21.2 C
New York

মুকুল পুত্র শুভ্রাংশু রায়ের বাড়িতে বিজেপি প্রার্থী সুদীপ্ত দাস! বীজপুরে  রাজনৈতিক চাপানউতোর

Must Read

বীজপুর- আকাশে বাতাসে শুধু ভোটের গন্ধ। ভারী বুটের আওয়াজ সিআরপিএফ কর্মীদের। বিজেপি ও তৃণমূল কর্মীদের একে অপরের বিরুদ্ধে অভিযোগ ও পাল্টা অভিযোগ ঘিরে উত্তপ্ত বাতাস। এই আবহের মধ্যেই এক অন্য সময়ের সাক্ষী থাকল বীজপুরের মাটি।

বীজপুর বিধানসভা (Bijpur Assembly) এলাকায় ভোটের আবহে এক সৌজন্য সাক্ষাৎ ঘিরে শুরু হয়েছে রাজনৈতিক জল্পনা। শুভ্রাংশু রায়ের (Subhrangshu Roy)  বাড়িতে বিজেপি প্রার্থী সুদীপ্ত দাস (BJP candidate Sudipta Das) !  তাঁদের সাক্ষাৎ ঘিরে রাজনৈতিক চাপানউতোর। বিজেপি প্রার্থী সুদীপ্ত দাস হঠাৎই পৌঁছে যান প্রাক্তন তৃণমূল বিধায়ক শুভ্রাংশু রায়–এর বাড়িতে।

আরও পড়ুন-  কৌরবদের সঙ্গে পাণ্ডবদের লড়াই , ‘আমরা পাণ্ডব আর বিজেপি কৌরব’: মমতা

এই সাক্ষাৎকে কেন্দ্র করে রাজনৈতিক মহলে নানা প্রশ্ন উঠতে শুরু করেছে। যদিও বিজেপি প্রার্থী সুদীপ্ত দাস দাবি করেছেন,  এই সাক্ষাৎ সম্পূর্ণ ব্যক্তিগত সৌজন্যের। তাঁর কথায়, “শুভ্রাংশু আমার বহু দিনের বন্ধু। আমরা একসঙ্গে রাজনীতি করেছি। তাঁর বাবার মৃত্যুর সময় বিধিনিষেধের কারণে আসতে পারিনি। তাই আজ দেখা করতে এলাম।”

একই সুর শোনা গেছে শুভ্রাংশু রায়ের মুখেও। তিনি জানান, “এটি সম্পূর্ণ বন্ধুত্বের সম্পর্কের সৌজন্য সাক্ষাৎ। রাজনীতির সঙ্গে এর কোনও সম্পর্ক নেই।” তবে বন্ধুর প্রতি শুভকামনা জানাতে তিনি কুণ্ঠাবোধ করেননি। অকপটে বলেন, “ও ভালো রেজাল্ট করুক, সেই কামনাই করি।”

তবে রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, ভোটের ঠিক আগে এই ধরনের সাক্ষাৎ নিছক সৌজন্য না কৌশল—তা নিয়েই শুরু হয়েছে চর্চা। বীজপুরে এই ঘটনায় নতুন করে গরম হয়েছে রাজনৈতিক মহল।

Latest News

এশিয়ার ধনী ব্যক্তি গৌতম আদানি! পিছনে ফেললেন মুকেশ আম্বানিকে

ওয়েব ডেস্ক : মুকেশ আম্বানিকে (Mukesh Ambani) পিছনে ফেললেন গৌতম আদানি (Gautam Adani)। এশিয়ার ধনীতম ব্যক্তি হলে তিনি। ব্লুমবার্গের...

More Articles Like This