কলকাতা শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬ |
K:T:V Clock
বিজেপি ছেড়ে তৃণমূলে আলিপুরদুয়ারের জেলা সভাপতি
দেবজ্যোতি ঘোষ Published By:  • | Edited By: শঙ্খজিৎ বিশ্বাস
  • প্রকাশের সময় : সোমবার, ২১ জুন, ২০২১, ০১:৪৮:২৪ পিএম
  • / ৭৩০ বার খবরটি পড়া হয়েছে
  • • | Edited By: শঙ্খজিৎ বিশ্বাস

২০০ আসনকে টার্গেট করে ভোটযুদ্ধে নামলেও ৭৭-এ দৌড় থেমেছে গেরুয়া শিবিরের। রাজ্য জয় দূর অস্ত্, সংগঠন টিকিয়ে রাখাই এখন চ্যালেঞ্জ গেরুয়া শিবিরের কাছে। প্রতিদিনই হাজার হাজার কর্মী সমর্থক বিজেপি ছেড়ে তৃণমূলে নাম লেখাচ্ছেন। উত্তরবঙ্গে ভালো ফল করলেও ভাঙন ঠেকাতে পারল না গেরুয়া শিবির।

আরও পড়ুন: যোগী রাজ্যে ধর্ষণের অভিযোগে গ্রেফতার পুলিশ কর্মী

দল ছাড়লেন আলিপুরদুয়ারের বিজেপি জেলা সভাপতি গঙ্গাপ্রসাদ শর্মা। আজ সোমবার দুপুরে তৃণমূল ভবনে এক অনুষ্ঠানে জেলার আরও একঝাঁক বিজেপি নেতাকে সঙ্গে নিয়ে ঘাসফুল শিবির যোগ দেন গঙ্গাপ্রসাদ। রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু তাঁদের হাতে পতাকা তুলে দেন। এ ছাড়া উপস্থিত ছিলেন প্রাক্তন মন্ত্রী মুকুল রায়, দলের রাজ্যসভার মুখ্য সচেতক সুখেন্দুশেখর রায়।

গঙ্গাপ্রসাদবাবু ছাড়াও এদিন তৃণমূলে যোগ দেন গেরুয়া শিবিরের জেলা সহ-সভাপতি বিপ্লব সরকার, জেলা সাধারণ সম্পাদক বীরেন্দ্র বারা, সম্পাদক বিনোদ মিনস, কালচিনি বিধানসভার কনভেনর কিপাশংকর জয়সওয়াল, উপ-কনভেনার ঈশ্বর বিশ্বকর্মা, জেলা নেতা কষিম পাকিম।

আরও পড়ুন: ফিল্ম সার্টিফিকেশন আইনে সংশোধনের প্রস্তাব

সাংবাদিকদের প্রশ্নের উত্তরে এদিন মুকুল বলেন, এটা পূর্বাভাস মাত্র। গত লোকসভা নির্বাচনেও প্রথম বিজেপি আসন পেয়েছিল উত্তরবঙ্গে। সেখান থেকেই ওদের ভাঙন শুরু হল। দলীয় সূত্রে খবর, মুকুল রায়ের সাংগঠনিক দক্ষতাকে কাজে লাগিয়ে উত্তরবঙ্গে সংগঠনকে আরও শক্তিশালী তৃণমূল কংগ্রেস।

তৃণমূলে যোগ দিয়ে গঙ্গাপ্রসাদবাবু বলেন, বিজেপিতে জেলা নেতৃত্বকে গুরুত্ব দেওয়া হয় না। নির্বাচনের আগে জেলা নেতৃত্বকে তোয়াক্কা না করে অনেক নেতাকে দিল্লিতে নিয়ে গিয়ে দলে ঢুকিয়েছে কেন্দ্রীয় নেতৃত্ব। তখন থেকেই দলের সঙ্গে আমার দূরত্ব তৈরি হয়। নির্বাচনের সময় দল গদ্দার বলা হত তাই ছাড়িনি। এই জেলার ৫টি সিটই বিজেপিকে উপহার দিয়েছি।

আরও পড়ুন: রাম মন্দির জমি বিতর্কে সাংবাদিক-সহ তিন জনের নামে এফআইআর

রাজ্যে তৃতীয়বারের জন্য তৃণমূল কংগ্রেস ক্ষমতায় আসার পর থেকেই বিভিন্ন রাজনৈতিক দল ছেড়ে ঘাসফুল শিবিরে যোগদানের হিড়িক পড়েছে। মুকুল তৃণমূলে যোগ দেওয়ার পর গেরুয়া শিবিরে ভাঙন আরও বেড়েছে। শনিবারই তৃণমূলে যোগ দেন মুকুল ঘনিষ্ঠ প্রাক্তন বিজেপি নেতা তপন সিনহা।

মুকুল রায় যেদিন তৃণমূলে যোগ দেন, সেদিনই বনগাঁ সাংগঠনিক জেলা বিজেপির সহ-সভাপতির পদ থেকে ইস্তফা দেন তিনি। তপনবাবুর পাশাপাশি শনিবার গোবরডাঙা শহরের বিজেপির মহিলা মোর্চার সভানেত্রী শর্মিষ্ঠা বালা রায়ও তাঁর অনুগামীদের নিয়ে তৃণমূল কংগ্রেসে যোগ দেন।

পুরনো খবরের আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০
১১ ১২ ১৩ ১৪ ১৫১৬ ১৭
১৮ ১৯ ২০ ২১ ২২ ২৩ ২৪
২৫ ২৬ ২৭ ২৮ ২৯ ৩০ ৩১
আর্কাইভ

এই মুহূর্তে

মেষ থেকে মীন— আজ ভাগ্যবান কারা?
শুক্রবার, ১৬ জানুয়ারী, ২০২৬
‘স্বীকার কর চুরি করেছিস’, পুলিশি হেফাজতে যুবকের যৌনাঙ্গে পেট্রল ঢেলে নির্মম নির্যাতন
বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী, ২০২৬
নবান্নের সামনে ধরনা নিয়ে রাজ্যের শর্তকেই অগ্রাধিকার হাইকোর্টের, এবার কী করবে ফিজেপি
বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী, ২০২৬
উত্তরবঙ্গ থেকে স্লিপার ভলভো বাসে সোজা দিঘা, শুক্রবার উদ্বোধন মুখ্যমন্ত্রীর
বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী, ২০২৬
কলকাতায় ফের অগ্নিকাণ্ড! বিবি গাঙ্গুলি স্ট্রিটের পর বড়বাজারে রাসায়নিকের গুদামে আগুন
বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী, ২০২৬
ঘোড়দৌড়ের সময় নাবালককে দাঁতে করে তুলে নিল ঘোড়া! তারপর..
বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী, ২০২৬
অগ্নিগর্ভ ইরান! আটক ভারতীয়দের দেশে ফেরাতে কী পদক্ষেপ কেন্দ্রের?
বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী, ২০২৬
দুধ সাদা বিছানার উপর শুয়ে শুভশ্রী
বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী, ২০২৬
ইরানের পথে মার্কিন ক্যারিয়ার স্ট্রাইক গ্রুপ!
বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী, ২০২৬
চিকিৎসায় সাড়া দিচ্ছেন আক্রান্ত দুই নার্স
বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী, ২০২৬
সরস্বতী পুজোর- ২৩ জানুয়ারি পরীক্ষা নয়, বাংলার আবেদন পিছিয়ে গেল JEE মেন
বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী, ২০২৬
জয় দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু ভারতের! কত রান করলেন বৈভব?
বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী, ২০২৬
মহিলাকে অন্তঃসত্ত্বা করলেই মিলবে ১০ লক্ষ টাকা! প্রতারণায় গ্রেফতার ১
বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী, ২০২৬
মায়ের জন্মদিনে মেগাস্টার দেব কী লিখলেন…
বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী, ২০২৬
SIR শুনানিতে ডাক পেলেন ভারতীয় বিজ্ঞানী অভিজিৎ বন্দ্যোপাধ্যায়!
বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী, ২০২৬
© R.P. Techvision India Pvt Ltd, All rights reserved.
Developed By KolkataTV Team