41.2 C
Kolkata

হিঙ্গলগঞ্জে বিএসএফ ক্যাম্পে ভয়াবহ আগুন

Must Read

হিঙ্গলগঞ্জ: বিএসএফ ক্যাম্পে (Hingalgunj BSF Camp) ভয়াবহ আগুন। বাঁকড়া ৭৭ নম্বর ব্যাটেলিয়ান বিএসএফ ক্যাম্পে পেট্রোল রাখা ঘরে বিধ্বংসী আগুন (Fire Break Out)। বৃহস্পতিবার সকালে এই আগুন লাগার ঘটনা ঘটে। ক্যাম্পেরই জ্বালানির ঘরে এ দিন আগুন লাগে। চারদিক কালো ধোঁয়ায় ঢেকে যায়। মুহূর্তের মধ্যে সেই কালো ধোঁয়া ঢেকে ফেলে গোটা এলাকা। দমকলের একটি ইঞ্জিন আগুন নেভানোর কাজ করছে। প্রাথমিক অনুমান, শর্ট সার্কিটের জেরে এই আগুন লাগে। অগ্নিদগ্ধ এক জওয়ান, আশঙ্কাজনক অবস্থা হাসপাতালে চিকিৎসাধীন।

হিঙ্গলগঞ্জ থানার ৭৭ নম্বর ব্যাটেলিয়ানের পেট্রোল পাম্পের ঘরে জাহাজে তেল দিতে গিয়ে শর্ট সার্কিটের ফলে আগুনে পুড়ে যায় এক বিএসএফ জওয়ান।নাম রাম সিং হাসপাতালে ভর্তি। ঘটনাস্থলে আসে ফায়ার ব্রিগেড ও হিঙ্গলগঞ্জ থানার তৎপরতায় আগুন নিয়ন্ত্রণে আসে। ততক্ষণে পাম্পের ঘরে ভিতরে থাকা জওয়ান পুরে যায় তার অবস্থা আশংকা জনক। তাকে উদ্ধার করে বসিরহাট জেলা হাসপাতালে পাঠানো হয়। যে ঘরে আগুন লাগে, সেই ঘরে প্রচুর দাহ্য বস্তু ছিল বলে জানা গিয়েছে। সূত্রের দাবি, নদীপথে ভেসেলে টহলের জন্য প্রয়োজনীয় জ্বালানি মজুত ছিল ওই ঘরে। শর্ট সার্কিটের জেরে তাতেই আগুন লেগে এই দুর্ঘটনা ঘটে বলে খবর।

আরও পড়ুন:ভোটে ডিউটি করতে এসে ফলতায় রহস্যমৃত্যু কেন্দ্রীয় বাহিনীর জওয়ানের, রক্তাক্ত দেহ উদ্ধার

Latest News

বিজেপি কর্মীকে মারধর ও তোলাবাজির অভিযোগে গ্রেফতার তৃণমূল নেতা তাপস চক্রবর্তী

হুগলি: চুঁচুড়া-মগড়া (Chinsurah) পঞ্চায়েত সমিতির বন ও ভূমি কর্মাধ্যক্ষ তথা প্রাক্তন তৃণমূল ব্লক সভাপতি তাপস চক্রবর্তীকে (Tapas Chakraborty) গ্রেফতার...

More Articles Like This