হাইকোর্টে তৃণমূল কর্মীদের রক্ষাকবচ মামলার আগে রাজ্যের ডিজিকে নামের তালিকা সহ চিঠি কমিশনের

Must Read

ওয়েব ডেস্ক : প্রথম দফার ভোটের আগে বড় পদক্ষেপ নির্বাচন কমিশনের (Election Commission)। কলকাতা হাইকোর্টে (Calcutta High Court) তৃণমূল কর্মীদের (TMC Workers) রক্ষাকবচ মামলার আগে রাজ্যে ডিজিকে চিঠি পাঠল জাতীয় নির্বাচন কমিশন। নামের তালিকা সহ এই চিঠি পাঠানো হয়েছে বলে খবর। চিঠিতে বেশ কিছু নামের কথাও উল্লেখ করা হয়েছে। সেখানে ওই তৃণমূল কর্মীদের বিরুদ্ধে অবিলম্বে ব্যবস্থা নেওয়ার কথা জানানো হয়েছে।

জানা যাচ্ছে, ওই তালিকায় রয়েছে পরেশ পাল, প্রিয়াঙ্কু পাণ্ডে সহ অনেক তৃণমূল (TMC) নেতার নাম রয়েছে। তাঁদের বিরুদ্ধে এই তৃণমূল কর্মীদের বিরুদ্ধে অবিলম্বে ব্যবস্থার নেওয়ার কথা জানানো হয়েছে। এইরকম বৃহৎ একটি তালিকা রাজ্যে ডিজিকে পাঠিয়েছে কমিশন। মূলত, নির্বাচনের আগে তৃণমূল কর্মীদের গ্রেফতারের কথা জানানো হয়েছে কমিশনের তরফে।

আরও খবর : ফ্ল্যাট দুর্নীতি মামলায় সিজিও কমপ্লেক্সে হাজিরা নুসরতের

মূলত ২৩ এপ্রিল রাজ্যে প্রথম দফার নির্বাচন। তার আগে সামনে এসেছিল কমিশনের নজরে রয়েছে ৮০০ জন তৃণমূল কর্মী। অর্থাৎ তাঁদের গ্রেফতার করা হতে পারে। এনিয়ে আশঙ্কা প্রকাশ করেছিলেন খোদ তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। এমনটাই অভিযোগ নিয়ে প্রধান বিচারপতি সুজয় পালের (Chief Justice Sujoy Paul) দৃষ্টি আকর্ষণ করেছিলেন আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের।

আর এই মামলার শুনানি ২২ এপ্রিল বুধবার হওয়ার কথা। কিন্তু তার আগে রাজ্যের ডিজিকে চিঠি পাঠানো হল জাতীয় নির্বাচন কমিশনের তরফে। সেই চিঠিতে একাধিক তৃণমূল নেতার নাম ও ঠিকানা দেওয়া হয়েছে। অবিলম্বে তাঁদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়ার কথা জানানো হয়েছে। আর ভোটের আগে কমিশনের এমন নির্দেশ নিয়ে রাজনৈতিক মহলে শুরু হয়ে গিয়েছে জোর জল্পনা। এদিকে শাসকদলের অভিযোগ ‘বিজেপির প্ররোচনায়’ সব কাজ হচ্ছে।

দেখুন অন্য খবর :

Latest News

ইংল্যান্ড জার্সিতে ফিরলেন পিটারসেন, এবার কোন অবতারে?

ওয়েব ডেস্ক: ইংল্যান্ড (England Cricket Team) জার্সিতে ফিরলেন কেভিন পিটারসেন (Kevin Pietersen)। বিতর্ককে সঙ্গী করে ২০১৪ সালে আন্তর্জাতিক কেরিয়ারের...

More Articles Like This