36.8 C
Kolkata

কালীগঞ্জে সিপিএমের চমক! প্রার্থী করা হল মৃত তামান্না খাতুনের মা সাবিনা ইয়াসমিনকে

Must Read

কলকাতা: শিয়রে বিধানসভা ভোট! সোমবার প্রার্থীতালিকা প্রকাশ্যে আনল সিপিএম (CPIM)। ছাব্বিশের ভোটের প্রার্থী তালিকায় বড় চমক! নদিয়ার (Nadia) কালীগঞ্জে (Kaligunge) প্রার্থী হচ্ছেন উপনির্বাচনের (By Election) ফল প্রকাশের দিন বোমাবাজিতে মৃত তামান্নার মা সাবিনা ইয়াসমিন। দীর্ঘদিন ধরেই মেয়ের মৃত্যুর সুবিচারের আশায় দিন গুণেছেন সাবিনা। সম্প্রতি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) সঙ্গে দেখা করার ইচ্ছেও প্রকাশ করেছিলেন তিনি। তবে এবার লাল পার্টির হয়ে ভোটের লড়াইয়ের ময়দানে সাবিনা।

বামেদের প্রার্থীতালিকায় বড় চমক। নদিয়ার কালীগঞ্জে প্রাথী হচ্ছেন উপনির্বাচনের ফল প্রকাশের দিন বোমাবাজিতে মৃত তামান্নার মা সাবিনা ইয়াসমিন। দীর্ঘদিন ধরেই মেয়ের মৃত্যুর সুবিচারের আশায় সাবিনা। সম্প্রতি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্য়োপাধ্যায়ের সঙ্গে দেখা করার ইচ্ছেপ্রকাশও করেছিলেন তিনি। এবার লাল পার্টির হয়ে ভোটের লড়াইয়ে সেই সাবিনা।

আরও পড়ুন: ভোটের আগেই কমিশনের ‘পঞ্চবাণ’! এক রাতে সরলেন রাজ্য পুলিশ-প্রশাসনের ৫ শীর্ষকর্তা, সামনে ডিএম-এসপি বদল

প্রসঙ্গত, রবিবারই নির্বাচন কমিশন অসম, কেরল, তামিলনাড়ু, পশ্চিমবঙ্গ এবং কেন্দ্রশাসিত অঞ্চল পুদুচেরির বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণা করেছে। কমিশনের সূচি অনুযায়ী, পশ্চিমবঙ্গে এবার দু’দফায় ভোট হবে ২৩ ও ২৯ এপ্রিল। প্রথম দফায় উত্তরবঙ্গ-সহ কয়েকটি জেলায় ভোটগ্রহণ হবে, আর দ্বিতীয় দফায় দক্ষিণবঙ্গের বাকি আসনগুলিতে ভোট হবে।

সব রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলের ভোটগণনা হবে আগামী ৪ মে। নির্বাচন কমিশনের দাবি, কঠোর নজরদারি ও প্রশাসনিক ব্যবস্থার মাধ্যমে এবারের নির্বাচনকে সম্পূর্ণ শান্তিপূর্ণ করার দিকেই জোর দেওয়া হচ্ছে।

Latest News

মেসি কাণ্ডে অরূপের রক্ষাকবচ বাতিলের দাবি, ডিভিশন বেঞ্চের দ্বারস্থ শতদ্রু দত্ত

কলকাতা: মেসির (Messi) কথিত ভারত সফর ঘিরে বিতর্কে নতুন মোড়। প্রাক্তন ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাসকে (Arup Biswas) কলকাতা হাইকোর্টের (High...

More Articles Like This