ওয়েব ডেস্ক : ভোটের মুখে ফের একবার সক্রিয় হয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। শুক্রবার কলকাতার একাধিক প্রান্তে একযোগে অভিযান চালিয়েছিল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ED) এবং আয়কর দফতরের আধিকারিকরা (Income Tax Department)। এমনকি তৃণমূল প্রার্থী দেবাশিস কুমারের বাড়ি ও কার্যালয়েও অভিযান চালিয়েছিলেন তদন্তকারীরা। এ নিয়ে হাওড়ার উলুবেড়িয়া থেকে সরব হলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)।
মমতা (Mamata Banerjee) এদিন বলেছেন, ‘‘বিজেপির বাড়িতে, কংগ্রেসের বাড়িতে, সিপিএমের বাড়িতে তো হানা দেওয়া হয় না। যত দোষ তৃণমূলের। আমি বিশ্বাস করি আমার দলের লোকেরা টাকার কাছে মাথা নত করে না। লড়াই করে। এটা আমাদের বদলার লড়াই। আমি যদি যোদ্ধা হই, মা-বোনেরা আমার সহযোদ্ধা।’’
আরও খবর : বিজেপিকে হারিয়েছি, মহিলা বিল নিয়ে হাওড়া থেকে তোপ মমতার
উল্লেখ্য, ভোটের মুখের তৃণমূল (TMC) কংগ্রেস বিধায়ক ও রাসবিহারী কেন্দ্রের প্রার্থী দেবাশিস কুমারের বাড়ি ও অফিসে ইডি তল্লাশি চালিয়েছে। শুক্রবার সকালে কলকাতার মনোহরপুকুর রোডে দেবাশিস কুমারের বাড়িতে হানা দিয়েছিল আয়কর দফতর। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি) ইতিপূর্বে জমি সংক্রান্ত একটি মামলায় তাঁকে জিজ্ঞাসাবাদের জন্য তলব করেছিল এবং তিনি ইডি দফতরে হাজিরাও দিয়েছিলেন।
একই সঙ্গে কলকাতার আরও বেশ কিছু জায়গায় ইডি এবং আয়কর দফতর তল্লাশি চালিয়েছিল। তৃণমূলের রাজ্য সহ সভাপতির জয়প্রকাশ মজুমদারের এ নিয়ে বলেছেন, ভোটের আগে তৃণমূলের জনপ্রতিনিধিদের হেনস্তা করাই একমাত্র লক্ষ্য। গতবারের ভোটের আগে গোটা বাংলা এমন ঘটনার সাক্ষী ছিল। এবারও কেন্দ্রীয় এজেন্সি কাজে লাগিয়ে ভোটের আগে মনোবল ভাঙার চেষ্টা হচ্ছে। এই চক্রান্তের বিরুদ্ধে সরব হয়েছি, ভবিষ্যতেও প্রতিবাদ হবে’। এবার এ নিয়ে উলুবেরিয়া থেকে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার বিরুদ্ধে সরব হলেন মমতা।
দেখুন অন্য খবর :
