কলকাতা রবিবার, ১৮ জানুয়ারী ২০২৬ |
K:T:V Clock
আলিয়ার ছ’কোটি
কলকাতা টিভি ওয়েব ডেস্ক Published By:  • | Edited By: অরণ্য সেন
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৭ জুন, ২০২১, ০৩:৪৮:১৪ পিএম
  • / ৭৪৩ বার খবরটি পড়া হয়েছে
  • • | Edited By: অরণ্য সেন

‘রুদ্রম-রণম- রুধিরাম’ বা ‘ট্রিপল আর’ছবির মাধ্যমে দক্ষিণের সিনেমায় অভিষেক হতে চলেছে আলিয়া ভাটের। বলিউডে আলিয়া অবশ্যই একজন বক্সঅফিস সফল নায়িকা। পরিচালনা করছেন ‘বাহুবলি’ সিনেমাখ্যাত এস এস রাজামৌলি। তেলুগু ও তামিলের পাশাপাশি মালয়ালাম, হিন্দি, কন্নড়সহ বেশ কয়েকটি ভাষায় সিনেমাটি মুক্তি পাবে। সূত্রের খবর এই ছবিতে অভিনেত্রীকে মোটা অঙ্কের পারিশ্রমিক গুনতে হচ্ছে নির্মাতাদের। ৬ কোটি টাকা নিচ্ছেন ‘রাজি’ খ্যাত অভিনেত্রী। এই ছবিতে আলিয়ার চরিত্রের নাম সীতা। বলিউডে তিনি সর্বাধিক পারিশ্রমিক নেওয়া অভিনেত্রীদের মধ্যে একজন। যদিও সেটা কখনোই ৬ কোটি না। তবে দক্ষিণী ছবিতে প্রথম সারির অভিনেত্রীরা এইরকমই পারিশ্রমিক পেয়ে থাকেন।
প্রসঙ্গত,কিছুদিন আগে এই ছবিতে আলিয়ার ফাস্ট লুক মুক্তি পায়। অত্যন্ত সাধারণ লুকে সবুজ শাড়িতে দেখা গেছে তাঁকে। জুনিয়র এনটিআর-এর লুকও প্রকাশ পেয়েছে। ‘ট্রিপল আর’ সিনেমার ইন্ট্রো লুক টিজার প্রকাশ করেছেন নির্মাতারা। ইউটিউবে ১ মিনিট ৩২ সেকেন্ড দীর্ঘ ভিডিওতে কোমারাম ভীম চরিত্রে জুনিয়র এনটিআরকে পরিচয় করিয়ে দেওয়া হয়েছে।  কমারাস ভীমা ও আলুরি সীতারামা রাজু নামের দুই বীরযোদ্ধাকে নিয়ে ‘ট্রিপল আর’ ছবির গল্প। কেন্দ্রীয় চরিত্রে থাকছেন জুনিয়র এনটিআর ও রামচরণ।

একটি গুরুত্বপূর্ণ চরিত্রে অজয় দেবগনকেও দেখা যাবে। তাঁর চরিত্রটি বেশ গুরুত্বপূর্ণ। সিনেমায় জুনিয়র এনটিআর ও রাম চরণের গুরুর চরিত্রে দেখা যাবে তাঁকে। প্রায় চারশো কোটি টাকা বাজেটের এই ছবি চলতি বছর অক্টোবর মাসে মুক্তি পাবার কথা। তবে করোনা পরিস্থিতিতে সেটা পরিবর্তন হতেও পারে। এই ছবিতে থাকবেন এক ঝাঁক হলিউড অভিনেতাও। এঁদের মধ্যে রয়েছেন রে স্টিভেনসন, অ্যালিসন ডুডি, অলিভিয়া মরিসের মতো আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন তারকারা।

পুরনো খবরের আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০
১১ ১২ ১৩ ১৪ ১৫ ১৬ ১৭
১৮ ১৯ ২০ ২১ ২২ ২৩ ২৪
২৫ ২৬ ২৭ ২৮ ২৯ ৩০ ৩১
আর্কাইভ

এই মুহূর্তে

ইরানে মৃত্যু হয়েছে ১৬ হাজারের বেশি মানুষের! দাবি রিপোর্টে
রবিবার, ১৮ জানুয়ারী, ২০২৬
‘ভোটের পর মোদিকেও জয় বাংলা বলতে হবে’, চাপড়া থেকে সিঙ্গুরের বার্তার পালটা চ্যালেঞ্জ অভিষেকের
রবিবার, ১৮ জানুয়ারী, ২০২৬
ধ্রুপদী মর্যাদা থেকে দুর্গাপুজোয় ইউনেসকো স্বীকৃতি, সিঙ্গুরে ‘বাঙালি অস্মিতা’য় শান মোদির
রবিবার, ১৮ জানুয়ারী, ২০২৬
ফের বোলিং বিপর্যয়! ভারতকে ৩৩৮ রানের টার্গেট দিল নিউজিল্যান্ড
রবিবার, ১৮ জানুয়ারী, ২০২৬
শাহের রোড শোয়ে ভাঙা হয়েছিল বিদ্যাসাগর, সেই মনীষীর প্রতিকৃতি মোদিকে উপহার!
রবিবার, ১৮ জানুয়ারী, ২০২৬
মনিকর্ণিকা নিয়ে মিথ্যাচার! AAP সাংসদ সহ ৮ নেতার নামে FIR
রবিবার, ১৮ জানুয়ারী, ২০২৬
ফের ভূস্বর্গে রহস্যময় ড্রোন! কী পরিকল্পনা করছে পাকিস্তান?
রবিবার, ১৮ জানুয়ারী, ২০২৬
সিঙ্গুরের মাটিতে টাটা নিয়ে মুখে কুলুপ মোদির, শোনা গেল না কোনও শিল্পায়নের কথা
রবিবার, ১৮ জানুয়ারী, ২০২৬
সিঙ্গুরের মাটিতে দাঁড়িয়ে ‘বিনিয়োগ’ নিয়ে কী বললেন মোদি? দেখুন
রবিবার, ১৮ জানুয়ারী, ২০২৬
কেন্দ্রীয় প্রকল্প নিয়ে তৃণমূলকে খোঁচা প্রধানমন্ত্রীর!
রবিবার, ১৮ জানুয়ারী, ২০২৬
BJP এলেই ‘এক জেলা, এক পণ্য’! সিঙ্গুরে কী ‘গ্যারান্টি’ দিলেন মোদি?
রবিবার, ১৮ জানুয়ারী, ২০২৬
তিনটি নতুন অমৃত ভারত এক্সপ্রেস সহ নতুন প্যাসেঞ্জার ট্রেনের উদ্বোধন মোদির
রবিবার, ১৮ জানুয়ারী, ২০২৬
“মূল্য দিতে হচ্ছে আমেরিকাকে,” ভারতকে AI খোঁচা ট্রাম্পের উপদেষ্টার
রবিবার, ১৮ জানুয়ারী, ২০২৬
বাংলাদেশে ফের খুন হিন্দু যুবক! গ্রেফতার ৩
রবিবার, ১৮ জানুয়ারী, ২০২৬
নদিয়ায় অভিষেকের রোড শো ঘিরে উন্মাদনা, কাতারে কাতারে ভিড়
রবিবার, ১৮ জানুয়ারী, ২০২৬
© R.P. Techvision India Pvt Ltd, All rights reserved.
Developed By KolkataTV Team