28 C
Kolkata

ভোটের আবহে সীমান্তে কড়া নজরদারি বিএসএফের, দালাল সহ বাংলাদেশি আটক

Must Read

ওয়েবডেস্ক-  ভোটের (West Bengal Assembly Election 2026)  আবহে কড়া নজরদারি চলেছে সীমান্ত এলাকাগুলিতে। সীমান্তগুলিতে বিএসএফ (BSF) -এর নজরদারি বাড়ানো হয়েছে। দালাল সহ দুই বাংলাদেশিকে (Bangladeshi) আটক করল বিএসএফের জওয়ানরা, পাঁচজন অভিযুক্তকে গ্রেফতার করে বসিরহাট মহাকুমা আদালতে পাঠাল স্বরূপনগর থানার পুলিশ (Swarupnagar Police Station) 

গতকাল সন্ধ্যার পরপরই অবৈধভাবে বাংলাদেশ সীমানা পেরিয়ে এদেশে আসার সময় দালাল সহ একই পরিবারের দুজন স্বামী স্ত্রী যাদের বাড়ি খুলনা জেলায়,তারা অবৈধভাবে দালালের হাত ধরে মোটা টাকার বিনিময়ে এদেশে আসছিল|

ঠিক সেই সময় বিএসএফের কর্তব্যরত তারালি বিওপির জওয়ানরা তাদেরকে আটক করে জিজ্ঞাসাবাদের পর আজ সকালে স্বরূপনগর থানার পুলিশের হাতে তুলে দিলে পুলিশ তাদেরকে গ্রেফতার করে| সাথে সাথে গতকাল রাত্রে পুলিশ পৃথক পৃথক মামলায় আরও তিনজনকে গ্রেফতার করে এবং একই সাথে বসিরহাট মহকুমা আদালতে পাঠায় আজ দুপুর একটা নাগাদ|

আরও পড়ুন-  ‘বিপুল ভোটে জিতবেন, এটাই হবে মমতার জবাব’ অভয়ার মায়ের সমর্থনে মন্তব্য দিলীপ ঘোষের

পুলিশ সূত্রে জানা যায় অবৈধভাবে বাংলাদেশ থেকে আসা ওই দুই ব্যক্তি গোসাইপদ গাইন অন্যজনের নাম অঞ্জনা গাইন সাথে থাকা দালালের নাম আবু জাফর গাজী তার বাড়ির সর্পরাজপুর এলাকায়।

সম্প্রতি, কোচবিহারের সাহেবগঞ্জ সীমান্ত থেকে বিএসএফের জওয়ানরা মোট পাঁচজনকে আটক করে, এর মধ্যে তিনজন বাংলাদেশি নাগরিক, দুজন ভারতীয় দালাল। পাশাপাশি গত বছরের জানুয়ারিতে মেখলিগঞ্জে ভোটবাড়ি কৃষি ফার্ম এলাকা থেকে বিএসএফের হাতে ৬ জন বাংলাদেশি ও এক ভারতীয় দালাল আটক করা হয়েছিল। নদিয়ার হাঁসখালি থানা এলাকা থেকেও তিনজন বাংলাদেশি ও একজন ভারতীয় দালালকে অনুপ্রবেশের অভিযোগে গ্রেফতার করা হয়েছিল।

 

 

 

Latest News

কিং কোহলি’র কাছে আত্মসমর্পণ কেকেআরের

ওয়েব ডেস্ক : বিরাট কোহলির (Virat Kohli) ব্যাটিংয়ের কাছে আত্মসমর্পণ কেকআরের (KKR)। স্কোর বোর্ডের ১৯২ রান তুলেও 'চেস মাস্টারের'...

More Articles Like This