SIR-এ দক্ষিণ ২৪ পরগনায় কত নাম বাদ? দেখে নিন বিধানসভা ভিত্তিক তথ্য

0
186

দক্ষিণ ২৪ পরগনা: প্রকাশিত হল চূড়ান্ত ভোটার তালিকা (Final Voter List)। রাজ্যজুড়ে প্রায় ৬২ লক্ষ নাম বাদ পড়েছে বলে জানাল নির্বাচন কমিশন (Election Commission)। একইসঙ্গে কমিশন এদিন জানায়, ৫৮ লক্ষের বেশি এনুমারেশন ফর্ম জমা পড়েনি। এখন প্রশ্ন হচ্ছে, দক্ষিণ ২৪ পরগনা (South 24 Parganas) জেলার ছবিটা কীরকম? সেখানে কোথায় কত নাম বাদ পড়ল? চলুন একনজরে দেখে নেওয়া যাক।

দক্ষিণ ২৪ পরগনা জেলা এবারের এসআইআর খসড়া তালিকায় মোট ভোটার ছিল ৭৭ লক্ষ ৭৬ হাজার ২৭৬। চূড়ান্ত তালিকায় বাদ হওয়া ভোটারের সংখ্যাটা ৮৭,৫৪৮। আগেই খসড়া তালিকা থেকে বাদ গিয়েছিল ৮,১৮,৪৩২ নাম। সবমিলিয়ে দক্ষিণ ২৪ পরগনা জেলায় মোট বাদ গিয়েছে ৯,০৫,৯৮০ ভোটারের নাম। এখনও পর্যন্ত এই জেলায় বিচারাধীন রয়েছে ৫ লক্ষ ভোটারের নাম। বিধানসভা অনুযায়ী ছবিটা দেখে নেওয়া যাক।

আরও পড়ুন: মমতার ভবানীপুরে কত নাম বাদ?

কাকদ্বীপ বিধানসভা

  • মোট ভোটার – ২৬৪,০৩১
  • এসআইআর খসড়া তালিকায় আগেই বাদ গিয়েছে – ১৩,৪২৪
  • আজ চূড়ান্ত তালিকায় বাদ গিয়েছে – ৫,৮২৭
  • মোট বাদ গেল – ১৯,২৫১
  • এখনও পর্যন্ত বিচারাধীন রয়েছে – ৭,৯১৪

সাগর বিধানসভা

  • মোট ভোটার – ২,৮৫,৭৫১
  • এসআইআর খসড়া তালিকায় আগেই বাদ গিয়েছে – ৮,৫১১
  • চূড়ান্ত তালিকায় বাদ গিয়েছে – ৭৪৫
  • মোট বাদ গেল – ৯,২৫৬
  • এখনও পর্যন্ত বিচারাধীন রয়েছে – ৪,৮০৬

পাথরপ্রতিমা বিধানসভা

  • মোট ভোটার – ২,৭৪,৫৬৮
  • এসআইআর খসড়া তালিকায় আগেই বাদ গিয়েছে – ১১,০৯০
  • চূড়ান্ত তালিকায় নাম বাদ গিয়েছে – ১,১৪২
  • মোট বাদ গেল – ১২,২৩২
  • এখনও পর্যন্ত বিচারাধীন রয়েছে – ৭,৭৩০

দেখুন আরও খবর:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here