ফরাক্কায় কংগ্রেস কর্মীর বাড়িতে বোমা বিস্ফোরণ, ঝাড়খণ্ড থেকে গ্রেফতার মূল অভিযুক্ত

Must Read

মুর্শিদাবাদ- ফরাক্কায় (Farakka) কংগ্রেস কর্মীর (Congress)  বাড়িতে বোমা বিস্ফোরণ। ১২ ঘণ্টার মধ্যে ঝাড়খণ্ড (Jhakhand)  থেকে গ্রেফতার মূল অভিযুক্ত সাইমুল শেখ (Saimul Sheikh) 

উল্লেখ্য,  সোমবার সকালে ফরাক্কা থানার নয়নসুখ মানিকনগর এলাকায় সাইমুল শেখ কংগ্রেস কর্মীর বাড়ির ছাদে মজুত করে রাখা বোমা ফেটে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছিল। বিস্ফোরণের তীব্রতায় বাড়ির ছাদের পাঁচিলের একটি বড় অংশ ভেঙে পড়ে। যদিও এই ঘটনায় কোনও হতাহতের খবর পাওয়া যায়নি। এরপর এলাকায় চাপা উত্তেজনা সৃষ্টি হয়।

স্থানীয় সূত্রে জানা যায়,  সেই সময় বাড়ির ছাদে রাজমিস্ত্রিরা কাজ করছিলেন বলে জানা যায়। প্রত্যক্ষদর্শীদের দাবি,  ছাদের এক কোণে আগে থেকেই বোমা রাখা ছিল, যা আচমকাই ফেটে যায়। বিস্ফোরণের শব্দে কেঁপে ওঠে গোটা এলাকা, আতঙ্কে ছোটাছুটি শুরু করেন স্থানীয় বাসিন্দারা। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছান ফরাক্কা থানার আইসি অমিত কুমার মুখার্জি সহ বিশাল পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী।পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে এলাকায় মোতায়েন করা হয়েছে কেন্দ্রীয় বাহিনীও।

তবে বিস্ফোরণের ঘটনার পর থেকেই সাইমুল শেখ ও তাঁর পরিবারের সদস্যরা এলাকা ছেড়ে পালিয়ে যায় বলে জানা যায়।

আরও পড়ুন-  কার্শিয়াং থেকে শাহের বার্তা, ‘দিদিকে টাটা’, গোর্খা ইস্যুতেও বড় প্রতিশ্রুতি

পুলিশ সুত্রে জানা যায়, সোমবার এই ঘটনায় দুই জনকে আটক করে জিঞ্জাসাবাদ করে পরে ছেড়ে দেওয়া হয়। সেই ঘটনায় মূল অভিযুক্ত সাইমুল সেখকে সোমবার রাতে প্রায় ১২ ঘন্টার মধ্যে ঝাড়খণ্ডের পাকুড় থেকে গ্রেফতার করে পুলিশ।

ধৃতকে ৭ দিনের পুলিশ হেফাজতের আবেদন জানিয়ে মঙ্গলবার সকালে জঙ্গিপুর আদালতের পাঠায় ফরাক্কা থানার পুলিশ। পুলিশ হেফাজতে নিয়ে জানা যাবে ঠিক কী কারণে বাড়ির ছাদে বোমা মজুত করা হয়েছিল এবং এর নেপথ্যে অন্য কোনও বড় ষড়যন্ত্র রয়েছিল কি না, ঘটনার তদন্ত করে দেখছে ফরাক্কা থানার পুলিশ।

 

Latest News

ইঞ্জিনে গোলমাল, মাঝআকাশে বিপদ! ১৮৬ যাত্রী নিয়ে চেন্নাইয়ে জরুরি অবতরণ মালয়েশিয়া এয়ারলাইন্সের

ওয়েব ডেস্ক : মাঝআকাশে ইঞ্জিনে সমস্যা। ১৮৬ জন যাত্রীকে নিয়ে জরুরি অবতরণ করতে হল মালয়েশিয়া এয়ারলাইন্সের (Malaysia Airlines) একটি...

More Articles Like This