২৮ ফেব্রুয়ারি চূড়ান্ত তালিকা, বাদ যেতে পারে ১১ লক্ষ ভোটারে নাম!

0
36

ওয়েবডেস্ক-   আর কয়েকদিন বাদেই বিধানসভা ভোট (Assembly Election 2026) । মার্চেই রাজ্যের আসছেন নির্বাচন কমিশনের (Election Commission)  ফুল বেঞ্চ। আর ১, ২ মার্চ বৈঠকে বসার কথা। আর ওই সময়েই বাংলায় ভোটের দিনক্ষণ ঘোষণা করতে পারে কমিশন। আর ২৮ ফেব্রুয়ারি (28 February)  চূড়ান্ত তালিকা (Final list) প্রকাশ। ফলে গোটা দেশবাসীর নজরই সেইদিকে। আজ, অর্থাৎ ১৪ ফেব্রুয়ারি চূড়ান্ত তালিকা প্রকাশিত হওয়ার কথা ছিল। সেই দিনক্ষণ পিছিয়ে দিয়ে ২৮ ফেব্রুয়ারি রাখা হয়েছে। এসআইআর-এর খসড়া তালিকায় ৫৮ লক্ষ ভোটারের নাম বাদ পড়েছিল। সূত্রের খবর, চূড়ান্ত তালিকায় বাদ পড়তে চলেছে ১১ লক্ষ ভোটারের নাম। এই সংখ্যা আগামী কয়েকদিনে আরও বাড়তে পারে।

 

আজ শনিবার এসআইআর (SIR)  শুনানি শেষ হওয়ার কথা। শুক্রবারই এই প্রক্রিয়া শেষ হয়ে গিয়েছে বলে জেলা নির্বাচনী আধিকারিকরা (ডিইও) নির্বাচন কমিশনের ফুল বেঞ্চের সঙ্গে এ দিন ভার্চুয়াল বৈঠকে জানিয়ে দিয়েছেন। আগামী ২১ ফেব্রুয়ারির মধ্যে শুনানিতে পেশ হওয়া নথি যাচাই ও নিষ্পত্তি কাজ শেষ করতে হবে। সম্পন্ন করতে হবে স্ক্রুটিনির প্রক্রিয়াও। তার এক সপ্তাহ পরে চূড়ান্ত ভোটার তালিকা পেশ করবে করবে কমিশন।  কমিশন সূত্রের জানা গিয়েছে, খসড়া তালিকা থেকে ‘লজিকাল ডিসক্রিপেন্সি’ বা যুক্তিগ্রাহ্য অসঙ্গতি এবং ‘আনম্যাপড’ ভোটার চিহ্নিত হয়েছেন ১ কোটি ৫১ লক্ষ ৯২ হাজার ৭৩৫ জন। তার মধ্যে ৩ লক্ষ ৫৫ হাজার ৬৭৯ জন ভোটারের কাছে শুনানির নোটিস পৌঁছতে পারেননি বুথ লেভেল অফিসাররা (বিএলও)। কারণ এদের খোঁজ মেলেনি।

আরও পড়ুন-  SIR নথির নাম করে ডেকে অপহরণ! কিডন্যাপের অভিযোগে গ্রেফতার BLO

এর বাইরে ৬ লক্ষ ২০ হাজার ভোটার শুনানির নোটিস পেয়েও আসেননি। রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক (সিইও) মনোজ আগরওয়াল জানিয়েছেন,  শুনানির পরে ১ কোটি ২৩ লক্ষের বেশি নথি যাচাই শুরু হয়ে গিয়েছে। এখনও ৫ শতাংশ নথি ইআরও–রা সিস্টেমে আপলোড করেননি। তবে প্রাথমিকভাবে তথ্য যাচাইয়ের পরেই ১ লক্ষ ৪০ হাজার নাম ‘অযোগ্য’ হিসেবে চিহ্নিত করা হয়েছে।  ‘আনম্যাপড’  ভোটারদের নাম তালিকায় রাখার জন্য যে যে ফর্ম বিলি করা হচ্ছে, তা ভুয়ো জানিয়ে দিল কমিশন। এই ফর্ম মেনে কেউ আবেদন করলে তা গ্রাহ্য করা হবে না। যদি কোনও ইআরও- এইআরও এ কাজের সঙ্গে যুক্ত থাকেন তাহলে তাঁকেও শাস্তির মুখের পড়তে হবে। সিইও আরও জানান, ২৮ ফেব্রুয়ারি চূড়ান্ত তালিকা প্রকাশিত হওয়ার পর, যাদের নাম বাতিল করে দেওয়া হবে, তারা চাইলে পাঁচ দিনের মধ্যেই সংশ্লিষ্ট ডিইও–র কাছে নির্দেশ পুনর্বিবেচনার জন্য আবেদন জানাতে পারেন। সেখানে বাতিল হলে পাঁচ দিনের মধ্যে সিইও–র কাছে একই আবেদন করতে পারবেন। কেন নাম বাতিল হল,  তা স্পষ্ট ভাবে উল্লেখ করে কমিশন তাদের কাছে চিঠি দিয়ে জানাবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here