15.2 C
New York

ইসিএল সার্ভে অফিসারকে মারধরের অভিযোগ

Must Read

জামুড়িয়া: ইসিএলের কেন্দা এরিয়ার নিউ কেন্দা কোলিয়ারিতে কর্মরত এক সার্ভে অফিসারকে মারধর ও হুমকি দেওয়ার অভিযোগ ঘিরে উত্তেজনা ছড়িয়েছে এলাকায়। এই ঘটনায় কেন্দা অঞ্চলের তৃণমূল কংগ্রেসের (TMC) অঞ্চল সভাপতি সন্দীপ বন্দ্যোপাধ্যায় ওরফে বিজুর নাম জড়িয়েছে বলে অভিযোগ।

ঘটনার প্রতিবাদে বুধবার বাউরি সমাজের মানুষজন নিউ কেন্দা এজেন্ট অফিসের সামনে বিক্ষোভ দেখান। অভিযুক্তের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবিতে ইসিএল কর্তৃপক্ষের কাছে স্মারকলিপিও জমা দেওয়া হয়।

আরও পড়ুন: গ্যাসের দাম ও সংকটের প্রতিবাদে পথে মমতা

অভিযোগকারী সার্ভে অফিসার রমেশ বাউরি জানান, মঙ্গলবার দুপুর প্রায় দু’টো নাগাদ তিনি অফিসে বসে ম্যাপ সংক্রান্ত কাজ করছিলেন। সেই সময় সন্দীপ বন্দ্যোপাধ্যায় সেখানে এসে তাঁর সঙ্গে বচসায় জড়িয়ে পড়েন এবং পরে তাঁকে মারধর করেন বলে অভিযোগ। রমেশ বাউরির দাবি, ওই হামলায় তাঁর কানের পর্দা ফেটে গিয়েছে এবং চিকিৎসক তাঁকে প্রায় এক মাস বিশ্রামের পরামর্শ দিয়েছেন।

তবে সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন তৃণমূলের অঞ্চল সভাপতি সন্দীপ বন্দ্যোপাধ্যায়। তাঁর দাবি, সংশ্লিষ্ট জমিটি তাঁদের পৈতৃক সম্পত্তি। ইসিএলের পক্ষ থেকে নোটিস পাঠানো হলেও তিনি জমি কাটার জন্য কোনও অনুমতি দেননি। তাঁকে না জানিয়েই জমি কেটে নেওয়া হয়েছে বলে অভিযোগ করেন তিনি। এই ঘটনাকে ঘিরে এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। বিষয়টি নিয়ে ইসিএল কর্তৃপক্ষ কী পদক্ষেপ নেয়, সেদিকেই এখন নজর স্থানীয়দের।

 

Latest News

EVM-এ সেলোটেপ লাগানোর অভিযোগে ফলতা বিধানসভার পুনর্নিবাচনের দাবি বিজেপির

কলকাতা: দ্বিতীয় দফায় ১৪২টি কেন্দ্রে ভোট পড়ল মোট ৯২.২৭ শতাংশ। প্রথম দফায় রেকর্ড তৈরি হয়। সেই রেকর্ড বজায় থাকল...

More Articles Like This