30.2 C
Kolkata

রোড শো ছেড়ে এসি গাড়িতে মিঠুন! প্রচারের মাঝে কী হল বিজেপির তারকা প্রচারকের?

Must Read

পশ্চিম বর্ধমান: বৈশাখের তীব্র রোদ, সেই সঙ্গে চাঁদিফাটা গরমে পুড়ছে দক্ষিণবঙ্গ। এদিকে আবার আগামী সপ্তাহেই রাজ্যে প্রথম দফার ভোটগ্রহণ। কাজেই গরমের মধ্যেই নির্বাচনী প্রচার (Campaign) সারতে হচ্ছে দলগুলিকে। আর এই প্রবল গরমে দুর্গাপুরে প্রচারে নেমে বিপাকে পড়লেন বিজেপির (BJP) তারকা প্রচারক মিঠুন চক্রবর্তী (Mithun Chakraborty)। শনিবার দুর্গাপুর পশ্চিম কেন্দ্রের (Durgapur Paschim Assembly) প্রার্থী লক্ষ্মণ ঘোড়ুইয়ের সমর্থনে রোড শো (Road Show) করতে গিয়ে অসুস্থ বোধ করায় মাঝপথেই তা ছেড়ে দিতে বাধ্য হন ‘মহাগুরু’।

আগামী ২৩ তারিখ প্রথম দফার ভোটের আগে জোরকদমে প্রচার চালাচ্ছে সব দলই। সেই মোতাবেক শনিবার দুপুরে কুড়ুরিয়া ভাঙা বাসস্ট্যান্ড থেকে শুরু হয় বিজেপির রোড শো, যেখানে হাজির ছিলেন মিঠুন। প্রার্থীকে পাশে নিয়ে ট্রাকের উপর দাঁড়িয়ে প্রচারে অংশ নেন মহাগুরু। তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন প্রাক্তন সাংসদ সুরিন্দর সিং আলুওয়ালিয়া। প্রিয় তারকাকে এক ঝলক দেখতে রাস্তাজুড়ে ভিড় জমায় অসংখ্য কর্মী-সমর্থক ও সাধারণ মানুষ।

আরও পড়ুন: উত্তরবঙ্গকে ‘উত্তর বিহার’ তকমা যোগীর! ‘এটাই বিজেপির গেমপ্ল্যান’ কটাক্ষ তৃণমূলের

তবে শুরুটা জমজমাট হলেও বেশিক্ষণ তা টিকল না। প্রায় ২০০ মিটার এগোনোর পরই তীব্র গরমে অস্বস্তি বোধ করতে দেখা যায় মিঠুন চক্রবর্তীকে। পরিস্থিতি সামাল দিতে তাঁর মাথার উপর ছাতা ধরা হয়, কিন্তু তাতেও স্বস্তি মেলেনি। শেষমেশ তিনি ট্রাক থেকে নেমে নিজের এসি গাড়িতে উঠে পড়েন। এরপর আর রোড শো এগোয়নি। ঘটনায় স্বাভাবিকভাবেই হতাশ হয়ে পড়েন বিজেপি কর্মী-সমর্থকদের একাংশ। অনেকেই দূরদূরান্ত থেকে এসেছিলেন শুধুমাত্র মহাগুরুকে কাছ থেকে দেখার আশায়। তবে দলীয় সূত্রে জানানো হয়েছে, তীব্র গরমে শারীরিক ঝুঁকি এড়াতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

দেখুন আরও খবর:

Latest News

সরকারি অফিসেও এবার ‘ফেস রেকগনিশন বায়োমেট্রিক’! কর্মসংস্কৃতি ফেরাতে বড় সিদ্ধান্ত শুভেন্দু সরকারের

কলকাতা: সরকারি কর্মীদের (Government Employees) অফিসে আসা-যাওয়ার সময় নিয়ন্ত্রণে আনতে এবার চালু হতে চলেছে ‘ফেস রেকগনিশন বায়োমেট্রিক’ (Face Recognition...

More Articles Like This