কলকাতা শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬ |
K:T:V Clock
রাজ্যে কমল দৈনিক সংক্রমণ ও মৃত্যু
নিমাই পাণ্ডা Published By:  • | Edited By: শঙ্খজিৎ বিশ্বাস
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৭ জুন, ২০২১, ০৭:৩২:০৫ পিএম
  • / ৪৬৬ বার খবরটি পড়া হয়েছে
  • • | Edited By: শঙ্খজিৎ বিশ্বাস

রাজ্যে বিধিনিষেধ জারি হওয়ার পর থেকেই দৈনিক সংক্রমণ নিম্নমুখী। এর পাশাপাশি সুস্থতার হার যেমন বাড়ছে, তেমনই দৈনিক মৃত্যুও কমছে। বাংলায় সুস্থতার হার ইতিমধ্যেই ৯৭ শতাংশ ছাড়িয়ে গিয়েছে। এই পরিসংখ্যান নিঃসন্দেহে স্বস্তি দিচ্ছে স্বাস্থ্য দফতরকে।

আরও পড়ুন: যশের পর রাজ্যকে কোনও টাকা দেয়নি কেন্দ্র: মমতা

রাজ্য স্বাস্থ্য দফতরের বৃহস্পতিবারের বুলেটিন অনুযায়ী, রাজ্যে নতুন করে করোনা আক্রান্তের সংখ্যা ৩ হাজার ১৮। বাংলায় মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ১৪ লক্ষ ৭৪ হাজার ২৪৯৷ গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে উঠেছেন ২ হাজার ৩৩ জন। এ পর্যন্ত করোনামুক্ত হয়েছেন ১৪ লক্ষ ৩৪ হাজার ৯৯৪ জন।

বাংলায় ১৭ হাজার ১৮২ জন করোনা আক্রান্তের মৃত্যু হয়েছে। গত ২৪ ঘণ্টায় রাজ্যে মৃত্যু হয়েছে ৬৪ জনের। স্বাস্থ্য দফতরের বুলেটিনে আরও জানানো হয়েছে, রাজ্যে প্রতি মিলিয়ন জনসংখ্যায় ১ লক্ষ ৫০ হাজার ২৬০জনের করোনা পরীক্ষা হয়েছে। রাজ্যে সরকারি, বেসরকারি মিলিয়ে ১২১টি ল্যাবে করোনা পরীক্ষা হচ্ছে।

আরও পড়ুন: কেন্দ্রের ভ্যাকসিন নীতির বিরুদ্ধে সরব ফিরহাদ

গত ২৪ ঘণ্টায় রাজ্যে ৫৫ হাজার ৬৭১টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এ পর্যন্ত রাজ্যে করোনা পরীক্ষার সংখ্যা ১ কোটি ৩৫ লক্ষ ২৩ হাজার ৩৮১। স্বাস্থ্য দফতরের এদিনের বুলেটিনে জানানো হয়েছে, বাংলায় সুস্থতার হার ৯৭.৩৪ শতাংশ। রাজ্যে ২৩৫টি হাসপাতালে করোনার চিকিৎসা চলছে।

এদিকে বৃহস্পতিবার সকালে স্বাস্থ্যমন্ত্রকের দেওয়া পরিসংখ্যান বলছে, গত ২৪ ঘণ্টায় দেশে ৬৭ হাজার ২০৮ জন করোনা আক্রান্ত হয়েছেন। গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ২ হাজার ৩৩০ জনের। একদিনে করোনামুক্ত হয়েছেন ১ লক্ষ ৩ হাজার ৫৭০ জন।

আরও পড়ুন: রাজ্যপাল ও সরকারের দ্বৈরথ চলছেই

দেশে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ২ কোটি ৯৭ লক্ষ ৩১৩-তে। এ পর্যন্ত করোনার আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ৩ লক্ষ ৮১ হাজার ৯০৩ জনের। দেশজুড়ে কোভিড জয় করেছেন ২ কোটি ৮৪ লক্ষ ৯১ হাজার ৬৭০ জন।এরই মধ্যে দেশের ২৬ কোটি ৫৫ লক্ষ ১৯ হাজার ২৫১ মানুষ কোভিড ভ্যাকসিন পেয়েছেন।

পুরনো খবরের আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০
১১ ১২ ১৩ ১৪ ১৫১৬ ১৭
১৮ ১৯ ২০ ২১ ২২ ২৩ ২৪
২৫ ২৬ ২৭ ২৮ ২৯ ৩০ ৩১
আর্কাইভ

এই মুহূর্তে

মেষ থেকে মীন— আজ ভাগ্যবান কারা?
শুক্রবার, ১৬ জানুয়ারী, ২০২৬
‘স্বীকার কর চুরি করেছিস’, পুলিশি হেফাজতে যুবকের যৌনাঙ্গে পেট্রল ঢেলে নির্মম নির্যাতন
বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী, ২০২৬
নবান্নের সামনে ধরনা নিয়ে রাজ্যের শর্তকেই অগ্রাধিকার হাইকোর্টের, এবার কী করবে ফিজেপি
বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী, ২০২৬
উত্তরবঙ্গ থেকে স্লিপার ভলভো বাসে সোজা দিঘা, শুক্রবার উদ্বোধন মুখ্যমন্ত্রীর
বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী, ২০২৬
কলকাতায় ফের অগ্নিকাণ্ড! বিবি গাঙ্গুলি স্ট্রিটের পর বড়বাজারে রাসায়নিকের গুদামে আগুন
বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী, ২০২৬
ঘোড়দৌড়ের সময় নাবালককে দাঁতে করে তুলে নিল ঘোড়া! তারপর..
বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী, ২০২৬
অগ্নিগর্ভ ইরান! আটক ভারতীয়দের দেশে ফেরাতে কী পদক্ষেপ কেন্দ্রের?
বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী, ২০২৬
দুধ সাদা বিছানার উপর শুয়ে শুভশ্রী
বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী, ২০২৬
ইরানের পথে মার্কিন ক্যারিয়ার স্ট্রাইক গ্রুপ!
বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী, ২০২৬
চিকিৎসায় সাড়া দিচ্ছেন আক্রান্ত দুই নার্স
বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী, ২০২৬
সরস্বতী পুজোর- ২৩ জানুয়ারি পরীক্ষা নয়, বাংলার আবেদন পিছিয়ে গেল JEE মেন
বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী, ২০২৬
জয় দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু ভারতের! কত রান করলেন বৈভব?
বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী, ২০২৬
মহিলাকে অন্তঃসত্ত্বা করলেই মিলবে ১০ লক্ষ টাকা! প্রতারণায় গ্রেফতার ১
বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী, ২০২৬
মায়ের জন্মদিনে মেগাস্টার দেব কী লিখলেন…
বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী, ২০২৬
SIR শুনানিতে ডাক পেলেন ভারতীয় বিজ্ঞানী অভিজিৎ বন্দ্যোপাধ্যায়!
বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী, ২০২৬
© R.P. Techvision India Pvt Ltd, All rights reserved.
Developed By KolkataTV Team