ছাব্বিশের ভোটে টিকিট না পেয়ে ক্ষোভে ফেটে পড়লেন দিলীপ ঘোষের স্ত্রী রিঙ্কু

Must Read

কলকাতা: ২০২৬ সালের বিধানসভা নির্বাচনে (West Bengal Assembly Election 2026) বিজেপির (BJP) প্রার্থী তালিকায় নাম না থাকায় তীব্র ক্ষোভ প্রকাশ করলেন রিঙ্কু মজুমদার (Rinku Majumdar)। দীর্ঘদিন দলের কর্মী হিসেবে কাজ করার পরও তাঁকে প্রার্থী না করায় দলের শীর্ষ নেতৃত্বের সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন তুলেছেন তিনি।

রিঙ্কু মজুমদার জানান, প্রার্থী হওয়ার আশায় আগেই তিনি নিজের জীবনপঞ্জি জমা দিয়েছিলেন এবং রাজারহাট-নিউটাউন বা বীজপুর, এই দুই কেন্দ্রের মধ্যে যেকোনও একটিতে লড়ার ইচ্ছা প্রকাশ করেছিলেন। কিন্তু ঘোষিত তালিকায় তাঁর নাম না থাকায় তিনি হতাশ।

তাঁর অভিযোগ, রাজারহাট-নিউটাউন ও বীজপুর কেন্দ্রে যাঁদের প্রার্থী করা হয়েছে, তাঁদের বিরুদ্ধে আর্থিক দুর্নীতি ও অপরাধমূলক কাজের অভিযোগ রয়েছে। বিষয়টি তিনি বিজেপির কেন্দ্রীয় পর্যবেক্ষক সুনীল বনশাল-এর নজরে আনেন বলেও দাবি করেন।

আরও পড়ুন: বাংলার জন্য দিদির ১০ প্রতিজ্ঞা! কী কী?

রিঙ্কু মজুমদারের কথায়, “আমি দীর্ঘদিন ধরে দলের জন্য কাজ করেছি। কিন্তু আমাকে প্রার্থী করা হল না। উল্টে বলা হচ্ছে, আমি যেন স্বামীকে জেতানোর জন্য প্রচার করি।” তিনি আরও প্রশ্ন তোলেন, “আমার ক্ষেত্রে পরিবারতন্ত্রের কথা উঠছে, কিন্তু অন্যদের ক্ষেত্রে তা মানা হচ্ছে কেন?”

উল্লেখ্য, দিলীপ ঘোষ-এর সঙ্গে বিয়ের পর রাজনৈতিকভাবে আরও সক্রিয় হন রিঙ্কু মজুমদার। তবে প্রার্থী তালিকায় জায়গা না পাওয়ায় বর্তমানে দলের অন্দরে অসন্তোষ আরও বাড়তে পারে বলেই মনে করছেন রাজনৈতিক মহল।

 

Latest News

কলকাতার আকাশে ৩ হাজার ড্রোনের দুর্গাপুজো! প্রস্তুতির নির্দেশ নবান্নের

ওয়েব ডেস্ক : দুর্গা পুজোর (Durga Puja) রাতে মাটির মণ্ডপ ছাড়িয়ে চোখ থাকবে আকাশে! কলকাতার (Kolkata) আকাশে এবার দেখা...

More Articles Like This