প্রার্থী হতেই কুরুচিকর আক্রমণ! জ্যোতিপ্রিয়কে নিশানা বিজেপির

0
40

হাবড়া: হাবড়া (Habra) বিধানসভা কেন্দ্রে ভোটের আগেই উত্তপ্ত রাজনৈতিক পরিবেশ। তৃণমূল (TMC) প্রার্থী জ্যোতিপ্রিয় মল্লিককে (Jyotipriyo Mallick) নিয়ে বিজেপি (BJP) প্রার্থী দেবদাস মণ্ডলের ‘কুরুচিকর’ মন্তব্যকে ঘিরে শুক্রবার থানায় অভিযোগ দায়ের করল তৃণমূল।

বৃহস্পতিবার দ্বিতীয় দফার প্রার্থী তালিকায় হাবড়া কেন্দ্র থেকে দেবদাস মণ্ডলের নাম ঘোষণা করে বিজেপি। প্রার্থী হওয়ার পরই এলাকায় এসে জয়ের দাবি করেন তিনি। সেইসঙ্গেই জ্যোতিপ্রিয় মল্লিককে কড়া ভাষায় আক্রমণ করে বলেন, “হাবড়ার শুভবুদ্ধিসম্পন্ন মানুষ কোনও চাল চোর, রেশন চোর, গম চোর, মিড-ডে মিল চোরকে সমর্থন করবে না। সদ্য জেল খেটে আসা কাউকে ভোট দেবে না।”

আরও পড়ুন: ‘ভাইয়ে ভাইয়ে দ্বন্দ্ব বাধাচ্ছে বিজেপি…’ রেড রোডে সম্প্রীতির বার্তা অভিষেকের

এই মন্তব্যকেই ‘কুরুচিকর ব্যক্তিগত আক্রমণ’ বলে দাবি করে তৃণমূল। দলের পক্ষ থেকে সরাসরি থানায় অভিযোগ দায়ের করা হয়েছে বিজেপি প্রার্থীর বিরুদ্ধে। রাজনৈতিক মহলের একাংশের মতে, প্রার্থী ঘোষণার প্রথম দিনেই এমন ভাষা ব্যবহার হাবড়ার লড়াইয়ের তীব্রতা স্পষ্ট করে দিচ্ছে। ইস্যুভিত্তিক প্রচারের বদলে ব্যক্তিগত আক্রমণই যে বড় ভূমিকা নিতে পারে, তার ইঙ্গিত মিলছে বলেই মত তাঁদের।

পালটা দিতে গিয়ে হাবড়া পুরসভার চেয়ারম্যান নারায়ণচন্দ্র সাহা বলেন, “জ্যোতিপ্রিয় মল্লিক অপরাধী কি না, তা তদন্ত সংস্থা দেখবে। কিন্তু এই ভাষা প্রমাণ করছে বিজেপি প্রার্থী নির্বাচন করতে আসেননি, মস্তানি করতে এসেছেন। হাবড়ার মানুষই এর জবাব দেবে।” সব মিলিয়ে, প্রার্থী ঘোষণার পর থেকেই হাবড়ায় রাজনৈতিক তরজা চরমে উঠেছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here