জনসংযোগে ক্ষোভের মুখে বিজেপি বিধায়ক, দুর্গাপুরে চাঞ্চল্য

0
51

ওয়েবডেস্ক- আগে আন্ডারপাস করুন, তারপর হাত মেলাবো, প্রধানমন্ত্রীর উন্নয়ন সংক্রান্ত চিঠি বিলি করতে গিয়ে জনসংযোগে ক্ষোভের মুখে বিজেপি বিধায়ক (BJP MLA ) । দুর্গাপুরের (Durgapur)  ফরিদপুর (Faridpur)  এলাকায় জনসংযোগ কর্মসূচিতে (Public relations programme) গিয়ে স্থানীয়দের ক্ষোভের মুখে পড়লেন ভারতীয় জনতা পার্টি-র বিধায়ক লক্ষ্ণণ ঘোড়ুই। প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদি-র উন্নয়ন সংক্রান্ত চিঠি বিলি করতে গিয়ে তিনি মানুষের সঙ্গে কথা বলার সময়ই বিক্ষোভের মুখে পড়েন।

এলাকাবাসীর অভিযোগ, ১৯ নম্বর জাতীয় সড়ক পাশ দিয়ে গেলেও যাতায়াতের জন্য কোনও আন্ডারপাস নেই। ফলে প্রায় দুই কিলোমিটার ঘুরে চলাচল করতে হয় এবং দুর্ঘটনার ঝুঁকি বাড়ছে। বহুবার দাবি জানানো হলেও কাজ হয়নি বলে দাবি তাঁদের। এক বাসিন্দা সরাসরি বলেন, “আগে আন্ডারপাস করুন, তারপর হাত মেলাবো।”

ঘটনা ঘিরে রাজনৈতিক চাপানউতোর শুরু হয়েছে। রাজ্যের মন্ত্রী প্রদীপ মজুমদার কটাক্ষ করে বলেন, এতদিনেও কাজ না হওয়ায় মানুষের ক্ষোভ প্রকাশ পাচ্ছে। যদিও বিধায়কের দাবি, তিনি এলাকায় উন্নয়নের কাজ করেছেন এবং মানুষের সমর্থন তাঁর সঙ্গে আছে।

আরও পড়ুন-  ২২ দিন বন্দি ছিলেন পাকিস্তানে! বাংলার জওয়ান পূর্ণমকে পুনর্বহাল করল BSF?

উল্লেখ্য, সামনেই বিধানসভা নির্বাচন। তার আগে সব জায়গাতেই জনসংযোগ কর্মসূচি শুরু করে দিয়েছেন রাজনৈতিক নেতা-নেতৃত্বরা। তার মধ্যেই চলেছে এসআইআর তরজা। এই অবস্থাতেই জনসংযোগ কর্মসূচিতে গিয়ে স্থানীয়দের তিক্ততার মুখে পড়ছেন বিজেপি নেতা-নেত্রীদের। এবার সেই রকমই ঘটনার শিকার হলেন বিজেপি বিধায়ক লক্ষ্ণণ ঘোড়ুই।

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here