কলকাতা রবিবার, ১৮ জানুয়ারী ২০২৬ |
K:T:V Clock
দেব-শিবপ্রসাদকে নিয়ে ‘ভুয়ো খবর’
কলকাতা টিভি ওয়েব ডেস্ক Published By:  • | Edited By: অরণ্য সেন
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৭ জুন, ২০২১, ০২:০৬:০১ পিএম
  • / ৪৭৬ বার খবরটি পড়া হয়েছে
  • • | Edited By: অরণ্য সেন

বাংলা চলচ্চিত্রের জনপ্রিয় হিরো দেব ট্যুইট করেছেন যে, ‘সংবাদপত্রের উচিত আরও সতর্ক হয়ে খবর করা এবং ভুল খবর প্রচার না করা’। দেব হঠাৎ কেন সংবাদপত্র সম্পর্কে এমন মন্তব্য করলেন! সম্প্রতি একটি বহুল প্রচারিত সংবাদপত্রে প্রকাশিত হয়েছে ‘শিবপ্রসাদের পরিচালনায় দেব’ শিরোনামে একটি খবর। এই খবর ভিত্তিহীন বলে দেব মত প্রকাশ করেছেন। তিনি ট্যুইটে আরও লিখেছেন,’এই খবর আপাতত সত্য নয়’। সংবাদপত্রে প্রকাশিত খবর অনুযায়ী শিবপ্রসাদের এই ছবিটি একটি চোর পুলিশের গল্প। যেখানে নাকি পুলিশের ভূমিকায় দেখা যাবে প্রসেনজিৎ চট্টোপাধ্যায় এবং চোরের ভূমিকায় দেব। সংবাদপত্রে এই খবর পড়ার পর দেবের ভক্তরা উৎসাহী হয়ে উঠেছিল। কিন্তু দেবের ট্যুইটে তাঁরা হতাশ হয়েছেন। একজন মন্তব্য করেছেন,’কি বলছো দাদা এই খবর সত্যিই নয়! আমিতো কত কি ভেবে ফেললাম’। আর এক ফ্যান মন্তব্য করেছেন, ‘দাদা এই সমস্ত ফেক নিউজ থেকে সাবধানে থাকবেন। আপনি ভালো থাকলে আমরা ভালো থাকবো’। এক ট্যুইট ব্যবহারকারী দেবকে ‘বিনোদনের রাজা’ বলে উল্লেখ করেছেন।দেবের সঙ্গে মিডিয়ার সম্পর্ক বরাবরই ভালো। অথচ এই রকম একটি ‘ফেক’ খবরে দেব স্বাভাবিক কারণেই হতাশ।

আরও পড়ুন: রামগোপালের ছবিতে আবার মুখ্য ভূমিকায় অমিতাভ

যদিও দেব আর এক তৃণমূল সাংসদ মহুয়া মৈত্রর মতন সাংবাদিকদের ‘দু’পয়সার সংবাদিক’ বলে অভিহিত করতে চান না। কিন্তু তিনি তাঁর নিজের সম্পর্কে এই খবর ‘সম্পূর্ণ ভুয়ো’ বলে অভিহিত করেছেন।
এসব সত্ত্বেও প্রিয় বান্ধবী রুক্মিণীর জন্মদিনের আয়োজন করতে পিছিয়ে নেই দেব। এ মাসের ২৭তারিখ তার জন্মদিন। জন্মদিনে নায়িকা কি জামা কাপড় পরবেন তা নিয়ে বেশ চিন্তিত তিনি। কোন পছন্দসই পোশাক পাচ্ছেন না রুক্মিণী তাঁর ওয়ারড্রব ঘেঁটে। মন একটু খারাপও বটে। দেব কি পারবে, রুক্মিণীর পোশাক সমস্যার সমাধান করতে! নাকি তা করতে গিয়ে আবার মিডিয়ায় কোন বেফাঁস খবর বেরিয়ে যাবে? তাই রুক্মিণীও ব্যাপারেও একটু চিন্তিত দেব।

পুরনো খবরের আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০
১১ ১২ ১৩ ১৪ ১৫ ১৬ ১৭
১৮ ১৯ ২০ ২১ ২২ ২৩ ২৪
২৫ ২৬ ২৭ ২৮ ২৯ ৩০ ৩১
আর্কাইভ

এই মুহূর্তে

ফের রেকর্ডবুকে কোহলি! দল হারলেও বড় নজির গড়লেন বিরাট
রবিবার, ১৮ জানুয়ারী, ২০২৬
জলে গেল বিরাটের সেঞ্চুরি! শেষ ODI হেরে সিরিজ খোয়াল ভারত
রবিবার, ১৮ জানুয়ারী, ২০২৬
ইরানে মৃত্যু হয়েছে ১৬ হাজারের বেশি মানুষের! দাবি রিপোর্টে
রবিবার, ১৮ জানুয়ারী, ২০২৬
‘ভোটের পর মোদিকেও জয় বাংলা বলতে হবে’, চাপড়া থেকে সিঙ্গুরের বার্তার পালটা চ্যালেঞ্জ অভিষেকের
রবিবার, ১৮ জানুয়ারী, ২০২৬
ধ্রুপদী মর্যাদা থেকে দুর্গাপুজোয় ইউনেসকো স্বীকৃতি, সিঙ্গুরে ‘বাঙালি অস্মিতা’য় শান মোদির
রবিবার, ১৮ জানুয়ারী, ২০২৬
ফের বোলিং বিপর্যয়! ভারতকে ৩৩৮ রানের টার্গেট দিল নিউজিল্যান্ড
রবিবার, ১৮ জানুয়ারী, ২০২৬
শাহের রোড শোয়ে ভাঙা হয়েছিল বিদ্যাসাগর, সেই মনীষীর প্রতিকৃতি মোদিকে উপহার!
রবিবার, ১৮ জানুয়ারী, ২০২৬
মনিকর্ণিকা নিয়ে মিথ্যাচার! AAP সাংসদ সহ ৮ নেতার নামে FIR
রবিবার, ১৮ জানুয়ারী, ২০২৬
ফের ভূস্বর্গে রহস্যময় ড্রোন! কী পরিকল্পনা করছে পাকিস্তান?
রবিবার, ১৮ জানুয়ারী, ২০২৬
সিঙ্গুরের মাটিতে টাটা নিয়ে মুখে কুলুপ মোদির, শোনা গেল না কোনও শিল্পায়নের কথা
রবিবার, ১৮ জানুয়ারী, ২০২৬
সিঙ্গুরের মাটিতে দাঁড়িয়ে ‘বিনিয়োগ’ নিয়ে কী বললেন মোদি? দেখুন
রবিবার, ১৮ জানুয়ারী, ২০২৬
কেন্দ্রীয় প্রকল্প নিয়ে তৃণমূলকে খোঁচা প্রধানমন্ত্রীর!
রবিবার, ১৮ জানুয়ারী, ২০২৬
BJP এলেই ‘এক জেলা, এক পণ্য’! সিঙ্গুরে কী ‘গ্যারান্টি’ দিলেন মোদি?
রবিবার, ১৮ জানুয়ারী, ২০২৬
তিনটি নতুন অমৃত ভারত এক্সপ্রেস সহ নতুন প্যাসেঞ্জার ট্রেনের উদ্বোধন মোদির
রবিবার, ১৮ জানুয়ারী, ২০২৬
“মূল্য দিতে হচ্ছে আমেরিকাকে,” ভারতকে AI খোঁচা ট্রাম্পের উপদেষ্টার
রবিবার, ১৮ জানুয়ারী, ২০২৬
© R.P. Techvision India Pvt Ltd, All rights reserved.
Developed By KolkataTV Team