30.5 C
Kolkata

আজ বিকেলে ‘ফাইনাল লিস্ট’! ভোট দিতে পারবেন কি না, জানাবে কমিশন

Must Read

কলকাতা: ভোটের ঠিক আগে বড় আপডেট। আপনি আদৌ ভোট দেওয়ার ‘যোগ্য’ কি না, সেই চূড়ান্ত তালিকা আজ, মঙ্গলবার বিকেলেই প্রকাশ করতে চলেছে নির্বাচন কমিশন (Election Commission)। আর সেই তালিকার দিকেই এখন তাকিয়ে হাজার হাজার অনিশ্চয়তায় থাকা ভোটার।

এসআইআর (SIR) প্রক্রিয়ার পর বহু ভোটারের নাম নিয়ে জটিলতা তৈরি হয়েছিল। কারও নাম তালিকা থেকে বাদ পড়ে, কেউ আবার আইনি লড়াইয়ে যান। সুপ্রিম কোর্টের নির্দেশে গঠিত ট্রাইব্যুনাল সেই সব মামলার নিষ্পত্তি করেছে। কিন্তু কার নাম টিকে গেল আর কার বাদ পড়, তা এখনও স্পষ্ট নয়।

আরও পড়ুন: পোস্টার ঘিরে উত্তেজনা! রাজপুর-সোনারপুরে হামলার অভিযোগে তৃণমূলের দিকে আঙুল বিজেপির

এই পরিস্থিতিতে শীর্ষ আদালত সাফ জানিয়ে দেয়, ভোটের আগে নির্দিষ্ট সময় মেনে চূড়ান্ত তালিকা প্রকাশ করতেই হবে। সেই নির্দেশ মেনেই আজ বিকেল ৫টা, অর্থাৎ প্রচার শেষ হওয়ার পর প্রকাশিত হবে সেই তালিকা। এই তালিকায় নাম থাকলেই ২৩ এপ্রিল প্রথম দফার ভোটে অংশ নিতে পারবেন। দ্বিতীয় দফার (২৯ এপ্রিল) আগে, ২৭ এপ্রিল প্রকাশিত হবে পরবর্তী তালিকা।

উল্লেখ্য, ২৩ এপ্রিল রাজ্যের ১৫২টি বিধানসভা কেন্দ্রে ভোটগ্রহণ। বহু কেন্দ্রেই বিপুল সংখ্যক ভোটারের নাম নিয়ে বিতর্ক ছিল। ট্রাইব্যুনালে নতুন করে নথি জমা দিয়ে নিজেদের দাবি প্রতিষ্ঠা করার চেষ্টা করেছিলেন অনেকে। সেই ‘পরীক্ষার ফল’ই প্রকাশ পাবে আজ।

তবে এখনও স্পষ্ট নয়, ঠিক কোথায় এবং কীভাবে এই তালিকা দেখা যাবে। নির্বাচন কমিশনের ওয়েবসাইটে তা আপলোড হবে, নাকি বুথ স্তরে তালিকা টাঙানো হবে, তা নিয়ে ধোঁয়াশা রয়েছে। ফলে ভোটারদের উদ্বেগ এখনও কাটেনি।

Latest News

মরুভূমির রূপ নিল রাজধানী! ৯২ কিমি বেগে ধুলোঝড় দিল্লিতে, জারি লাল সতর্কতা

নয়াদিল্লি: কখনও তীব্র গরম, কখনও দূষণের ধোঁয়াশা, তার মধ্যেই এবার ভয়ংকর ধুলোঝড়ের সাক্ষী থাকল দিল্লি (Delhi)। সোমবার দুপুরে রাজধানীর...

More Articles Like This