14 C
New York

প্রচারে অভিনবত্ব, কৃষকদের সঙ্গে কেক কেটে জন্মদিন পালন গাইঘাটার বিজেপি প্রার্থীর

Must Read

উত্তর ২৪ পরগনা (গাইঘাটা)- প্রচারে ফের চমক। বিজেপি প্রার্থীদের (BJP Candidate)  সেলুনে ঢুকে চুল কেটে দিতে গেছে। একজন প্রার্থী আবার এক গৃহস্থ বাড়ি ঢুকে রুটিও বেলে দেন। সেই পথেই হাঁটলেন গাইঘাটার বিজেপি প্রার্থী স্বপন মজুমদার।

গাইঘাটার  (Gaighata) সবজির হাটে প্রচার করলেন বিজেপি প্রার্থী স্বপন মজুমদার (BJP candidate Swapan Majumdar) । কৃষকদের সঙ্গে নিজের জন্মদিনের কেক কাটার মধ্য দিয়ে গাইঘাটা থানার চাঁদপাড়া এলাকার কৃষি মান্ডিতে রবিবাসরীয় প্রচার সারলেন বনগাঁ দক্ষিণের বিজেপি প্রার্থী স্বপন মজুমদার।

আরও পড়ুন-  ভোটার তালিকায় যুক্ত ৭ লক্ষ নতুন নাম, জানাল নির্বাচন কমিশন

উত্তর ২৪ পরগনা জেলার চাঁদপাড়া কৃষি মন্ডিতে রবিবাসরীয় প্রচারে আসেন বনগাঁ দক্ষিণ কেন্দ্রের বিজেপি প্রার্থী স্বপন মজুমদার। বনগাঁ দক্ষিণ বিধানসভা কেন্দ্রের বিধায়ক হলেও গাইঘাটা ব্লকের বেশ কয়েকটা পঞ্চায়েত স্বপন মজুমদারের প্রচার এলাকার মধ্যে পড়ে। তাই এদিন তিনি হাট বার থাকায় কৃষকরা সবজি নিয়ে এসেছিলেন কিষাণ মান্ডিতে সেখানে ঘুরে ঘুরে প্রচার করেন।

বিজেপি প্রার্থী স্বপন মজুমদার কথা বলেন চাষিদের সঙ্গে। প্রচারের মাঝে কর্মী সমর্থকদের নিয়ে চা চক্র করেন তিনি। সেখানে তার জন্মদিন উপলক্ষে কর্মী সমর্থকরা কেক নিয়ে এসেছিলেন। কর্মী সমর্থকদের সঙ্গে কেক কেটে জন্মদিন পালন করেন স্বপন। কৃষি মান্ডিতে এসে চাষিরা সবজির দাম না পাওয়া নিয়ে সরব হন বিজেপি প্রার্থী।

Latest News

রবিবার সূর্যদেবের কৃপায় কার ভাগ্য খুলবে?

ওয়েব ডেস্ক: রবিবার দিনটি জ্যোতিষশাস্ত্রে (Astrology) বিশেষ তাৎপর্যপূর্ণ। এই দিন সূর্যদেবের আরাধনা করলে জীবনে মান-সম্মান, প্রতিপত্তি ও আত্মবিশ্বাস বৃদ্ধি...

More Articles Like This