11.6 C
New York

গঙ্গাসাগরে বিজেপি কর্মীকে গুলিকাণ্ডে রিপোর্ট তলব করল নির্বাচন কমিশন

Must Read

গঙ্গাসাগর- গঙ্গাসাগরে (Gangasagar) গুলি চালনার ঘটনায় রিপোর্ট তলব নির্বাচন কমিশনের (Election Commission) । বিজেপি কর্মী ত্রিলোকেশ ঢালিকে (BJP Worker Trilokesh Dhali) গুলি করে পালায় দুষ্কৃতীরা। ঘটনায় সংশ্লিষ্ট জেলা প্রশাসনের কাছ থেকে রিপোর্ট তলব কমিশনের।

উল্লেখ্য, ভোটের আবহে উত্তপ্ত রাজ্য-রাজনীতি। চলল গুলি। বুধবার সকালে দক্ষিণ ২৪ পরগনার গঙ্গাসাগর উপকূল থানা এলাকায় বিজেপি নেতাকে গুলি চালনার ঘটনা ঘটে। শ্রীধাম বাসস্ট্যান্ড ও গঙ্গাসাগর বাস স্ট্যান্ডের মধ্যবর্তী এলাকায় সকাল ৮ টার দিকে এই হামলার ঘটনা ঘটে। আক্রান্ত হন বিজেপি নেতা নাম ত্রিলোকেশ ঢালি। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এদিন সকালে তিনি যখন ওই এলাকায় ছিলেন, একটি বাইকে করে দুষ্কৃতীরা এসে আচমকা তাকে লক্ষ্য করে গুলি চালায়। মাটিতে পড়ে যান ত্রিলোকেশ।

আরও পড়ুন-  গঙ্গাসাগরের ঘটনায় তৃণমূলকে আক্রমণ শুভেন্দু’র

এদিকে হামলার পরেই পালিয়ে যায় দুষ্কৃতীকারীরা। রক্তাক্ত অবস্থায় স্থানীয় বাসিন্দারা তাকে দ্রুত উদ্ধার করে দ্রুত সাগর গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়, সেখানেই চিকিৎসাধীন আছেন ত্রিলোকেশ ঢালি। এই ঘটনায় এলাকায় ব্যাপক রাজনৈতিক চাপানউতোর।

আক্রান্ত নেতা ছেলে ত্রিদীপ ঢালি অভিযোগ, সাগরে আগে কখনও ধরনের অপরাধমূলক কাজ দেখা যায়নি। তাঁর অভিযোগ, আসন্ন নির্বাচনে প্রার্থী হওয়ার সম্ভাবনা থাকায় শাসকদলের মদতেই তার বাবাকে খুনের চেষ্টা করা হয়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে আসে পুলিশ। বিজেপি নেতৃত্বের পক্ষ থেকে এই হামলার শাসকদলকেই দায়ী করা হয়েছে। সমস্ত অভিযোগ অস্বীকার করেছে স্থানীয় তৃণমূল নেতৃত্ব।

Latest News

এন্টালিতে বিজেপি এজেন্টকে ঢুকতে না দেওয়ায় বচসায় প্রিয়াঙ্কা টিব্রেওয়াল

কলকাতা: বিধানসভা নির্বাচনের দ্বিতীয় দফার (West Bengal Elections 2026 Phase 2 Voting) ভোটেও অশান্তির আঁচ জেলাজুড়ে। নদিয়ার চাপড়ায় বিজেপি...

More Articles Like This