33.9 C
Kolkata

পাহাড়ে একাই লড়বে বিজিপিএম, তিন আসনে প্রার্থী ঘোষণা অনীত থাপার

Must Read

ওয়েবডেস্ক-  বাংলায় ভোটের নির্ঘণ্ট ঘোষণা হতে না হতেই প্রার্থী ঘোষণা নিয়ে চিন্তা ভাবনা শুরু করে দিল রাজনৈতিক দলগুলি। পাহাড়ে একা লড়াই করাই সিদ্ধান্ত নিয়েছে বিজিপিএম।  পাহাড়ে তিন আসনে দলীয় প্রার্থীর নাম ঘোষণা করা হল। প্রার্থী তালিকা প্রকাশ করলেন অনীত থাপা। কালিম্পং আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন রুদেন লেপচা। ২০২১-এর ভোটে জয়ী হয়েছিলেন তিনি।

কার্শিয়াং থেকে লড়াই করবেন দলের সাধারণ সম্পাদক অমর লামা। দার্জিলিং থেকে লড়াই করবেন বিজয় কুমার রাই। তিনি একজন অবসর প্রাপ্ত স্কুলের প্রধান শিক্ষক। বর্তমানে দার্জিলিং স্কুল বোর্ডের চেয়ারম্যান।

রাজ্যে দু’দফায় হতে চলেছে বিধানসভা নির্বাচন (Assembly Election 2026)। রবিবার বিকেলে সাংবাদিক সম্মেলন করে পশ্চিমবঙ্গ সহ মোট ৪ রাজ্য এবং ১ কেন্দ্রশাসিত অঞ্চলের বিধানসভা নির্বাচনের নির্ঘন্ট ঘোষণা করলেন জ্ঞানেশ কুমার (Gyanesh Kumar)। বাংলায় ভোটগ্রহণ শুরু হচ্ছে ২৩ এপ্রিল, এদিন হবে প্রথম দফার ভোটগ্রহণ এবং ২৯ এপ্রিল হবে দ্বিতীয় অর্থাৎ শেষ দফার ভোটগ্রহণ। রাজ্যে ভোটগণনা হবে ৪ মে।

আরও পড়ুন-  প্রথম দফায় ভোট ১৫২টি আসনে! কোথায় কোথায় হবে নির্বাচন

নির্বাচন কমিশন (Election Commission) জানিয়েছে, পশ্চিমবঙ্গে প্রথম দফায় ভোট হবে ১৫২টি আসনে এবং দ্বিতীয় দফায় ভোটগ্রহণ হবে ১৪২টি আসনে।

 

 

 

Latest News

মেসি কাণ্ডে ফের হাজিরা এড়ালেন অরূপ বিশ্বাস! এবার কী হবে? দেখুন বড় খবর

কলকাতা: মেসি কাণ্ডে (Messi Case) তদন্তে সহযোগিতা করার নির্দেশ দিয়েছিল আদালত। কিন্তু সেই নির্দেশের পরেও বিধাননগর দক্ষিণ থানার তলবে...

More Articles Like This