আরও ৫ আসনে প্রার্থী ঘোষণা বিজেপির, ৩ আসনে প্রার্থী বদল

0
45

কলকাতা: আরও পাঁচ আসনে প্রার্থী ঘোষণা (BJP Candidate list) করল বিজেপি। কৃষ্ণনগর উত্তর, কল্যাণী-সহ পাঁচটি বিধানসভা আসনে প্রার্থী ঘোষণা করল গেরুয়া শিবির। আবার ৩ আসনে প্রার্থীকেও বদল করা হল। এরই মধ্যে কলকাতা বন্দরে প্রার্থী নিয়ে জল্পনা জারি রইল। কলকাতা বন্দরে তৃণমূলের ফিরহাদ হাকিমের বিরুদ্ধে প্রার্থী কে হবেন? এখনও ঠিক করে উঠতে পারল না পদ্ম শিবির।

বাংলায় দুই দফায় নির্বাচন। আর বিজেপি তাদের প্রার্থী তালিকা একাধিক দফায় ঘোষণা করল। এদিন ৫ প্রার্থীকে ধরে ২৯২টি আসনে প্রার্থীর নাম ঘোষণা করা হয়েছে। মধ্যমগ্রাম আসনে প্রার্থী হলেন রাজু বন্দ্যোপাধ্যায়। উলুবেড়িয়া পূর্বে প্রার্থী করা হল রুদ্রপ্রসাদ বন্দ্যোপাধ্যায়কে। কৃষ্ণনগর উত্তর বিধানসভা আসন থেকে প্রার্থী করা হয়েছে তারকনাথ চট্টোপাধ্যায়কে। কল্যাণী বিধানসভা আসনে বিজেপির প্রার্থী হচ্ছেন অনুপম বিশ্বাস। দমদম উত্তর কেন্দ্রে সৌরভ শিকদার। কর্মী সমর্থকদের লাগাতার বিক্ষোভের জেরে গুরুত্বপূর্ণ তিন আসনে প্রার্থী বদল করতে একপ্রকার বাধ্য হল বিজেপি। প্রার্থী বদল হল বসিরহাট উত্তর, বিষ্ণুপুর এবং বেহালা পূর্ব বিধানসভা কেন্দ্রে।

আরও পড়ুন : তৃণমূলের তারকা প্রচারকের তালিকার শীর্ষে মমতা-অভিষেক! কামব্যাক অনুব্রতর

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here