5.8 C
New York

SC, ST ভোটারদের নথি নিয়ে জেলাশাসকদের বড় নির্দেশ দিল নির্বাচন কমিশন

Must Read

ওয়েব ডেস্ক: এসআইআর (SIR) প্রক্রিয়ায় আদিবাসী ও তপশিলি জাতিভুক্ত ভোটারদের নথিপত্র সংক্রান্ত বিষয়কে ঘিরে নতুন করে তৎপরতা বাড়াল নির্বাচন কমিশন (Election Commission of India)। রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের (CEO) দফতরের তরফে সব জেলাশাসক তথা ডিস্ট্রিক্ট ইলেকশন অফিসারদের আগামীকাল দুপুর ১২টার মধ্যে বিস্তারিত রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দিয়েছে।

কমিশন সূত্রে জানা গিয়েছে, আদিবাসী বা তপশিলি জাতিভুক্ত যেসব ভোটারের কাছে এখনও কোনও বৈধ নথি নেই, তাঁদের তালিকা প্রস্তুত করতে ইতিমধ্যেই ফিল্ড ইনকোয়ারির নির্দেশ দেওয়া হয়েছিল। সেই প্রেক্ষিতে জেলা প্রশাসনকে রিপোর্ট দিতে বলা হয়েছে। প্রয়োজন হলে এই শ্রেণির ভোটারদের সুবিধার্থে একটি ‘স্পেশাল উইন্ডো’ চালু করার সম্ভাবনাও খতিয়ে দেখা হচ্ছে।

আরও পড়ুন: এখন হোয়াটসঅ্যাপে নির্দেশ পাঠাচ্ছে কমিশন! বিস্ফোরক অভিযোগ অভিষেকের

এদিকে, ১৪ তারিখ রাত থেকে সংশ্লিষ্ট পোর্টাল বন্ধ হয়ে যাওয়ায় বহু ভোটারের নথি আপলোড সম্পন্ন হয়নি বলে অভিযোগ উঠেছে। ২১ ফেব্রুয়ারি পর্যন্ত স্ক্রুটিনি চলার কথা থাকলেও, নির্দিষ্ট সময়ের মধ্যে নথি আপলোড না হওয়ায় তাঁদের ভবিষ্যৎ কী হবে, তা নিয়ে প্রশ্ন তুলেছে তৃণমূল কংগ্রেস (TMC)। দলের পক্ষ থেকে দাবি করা হয়েছে, পোর্টাল বন্ধ থাকায় বৈধ ভোটারদের নাম ঝুঁকির মুখে পড়তে পারে।

এই অভিযোগের প্রেক্ষিতে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক জানিয়েছেন, পোর্টাল পুনরায় খোলা যায় কি না, তা বিবেচনা করা হবে। একইসঙ্গে, নির্ধারিত সময়ের মধ্যে আপলোড প্রক্রিয়া সম্পন্ন না হওয়ায় সংশ্লিষ্ট ইআরও (ERO) ও এইআরও (AERO)-দের শোকজ করার কথাও জানিয়েছে সিইও দফতর। অভিযোগ, ১৪ তারিখ রাত ১২টার পর আপলোড বন্ধ হয়ে যাবে — এই তথ্য আগে থেকেই সংশ্লিষ্ট আধিকারিকদের জানা ছিল।

অন্যদিকে, তৃণমূল কংগ্রেসের অভিযোগের প্রেক্ষিতে দক্ষিণ ২৪ পরগনার বিশেষ রোল অবজারভারকে ঘিরেও বিতর্ক তৈরি হয়েছে। রাজনৈতিক মহলের অভিযোগের ভিত্তিতে তাঁর কাছ থেকে ব্যাখ্যা চাইতে পারে সিইও দফতর।

দেখুন আরও খবর:

Latest News

পোস্টার ঘিরে উত্তেজনা! রাজপুর-সোনারপুরে হামলার অভিযোগে তৃণমূলের দিকে আঙুল বিজেপির

কলকাতা: ভোটের আবহে ফের উত্তপ্ত রাজপুর-সোনারপুর (Rajpur-Sonarpur)। পোস্টার লাগানোকে কেন্দ্র করে বিজেপি (BJP) কর্মীদের উপর হামলার অভিযোগ উঠল, আর...

More Articles Like This