11.7 C
New York

দক্ষিণবঙ্গে ধেয়ে আসছে দুর্যোগ, বইবে ঝোড়ো হাওয়া, ভিজবে কলকাতাও

Must Read

ওয়েবডেস্ক-  সকাল থেকে আকাশের মুখ গোমড়া! সেই সঙ্গে গুমোট পরিস্থিতি সকাল থেকেই। বৃহস্পতিবার দক্ষিণবঙ্গে কয়েক পশলা বৃষ্টির (Rain)  সম্ভাবনা। সেইসঙ্গে উত্তরবঙ্গেও (North Bengal)  বজ্রপাত (lightning) সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে বইতে পারে ঝোড়ো হাওয়া। কলকাতা সহ আশেপাশের এলাকায় আগামী ২৪ ঘণ্টায় আকাশ আংশিক মেঘলার থাকার সম্ভাবনা রইয়েছে।

আগামী ২৪ ঘণ্টায় শহরের সর্বোচ্চ তাপমাত্রা (Temperature)  প্রায় ৩২ ডিগ্রি সেলসিয়াস ও সর্বনিম্ন তাপমাত্রা ২৫ ডিগ্রি সেলসিয়াস –এর কাছাকাছি থাকতে পারে। বৃষ্টির সম্ভাবনা বেশি রয়েছে দক্ষিণবঙ্গের নদিয়া, মুর্শিদাবাদ, পূর্ব- পশ্চিম বর্ধমান সহ একাধিক জেলাতে। এছাড়াও বৃষ্টির পাশাপাশি ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে দমকা হাওয়া বইবে।

মৌসম বিভাগ সূত্রে খবর, ওড়িশা, ছত্তিশগড়, মধ্যপ্রদেশের হয়ে উত্তর পশ্চিম থেকে উত্তরপ্রদেশ পর্যন্ত একটি অক্ষরেখা তৈরি হয়েছে। এই সময় উত্তর-পশ্চিম প্রান্তে একটি দুর্বল পশ্চিমী ঝঞ্ঝা দেশে প্রবেশে। এই জোড়া সিস্টেমের কারণে বঙ্গে বৃষ্টিপাত।

আরও পড়ুন-  ‘মজুত গ্যাস রাজ্যের বাইরে পাঠাবেন না’, ডিলারদের অনুরোধ মুখ্যমন্ত্রীর

বৃষ্টির সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তবে বৃষ্টি হলেও তাপমাত্রার কোনও হেরফের হবে না। আগামী মঙ্গলবার পর্যন্ত কলকাতায় বিক্ষপ্ত ভাবে বৃষ্টি চলতে পারে। বৃহস্পতিবার পর্যন্ত হাওড়া, হুগলি, পুরুলিয়া, বাঁকুড়া, দুই বর্ধমান, বীরভূম ও মুর্শিদাবাদ হবে। দক্ষিণবঙ্গের ১২ টি জেলায় সতর্কতা দেওয়া হয়েছে। আগামী সাতদিন তামমাত্রার খুব একটা পরিবর্তন হবে না। দিনের তাপমাত্রা ২ থেকে ৩ ডিগ্রি বাড়তে পারে।

উত্তরবঙ্গের সব জেলাতেই আগামী মঙ্গলবার পর্যন্ত ঝড়-বৃষ্টি চলবে। বিশেষ করে ওপরের পাঁচটি জেলায় বজ্রপাতের সঙ্গে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এই সমস্ত জেলায় ঘণ্টায় ৩০ থেকে ৫০ কিলোমিটার বেগে হাওয়া বইবে। সোমবারের পর থেকে দুর্যোগ কিছুটা কমবে।

 

Latest News

ফের কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে বড় অভিযোগ তৃণমূলের

ওয়েব ডেস্ক : তৃণমূল কংগ্রেসের (TMC) নির্বাচনী এজেন্টের ভাইকে মারধরের অভিযোগ উঠল কেন্দ্রীয় বাহিনীর (Central Force) বিরুদ্ধে। এই ঘটনায়...

More Articles Like This