32.8 C
Kolkata

বাংলাদেশের ভোট নিয়ে বিস্ফোরক অর্জুন সিং! কী বললেন BJP নেতা? দেখুন

Must Read

ওয়েব ডেস্ক: সকাল থেকে মোটের উপর শান্তিতে ভোট গ্রহণ শুরু হলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বাংলাদেশের ছবিটা বদল হতে শুরু করে। বেশ কয়েকটি জায়গায় বোমাবাজির অভিযোগ উঠেছে। বুধবার রাত থেকেই একাধিক বুথ দখলের অভিযোগ উঠেছে জামাত-ই-ইসলামির সমর্থকদের বিরুদ্ধে। এই পরিস্থিতিকে ‘ভোটের নামে প্রহসন’ বলে কটাক্ষ করলেন বিজেপি (BJP) নেতা অর্জুন সিং (Arjun Singh)। পাশাপাশি ‘বাংলাদেশকে পৃথিবীর মানচিত্র থেকে সরিয়ে দেওয়া’র মতো বিস্ফোরক মন্তব্যও করেন তিনি।

বাংলাদেশের সাধারণ নির্বাচন (Bangladesh General Election) প্রসঙ্গে মন্তব্য করতে গিয়ে অর্জুন সিং বলেন, “বাংলাদেশে আবার ভোট হচ্ছে নাকি! ওখানের জিহাদি শক্তিরা ছাপ্পা মেরে ভোট করবে আর ক্ষমতায় আসবে।” আওয়ামি লিগ প্রসঙ্গে বলতে গিয়ে বিজেপি নেতা বলেন, “আওয়ামি লিগ নেই, ওখানে ভোটের নামে প্রহসন চলছে।” ইসকনের চিন্ময় মহারাজ প্রসঙ্গে টেনে তিনি প্রশ্ন তোলেন, “ইসকনের মহারাজ এখনও পর্সন্ত জেলে আছে, কী দোষ করেছে?”

আরও পড়ুন: ভোটে রক্ত ঝরল বাংলাদেশে, জামাতের হাতে খুন বিএনপি নেতা

এরপরেই তিনি বাংলাদেশকে রীতিমতো হুঁশিয়ারির সুরে বলেন, “ভারতের উচিত বাংলাদেশকে শিক্ষা দেওয়া, এই দেশটাকে পৃথিবীর মানচিত্র থেকে সরিয়ে দেওয়া। না হলে ওখানে কেউ বাঁচবে না।” তিনি আরও বলেন, “বিদেশে যে সমস্ত হিন্দুরা আছে, তাঁরা আশা করে যে নরেন্দ্র মোদি তাঁদের রক্ষা করবে। বাংলাদেশের হিন্দুরাও একই আশা করে।”

দেখুন আরও খবর:

Latest News

সৌদি আরবে ঘটল ভয়াবহ ঘটনা

ওয়েব ডেস্ক : মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতির আবহেই সৌদি আরবে (Saudi Arabia) ঘটল ভয়াবহ হেলিকপ্টার (Helicopter) দুর্ঘটনা। পূর্বাঞ্চলের রাস তানুরা...

More Articles Like This