36.3 C
Kolkata

দ্বিতীয় ভোটার তালিকা প্রকাশ করল কমিশন, বাদ গেল কত নাম?

Must Read

ওয়েব ডেস্ক: বাংলায় এসআইআর (SIR) প্রক্রিয়ায় ‘বিবেচনাধীন’ভোটারদের দ্বিতীয় অতিরিক্ত তালিকা (Under adjudication voter list) প্রকাশ করল নির্বাচন কমিশন (Election Commission)। শুক্রবার গভীর রাতে এই তালিকা প্রকাশ করা হয়। তবে এই পর্যায়ে কত জনের নাম নিষ্পত্তি হয়েছে বা কত জনের নাম বাদ গিয়েছে, সে বিষয়ে কোনও নির্দিষ্ট সংখ্যা জানানো হয়নি কমিশনের তরফে। তবে কমিশন সূত্রে খবর, শুক্রবার রাতে দ্বিতীয় সাপ্লিমেন্টারি লিস্ট প্রকাশ হওয়া পর্যন্ত মোট ৩৭ লক্ষ ভোটারের নামের নিষ্পত্তি হয়েছে। এখনও বাকি প্রায় ২৩ লক্ষ।

এর আগে গত ২৩ মার্চ প্রথম অতিরিক্ত তালিকা (Under adjudication voter list) প্রকাশিত হয়েছিল। সেই সময়ও সংখ্যাগত কোনও তথ্য প্রকাশ করা হয়নি। এবারও একই পথে হেঁটেছে কমিশন। শুধুমাত্র তালিকা প্রকাশের কথা জানানো হয়েছে।

আরও খবর : গরমের ছুটিতে পাহাড় যাবেন? স্পেশাল ট্রেন চালাবে রেল! জেনে নিন ট্রেন সময়সূচি ও টিকিট বুকিং পদ্ধতি

রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতর এদিন সন্ধায় জানিয়েছিল, শুক্রবার বিকেল ৫টা পর্যন্ত প্রাপ্ত তথ্য যাচাই করে তা প্রক্রিয়াকরণের পর তালিকা প্রকাশ করা হবে। তা করতে পাঁচ ঘণ্টা সময় লাগতে পারে বলেও জানানো হয়েছিল। তার পরেই দ্বিতীয় দফার তালিকা প্রকাশ করল কমিশন।

উল্লেখ্য, গত ২৮ ফেব্রুয়ারি চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের সময় ‘বিবেচনাধীন’ভোটারের (Under adjudication voters) সংখ্যা ছিল ৬০ লক্ষেরও বেশি। এই সমস্ত নামের নিষ্পত্তির দায়িত্বে রয়েছেন ৭০০-রও বেশি বিচারক। সর্বোচ্চ আদালতের নির্দেশ মেনে ধাপে ধাপে এই তালিকা প্রকাশ করছে নির্বাচন কমিশন। এদিকে, এসআইআর প্রক্রিয়া শুরুর আগে রাজ্যে মোট ভোটারের সংখ্যা ছিল প্রায় ৭ কোটি ৬৬ লক্ষের বেশি। খসড়া তালিকা এবং চূড়ান্ত তালিকা মিলিয়ে ইতিমধ্যেই কয়েক লক্ষ নাম বাদ পড়েছে। সব মিলিয়ে, ভোটের আগে ভোটার তালিকা সংশোধন প্রক্রিয়া ঘিরে স্বচ্ছতা ও সংখ্যা প্রকাশ না হওয়ায় প্রশ্ন উঠতে শুরু করেছে বিভিন্ন মহলে।

দেখুন অন্য খবর :

Latest News

দুপুরের পরেই বদলে যাবে আবহাওয়া, কলকাতাসহ দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির পূর্বাভাস

কলকাতা: রবিবার সকাল পর্যন্ত রোদের দেখা মিললেও দুপুর গড়াতেই রাজ্যের আবহাওয়ায় বড় পরিবর্তনের ইঙ্গিত দিয়েছে আবহাওয়া দফতর (Weather Update)।...

More Articles Like This