25.8 C
New York

রাজ্যের সব হাসপাতালে চালু হচ্ছে হিট-স্ট্রোক ইউনিট, নির্দেশ স্বাস্থ্য দফতরের

Must Read

কলকাতা: তাপমাত্রা উর্ধ্বমুখী (Heat Wave) এবং গরমে পরিস্থিতি আরও খারাপ হওয়ার আশঙ্কা রাজ্যের স্বাস্থ্য দফতরের। তীব্র গরমে রাজ্যের সব হাসপাতালে চালু হচ্ছে হিট-স্ট্রোক ইউনিট (Heatstroke Units), জরুরি প্রস্তুতির নির্দেশ দিল স্বাস্থ্য দফতর। রাজ্যের সমস্ত স্বাস্থ্য প্রতিষ্ঠানে হিটস্ট্রোকের মোকাবিলায় অবিলম্বে জরুরি ব্যবস্থা চালুর নির্দেশ দেওয়া হয়েছে।

রাজ্যের স্বাস্থ্য দফতর সূত্রের খবর, ইতিমধ্যে রাজ্যে বেশ কয়েকজন হিট স্ট্রোকে আক্রান্ত হয়েছেন। মৃত্যুর ঘটনাও ঘটেছে। সূত্রের খবর, অসহনীয় গরমের কথা কথা ভেবে এবার রাজ্যের প্রত্যেক হাসপাতালে হিট স্ট্রোকের জন্য বিশেষ ওয়ার্ড চালু করার উদ্যোগ নেওয়া হয়েছে দফতরের তরফে।পশ্চিমবঙ্গ সরকারের স্বাস্থ্য দপ্তরের জারি করা নির্দেশিকা অনুযায়ী, গ্রামীণ হাসপাতাল থেকে মেডিক্যাল কলেজ হাসপাতাল পর্যন্ত সমস্ত স্বাস্থ্য প্রতিষ্ঠানে হিটস্ট্রোকের মোকাবিলায় জরুরি ভিত্তিতে বিশেষ ব্যবস্থা নিতে বলা হয়েছে।

আরও পড়ুন: ভোটের আগেই DA বাড়াবে কেন্দ্র? বেতন কত বাড়বে? দেখুন হিসেব

হিট স্ট্রোকের জন্য ওয়ার্ডে একটি নির্দেশিকাও জারি করেছে স্বাস্থ্য ভবন। নির্দেশিকায় বলা হয়েছে, প্রতিটি হাসপাতালকে একটি বিশেষ ঘরে ন্যূনতম দু’টি বেড রাখতে হবে। সেই ঘরে থাকবে শীতাতপ নিয়ন্ত্রণ ব্যবস্থা বা হাইস্পিড পাখা। এছাড়াও আপৎকালীন পরিস্থিতির বিভিন্ন ওআরএস, বরফ বা আইস প্যাক, ঠান্ডা জল, ভেজা তোয়ালে ও স্পঞ্জিং সামগ্রী, থার্মোমিটার, গ্লুকোমিটার ও টেস্টিং স্ট্রিপ, ইমারশন কুলিংয়ের জন্য জলরোধী জিপারযুক্ত বডি ব্যাগ, অক্সিজেন, জরুরি ওষুধ, পোর্টেবল ইসিজি মেশিন প্রভৃতি রাখার নির্দেশ দেওয়া হয়েছে। একই সঙ্গে ভিজে তোয়ালে, পর্যাপ্ত ঠান্ডা জল, বরফ রাখতে হবে।
দাবদাহের কারণে প্রতিদিন কতজন অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হচ্ছেন, তাঁদের কী ধরনের সমস্যা থাকছে- এই সংক্রান্ত রিপোর্টও জমা দিতে বলা হয়েছে। একই সঙ্গে দিনের বেলা ১১টা থেকে ৪টে পর্যন্ত জরুরি প্রয়োজন ছাড়া বাইরে না বেরানোর পরামর্শ দিচ্ছেন চিকিৎসকরা।

Latest News

কেকেআর নাকি কেকে-হার! আহমেদাবাদেও জয়ের মুখ দেখল না রাহানে অ্যান্ড কোম্পানি

ওয়েব ডেস্ক: নিন্দুকরা ‘কেকেআর’কে (KKR) ‘কেকে-হার’ বলে কটাক্ষ করেন। তবে আইপিএলের চলতি মরশুমে পার্পল ব্রিগেডের জঘন্য দশা দেখে ভক্তরাও...

More Articles Like This