ওয়েবডেস্ক- বিধানসভা ভোটের (Assembly Election) দিনক্ষণ এখনও ঘোষণা হয়নি। তার আগেই রাজনৈতিক দলগুলি উত্তেজনা তুঙ্গে। আজ ফের ধরনা মঞ্চ (Dharna Mancha) থেকে নির্বাচন কমিশনকে (Election Commission) নিশানা করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। ছেড়ে কথা বললেন না মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকেও (Chief Election Commissioner Gyanesh Kumar) । এদিন অভিষেক বলেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের ডাকে এখানে সঙ্ঘবদ্ধ হয়েছি। আমি জানি প্রায় ৬০ লক্ষ ৬০ হাজার জলজ্যান্ত জীবিত ভোটারদের নাম জবরদস্তি বিবেচনাধীন করে রাখা হয়েছে। যাতে তারা ভোট না দিতে পারে। একমাত্র বিজেপির অঙ্গুলিহেলনেই এই কাজগুলি হচ্ছে। যারা এখানে আমার কথা শুনছেন, জানছেন, আমি প্রথম দিনই সাংবাদিক বৈঠক করে এসআইআর-এর বিরোধিতা করে আমাদের দলের অবস্থান স্পষ্ট করেছিলাম।
আমি বলেছিলাম নির্বাচন কমিশন বা নির্বাচন কমিশনার নিরপেক্ষ নয়। ইনি বিজেপির সহকর্মী বা বিজেপির সহকারি সংস্থা হিসেবে কাজ করছে।
অভিষেকের তীব্র কটাক্ষ, কাল উনি যে হোটেলটিতে গিয়ে উঠেছেন, কলকাতায় ছোট-বড় মিলিয়ে পাঁচ হাজারের বেশি হোটেল আছে। দুশো-চারশো, পাঁচশো-দশ টা পঞ্চাশ টা হোটেল নয়।
আরও পড়ুন- ক’দফায় ভোট চায় শাসকদল? নিরপেক্ষ ভোট হবে আশ্বস্ত করল কমিশন
দিল্লির বাবুরা অমিত শাহ থেকে শুরু করে রাজস্থানের মুখ্যমন্ত্রী, মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী, বিজেপির সর্বভারতীয় সভাপতি তাঁরা এসে হোটেলটিতে ওঠে, যে ঘরটায় ওঠে, সেই একই হোটেল আর একই ঘরে মুখ্য নির্বাচন কমিশনার উঠেছেন। এটা তো নেহাত কাকতালীয় কোনও ঘটনা নয়।
যে হোটেলে অমিত শাহ থাকেন, সেই একই হোটেলে জ্ঞানেশ কুমার থাকছেন। একটা হোটেলে যদি ৫০ টা করে রুম থাকে, তাতে আড়াইলক্ষ রুম রয়েছে। সেই আড়াইলক্ষ রুমের মধ্যে ওই ঘরেই আছেন জ্ঞানেশ কুমার।
