‘কেন্দ্রীয় বাহিনীকে দায়িত্ব দেওয়া হয়েছে ইভিএম লুট করার’, অভিযোগ মমতা’র

Must Read

ওয়েব ডেস্ক : হাতে আর মাত্র তিন দিন। তার পরেই বঙ্গে শুরু হবে বিধানসভা ভোট (West Bengal Assembly Election 2026)। ২৩ এপ্রিল রাজ্যের ১৫২ টি আসনে হতে চলেছে নির্বাচন। তার আগে কেন্দ্রীয় বাহিনীকে নিয়ে বড় অভিযোগ করলেন তৃণমূল (TMC) সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। তিনি অভিযোগ করে বলেছেন, আসন্ন নির্বাচনে কেন্দ্রীয় বাহিনীকে (Central Forces) ইভিএম লুট করার দায়িত্ব দেওয়া হয়েছে।

মমতা (Mamata Banerjee) এদিন বলেন, ‘তিন সপ্তাহ পরে তৃণমূলের সরকারই আসছে। কেন্দ্রীয় বাহিনীকে দায়িত্ব দেওয়া হয়েছে ইভিএম লুট করার। আমাদের কাছে খবর আসছে।’ এর পরেই তৃণমূল সুপ্রিমো বলেন, ‘গণনার মেশিনে যারা ভোট গুনতে যাবেন, তাঁরা বিষয়টি নজরে রাখবেন। কেউ ১০০ পেলে ওরা কম্পিউটারে তুলবে পাঁচ। দেখে নেবেন। যত ক্ষণ কম্পিউটারে ভোট না তোলা হবে, কেউ হাল ছাড়বেন না। লড়ে যাবেন। যুদ্ধ জয় করতে হবে।’

আরও খবর : ‘শুধু তৃণমূলকে টার্গেট করা হচ্ছে’, অভিযোগ মমতা’র

মমতা (Mamata Banerjee) এদিন আরও অভিযোগ করেছেন, অনেকে বিজেপির (BJP) কাছ থেকে টাকা নিয়ে নির্দল প্রার্থী হয়ে লড়াইয়ে নেমেছেন। কিন্তু ধর্ম বা দল, কোনওটাই বিক্রির জিনিস নয়। সঙ্গে বলেছেন, ‘নির্দলদের কোনও নির্দিষ্ট আদর্শ বা পরিচয় থাকে না। যারা নিজের সম্প্রদায়ের সঙ্গে বিশ্বাসঘাতকতা করে, তাদের কোনওভাবেই ক্ষমা করা উচিত নয়।’

মূলত, বাংলায় দু’দফায় হতে চলেছে বিধানসভা নির্বাচন। প্রথম দফা হবে ২৩ এপ্রিল। তার পর দ্বিতীয় দফা হবে ২৯ এপ্রিল। ফলপ্রকাশ হবে ৪ মে। তবে প্রথম দফার ভোট যত এগিয়ে আসছে, ততই রাজ্যে রাজনৈতিক উত্তাপ বাড়ছে। এর মাঝেই মমতা (Mamata Banerjee) অভিযোগ করলেন, এবার কেন্দ্রীয় বাহিনীকে ইভিএম লুট করার দায়িত্ব দেওয়া হয়েছে।

দেখুন অন্য খবর :

Latest News

ইঞ্জিনে গোলমাল, মাঝআকাশে বিপদ! ১৮৬ যাত্রী নিয়ে চেন্নাইয়ে জরুরি অবতরণ মালয়েশিয়া এয়ারলাইন্সের

ওয়েব ডেস্ক : মাঝআকাশে ইঞ্জিনে সমস্যা। ১৮৬ জন যাত্রীকে নিয়ে জরুরি অবতরণ করতে হল মালয়েশিয়া এয়ারলাইন্সের (Malaysia Airlines) একটি...

More Articles Like This