9.3 C
New York

পতাকা লাগাতে গিয়ে আক্রান্ত ISF! নির্বাচনের আগেই রাজনৈতিক কোন্দলে উত্তপ্ত মিনাখাঁ

Must Read

উত্তর ২৪ পরগনা: বিধানসভা নির্বাচনের (Assembly Election 2026) আগে রাজনৈতিক উত্তেজনা ছড়াল মিনাখাঁয় (Minakhan)। কুমোরজোল গ্রাম পঞ্চায়েতের পশ্চিম বাবুখোলা গ্রামে আইএসএফ (ISF) কর্মী-সমর্থকদের উপর হামলার অভিযোগ উঠল তৃণমূল কংগ্রেসের (TMC) বিরুদ্ধে। ঘটনাকে ঘিরে ইতিমধ্যেই চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়, এবং সেই মুহূর্তের একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল (Viral Video) হয়েছে বলে দাবি করা হয়েছে।

অভিযোগ, বিধানসভা নির্বাচনকে সামনে রেখে আইএসএফ কর্মীরা যখন দলীয় পতাকা লাগাচ্ছিলেন, তখনই বাধা দেওয়া হয়। শুধু তাই নয়, তাঁদের উপর হামলা চালানো হয় এবং লাগানো পতাকাও খুলে ফেলা হয় বলে অভিযোগ। এই ঘটনায় আইএসএফ প্রার্থী প্রতীক মন্ডল সরব হয়ে নির্বাচন কমিশনের হস্তক্ষেপ দাবি করেছেন। তাঁর বক্তব্য, গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করতে গিয়েই হামলার শিকার হতে হচ্ছে তাদের কর্মীদের।

আরও পড়ুন: কেন্দ্রীয় বাহিনীকে নিয়ে কেশপুরে রুটমার্চ পুলিশ সুপার ও জেলা শাসকের

অন্যদিকে, সমস্ত অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছে তৃণমূল কংগ্রেস। মিনাখা ১ নম্বর ব্লকের তৃণমূল সভাপতি সাইফুদ্দিন মোল্লা জানান, আইএসএফের তরফে যে অভিযোগ করা হচ্ছে তা সম্পূর্ণ মিথ্যা এবং রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা ছড়ালেও, প্রশাসনের পক্ষ থেকে এখনও পর্যন্ত কোনও আনুষ্ঠানিক প্রতিক্রিয়া সামনে আসেনি।

দেখুন আরও খবর:

Latest News

শেষ যাত্রায় সুরের আবহ, জাতীয় পতাকায় মোড়া আশার দেহ

ওয়েব ডেস্ক: ঘরের ভিতর বাজছে তাঁরই গাওয়া কালজয়ী গান, আর কাচের কফিনে নিথর দেহ। সোমবার যেন সুরের মধ্যেই শেষ...

More Articles Like This