পাচার করার সময় মাদক দ্রব্য সমেত তিন পাচারকারীকে হাতেনাতে গ্রেফতার করল পুলিশ। ঘটনাটি ঘটেছে জলপাইগুড়ির কোতোয়ালি এলাকায়। ধৃতরা হলেন জফিউদ্দিন মিঞা, স্বপন নট্ট ও মজিদুল হক। এদের বাড়ি যথাক্রমে দিনহাটা, বেরুবাড়ি ও কোচবিহারে।
আরও পড়ুনঃযৌনকর্মীদের টিকা দান
ধৃতদের কাছ থেকে উদ্ধার হয়েছে প্রায় এক কেজি নিষিদ্ধ ইয়াবা ট্যাবলেট।যার বাজার মূল্য আনুমানিক কয়েক লক্ষ টাকা। পুলিশের কাছে আগাম খবর ছিল। সেই মতো সোমবার রাতে রাস্তার ধারে নাকা চেকিং করছিল কোতোয়ালি থানার পুলিশ। তখনই এসটিএফ ও পুলিশ যৌথভাবে অভিযান চালিয়ে তিনজনকে গ্রেফতার করে।
আরও পড়ুনঃটিকার আওতায় আন্তর্জাতিক বন্দিরা
পুলিশ জানিয়েছে, ধৃতেরা একটি বাইক নিয়ে শিলিগুড়ি থেকে কোচবিহারের উদ্দেশ্যে যাচ্ছিল।রানী নগর এলাকায় জাতীয় সড়কে বাইকটি আটক করে এসটিএফ ও পুলিশ বাহিনী। তিন দুষ্কৃতীকেই মঙ্গলবার শিলিগুড়ি আদালতে তোলা হয়। বিচারক তাঁদের ১৪ দিনের পুলিশি হেফাজতে রাখার নির্দেশ দিয়েছে। যৌথভাবে এই ঘটনার তদন্তে নেমেছে এসটিএফ ও কোতোয়ালি থানার পুলিশ। থানার তরফে জানানো হয়েছে, বেশ কিছুদিন ধরেই মাদক পাচারের একটি দল এলাকায় সক্রিয় হয়ে উঠেছিল বলে পুলিশের কাছে খবর ছিল। সেই থেকে অভিযান চালিয়ে সাফল্য পাওয়া গেছে। এই ঘটনায় আরও যারা যুক্ত তাঁদের খোঁজে তল্লাশি শুরু হয়েছে।খুব শীঘ্রই গোটা দলটিকে ধরা যাবে বলে আশ্বাস দিয়েছেন কোতোয়ালি থানার ওসি।