28 C
Kolkata

মোদি বাংলায় আসার আগেই সংকল্প পত্র পেশ করবে বিজেপি, কী কী প্রতিশ্রুতি থাকবে?

Must Read

ওয়েবডেস্ক- রাজ্যে জমজমাট ভোটের প্রচার। গতকালই বাংলা থেকে ঘুরে গেছেন কেন্দ্রীয় মন্ত্রী অমিত শাহ (Amit Shah) । শাসকদলের বিরুদ্ধে চার্জশিট প্রকাশ করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী। এবার সংকল্প পত্র (Manifesto) প্রকাশ করবে বিজেপি (Bjp) । সেখানে থাকছে একাধিক চমক। আগামী ৪ এপ্রিল বাংলায় আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Modi) । কোচবিহারের রাস মেলার মাঠে জনসভা করবেন তিনি। আর তার আগেই বিজেপি সংকল্প পত্র বা ইস্তেহার প্রকাশ করবে। ৪টি উল্লেখযোগ্য বিষয় থাকবে সেখানে, প্রথমত লক্ষ্মীর ভাণ্ডারের পালটা অন্নপূর্ণা ভাণ্ডারের মধ্যে দিয়ে ৩হাজার টাকা দেওয়া হবে, দ্বিতীয়ত ক্ষমতায় আসার ৪৫ দিনের মধ্যে সপ্তম বেতন কমিশন তৈরি,তৃতীয়ত অনুপ্রবেশ রুখতে বিএসএফকে আরও শক্তিশালী করা, চতুর্থত চাকুরি প্রার্থীদের বয়সে ৫ বছর ছাড়। সংকল্প পত্র বা ইস্তেহার প্রকাশ করতে পারেন নীতিন নবীন বা জেপি নাড্ডা। গতকাল চার্জশিট পেশ করেছেন অমিত শাহ। সেখানে রাজ্যের শাসক দলকে নানা দিক দিয়ে আক্রমণ করেছেন তিনি। এদিকে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর চার্জশিটের (Chargesheet) পাল্টা চার্জশিট পেশ করেছে তৃণমূল (TMC)।

আরও পড়ুন-  ফের রাজ্যে মোদি, প্রচার শুরু করবেন উত্তরবঙ্গ থেকে

 

পাশাপাশি অমিত শাহের করা সমস্ত অভিযোগও অস্বীকার করা হয়েছে। ‘মোটা ভাই জবাব চাই’ নামে ১৫ পাতার চার্জশিট পেশ করে অমিত শাহকে তীব্র আক্রমণ করে তৃণমূল। এদিন তৃণমূল ভবনে সাংবাদিক সম্মেলন করেন ব্রাত্য বসু, মহুয়া মৈত্র, কীর্তি আজাদরা। শুরুতেই তাঁরা বিজেপি (BJP) রাজ্যে নারী নিরাপত্তার ইস্যু তোলেন। ব্রাত্য বসু প্রশ্ন তুলে বলেন, বিজেপি রাজ্যগুলিতে নারী সুরক্ষা কী অবস্থায় রয়েছে? মনিপুর নিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী কেন কিছু বলেন না? তা নিয়েও প্রশ্ন তুলেছেন তিনি। এছাড়া বলেছেন, ‘হাথরসে কী ঘটেছে? ধর্ষকদের মালা পরিয়ে আনেন আপনারা। ব্রিজভূষণদের মতো লোককে আপনারা ছাড় দেন। আপনাদের মুখে নারী সুরক্ষার কথা মানায় না।’ অমিত শাহ (Amit Shah) অভিযোগ করেছিলেন, বাংলার জনবিন্যাস বদলে গিয়েছে। তা নিয়ে ব্রাত্য বসু বলেছেন, “কী করলে ডেমোগ্রাফি ঠিক হবে? বাংলাকে কি গুজরাট করতে হবে?” এসব সামনে এনে পাল্টা কেন্দ্রীয় স্বারাষ্ট্রমন্ত্রীর কাছেই জবাব চাইল তৃণমূল।

 

Latest News

৩০ বৈশাখে কার ভাগ্যে সাফল্য, কার জীবনে সতর্কবার্তা?

ওয়েব ডেস্ক: আজ ৩০ বৈশাখ, বৃহস্পতিবার। গ্রহ-নক্ষত্রের অবস্থান আজ নানা রাশির জীবনে আনতে চলেছে গুরুত্বপূর্ণ পরিবর্তন (Horoscope Today)। কারও...

More Articles Like This