালেন্ডার অনুযায়ী ১৮ ফাল্গুন) হল বসন্ত উৎসব বা দোল। এর পরের দিন ৪ মার্চ পালিত হবে হোলি (Holi)। ২ মার্চ সন্ধ্যা ৫টা বেজে ৪৩ মিনিটে শুরু হবে দোল পূর্ণিমার পবিত্র তিথি। তা স্থায়ী হবে ৩ মার্চ ৪টে বেজে ৫৭ মিনিট পর্যন্ত। আর এই সময়ের মধ্যে পূজার্চনা করাটাই উচিত।

আরও খবর : ভারতের ৪ রহস্যময় শিব মন্দির, যেগুলি আজও বিষ্মিত করে বিজ্ঞানীদের

কিন্তু যেকোনও ভাবে পুজো করলে চলবে না। ফলে পূর্ণিমার দিন কী কী নিয়মে পুজো করলে শ্রীবৃদ্ধি হতে পারে দেখে নেওয়া যাক।

৩ মার্চ দোলের (Dol) দিন ঘুম থেকে উঠে স্নান করে নিন। পারলে গঙ্গা স্নানও করতে পারেন। এই বিশেষ দিনে নিজের বাড়ি পরিস্কার রাখুন। দরজায় স্বস্তিক চিহ্ন এঁকে নিন। তা করলে আপনার বাড়ি থেকে অশুভ ছাডয়া দূর হবে। এদিন বাড়ি সত্যনারায়ন ব্রত পালন করতে পারেন। যদি সম্ভব হয়, তাহলে উপোস করেই পুজোর জোগার করুন। তাহলে জীবনের বাধা বিঘ্ন কেটে যেতে পারে। এদিন সারা দিন নিরামিষ খেলেই ভালো হবে।

দোলের দিন অন্যদেরকে রঙ দেওয়ার আগে, বাড়ির ঠাকুরের পায়ে রঙ দিন। আর পুজো হওয়ার পর সেই প্রসাদ সকলকে বিতরণ করুণ। এই জিনিসটি করলে আপনার শ্রীবৃদ্ধি হতে পারে। রঙের পরিবর্তে আবির ব্যবহার করুন। ফলে বিভিন্ন দিকে আপনার উন্নতি হবে। গোলাপি রং আপনার শ্রীবৃদ্ধি করতে পারে। দোলের সময় নিয়ম মেনে এই কাজ গুলি করলে আপনার জীবনে সুখ সমৃদ্ধি বজায় থাকবে। সঙ্গে শ্রীবৃদ্ধি হবে।

দেখুন অন্য খবর :

Latest News

‘দিমাগি নকশাল’দের শিকড় উপড়ে ফেলতে হবে! কড়া বার্তা শুভেন্দুর

ওয়েব ডেস্ক : যাদবপুর বিশ্ববিদ্যালয়কে (Jadavpur University) ঘিরে বামপন্থী ছাত্র সংগঠনগুলির আন্দোলন এবং ‘আজাদি’ স্লোগান নিয়ে সরব হলেন পশ্চিমবঙ্গের...

More Articles Like This