Forbidden

You don't have permission to access th1s resource.

রাজ্যে ক্ষমতায় আসবে বিজেপি! তিন বেসরকারি সংস্থার রিপোর্ট জমা পড়ল কেন্দ্রীয় নেতৃত্বের কাছে - KolkataTV
28.9 C
Kolkata

রাজ্যে ক্ষমতায় আসবে বিজেপি! তিন বেসরকারি সংস্থার রিপোর্ট জমা পড়ল কেন্দ্রীয় নেতৃত্বের কাছে

Must Read

ওয়েবডেস্ক-  বিজেপির (BJP)  সমীক্ষায় (Survey Report) এই রাজ্যে ক্ষমতায় আসার পক্ষে দল। তিন বেসরকারি সংস্থার রিপোর্ট বিজেপির কেন্দ্রীয় দলের কাছে জমা পড়ল। কিছুটা আশার আলো দেখছে বিজেপি। জানা গেছে, শেষ দফায় সমীক্ষায় বিজেপি এই রাজ্য পেতে পারে ১৩৫ থেকে ১৫০টি আসন। রাজ্য বিজেপি ১৫২ থেকে ১৮০ আসন টার্গেট করে এগোচ্ছে। যে তিনটে বেসরকারি সমীক্ষার ফলাফল এসেছে তাতে রিপোর্টে খুব বেশি পার্থক্য নেই বলে বিজেপি সূত্রে জানা গেছে। বিজেপির একজন কেন্দ্রীয় নেতা (Central Leader) জানান, পাঁচটি সমীক্ষা দল এই রাজ্য কাজ করছে। কেন্দ্রীয় দল এদের নিয়োগ করেছে।

এর মধ্য তিনটে বেসরকারি সংস্থা ভোটের ফলাফল নিয়ে সমীক্ষা করছে। আর দুটি সংস্থা সংগঠনের হাল হকিকৎ নিয়ে কাজ করছে। এরা প্রার্থী হবার ক্ষেত্রে ও মতামত দিচ্ছে।

রাজ্য বিজেপি সূত্রে খবর, আসন বাড়ানোর জন্য এই তিনটে সমীক্ষা দল কিছু মতামত দিয়েছে। এই ব্যাপারে কেন্দ্রীয় নেতৃত্ব সিদ্ধান্ত নেবে।

আরও পড়ুন-  গত ৫ বছর দেখা মেলেনি এলাকায়! আসানসোলে অগ্নিমিত্রা পলকে ‘গো ব্যাক’ স্লোগান

উল্লেখ্য, সামনেই বিধানসভা নির্বাচন (Assembly Election 2026)। ভোট কয় দফায় হবে, কবে ভোট সেই নিয়ে একটি বৈঠক ইতিমধ্যেই সেরে ফেলেছে জাতীয় নির্বাচন কমিশন (Election Commission) । বৈঠকে ছিলেন পশ্চিমবঙ্গের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ আগরওয়ালও (West Bengal Chief Electoral Officer Manoj Agarwal) । আগামী ১ মার্চে রাজ্যে আসছেন মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার। আসবে কমিশনের ফুল বেঞ্চ, ওই দিনই ভোটের নির্ঘন্ট ঘোষণার সম্ভাবনা।

এখনও পর্যন্ত যা ভোটের নির্যাস সেখানে এপ্রিলেই ভোট ও গণণার কাজ সেরে ফেলতে চায় কমিশন। আগামী ৪ মে রাজ্য বিধানসভার মেয়াদ ফুরোবে তার আগে ভোট, ফলাফল সমস্ত প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। তবে কত দফায় ভোট সেই নিয়েই জল্পনা চলছে। তবে এক দফায় হবে না, তা স্পষ্ট করেছে কমিশন।

অপরদিকে এসআইআর-এর চূড়ান্ত তালিকা প্রকাশের দিন পিছিয়েছে। ১৪ ফেব্রুয়ারি প্রকাশের কথা ছিল, পিছিয়ে সেটি ধার্য হয়ে ২৮ ফেব্রুয়ারি।

Latest News

যে সব পুরবোর্ডের মেয়াদ শেষের পথে, ডিসেম্বরেই সেখানে পুরভোট, বড় ঘোষণা মন্ত্রী অগ্নিমিত্রার

ওয়েব ডেস্ক : রাজ্যে বিধানসভা ভোটের পর এ বার নজর পুরভোটে (Municipal Election)। একাধিক পুরসভার নির্বাচিত বোর্ডের মেয়াদ শেষ...

More Articles Like This