30.1 C
Kolkata

বুধবার কলকাতা সহ রাজ্যের একাধিক জেলায় বৃষ্টির সম্ভাবনা!

Must Read

ওয়েব ডেস্ক : রাজ্যের আবহাওয়ায় (Weather) বড়সড় পরিবর্তন হতে চলেছে! এমনটাই আভাস দিচ্ছে আবহাওয়া দফতর (Weather Office)। বঙ্গোপসাগর থেকে বিপুল পরিমাণ জলীয় বাষ্প ঢুকেছে রাজ্যে। যার ফলে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির (Rain) সম্ভাবনা রয়েছে।

হাওয়া অফিসের পূর্বাভাস, আগামী ২৪ ঘণ্টায় দক্ষিণবঙ্গের (South Bengal) বেশ কয়েকটি জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। এর সঙ্গে ঘণ্টায় প্রায় ৩০ থেকে ৫০ কিলোমিটার বেগে দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে। কোথাও কোথাও কালবৈশাখীর (Kalbaishakhi) মতো পরিস্থিতিও তৈরি হওয়ার আশঙ্কা রয়েছে। দক্ষিণবঙ্গে বুধবার পর্যন্ত বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনা থাকলেও, উত্তরবঙ্গে (North Bengal) প্রায় পুরো সপ্তাহজুড়েই ঝড়-বৃষ্টির বজায় থাকতে পারে।

আরও খবর : ভোটমুখী বঙ্গে দুটি নয়া রেলপথ উপহার মোদি সরকারের , বাড়বে কর্মসংস্থান

এদিকে দক্ষিণবঙ্গের (South Bengal) পূর্ব বর্ধমান, বীরভূম, নদিয়া, মুর্শিদাবাদ এবং উত্তর ২৪ পরগনা জেলায় বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কলকাতাতেও বিকেল বা সন্ধ্যার দিকে হালকা বৃষ্টি ও বজ্রবিদ্যুতের সম্ভাবনা রয়েছে। দিনভর আকাশ আংশিক থেকে ঘন মেঘলা থাকতে পারে। তবে আবহাওয়াবিদদের মতে, বৃহস্পতিবারের পর থেকে দক্ষিণবঙ্গে ধীরে ধীরে বৃষ্টির প্রবণতা কমতে পারে। তার পর শুষ্ক আবহাওয়া ফিরতে পারে। একইসঙ্গে তাপমাত্রাও বাড়তে শুরু করবে।

কলকাতায় (Kolkata) আগামী দু’দিন সর্বনিম্ন তাপমাত্রা ২৪ থেকে ২৫ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বোচ্চ তাপমাত্রা ৩১ থেকে ৩৩ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকতে পারে। তবে বৃহস্পতিবারের পর পারদ ধীরে ধীরে বাড়তে শুরু করে ৩৫ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি পৌঁছতে পারে বলেও পূর্বাভাস।

দেখুন অন্য খবর :

Latest News

ভবানী ভবন ছেড়ে বেরোলেন কুণাল ঘোষ

কলকাতা: ভবানী ভবন (Bhawani Bhawan) ছেড়ে বেরিয়ে গেলেন কুণাল ঘোষ (Kunal Ghosh)। প্রায় সাড়ে তিন ঘণ্টা সিআইডির (CID) ম্যারাথন...

More Articles Like This