কলকাতা: বাংলার আসন্ন নির্বাচনের (West Bengal Assembly Election 2026) আগে বড় রাজনৈতিক সিদ্ধান্ত নিল AIMIM। হুমায়ুন কবীরের (Humayun Kabir) দলের সঙ্গে জোট ভেঙে দেওয়ার কথা আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেছে আসাদউদ্দিন ওয়াইসির দল। দলের পক্ষ থেকে জানানো হয়েছে, মুসলিম সম্প্রদায়ের সততা নিয়ে প্রশ্ন তোলে, এমন কোনও মন্তব্যের সঙ্গে তারা যুক্ত থাকতে পারে না বলেই এই সিদ্ধান্ত।
AIMIM-এর তরফে প্রকাশিত বিবৃতিতে বলা হয়েছে, বাংলার মুসলিমরা দেশের অন্যতম দরিদ্র, উপেক্ষিত ও বঞ্চিত জনগোষ্ঠী। দীর্ঘদিন ধরে তথাকথিত ধর্মনিরপেক্ষ সরকারের শাসন সত্ত্বেও তাদের সামগ্রিক উন্নয়ন হয়নি বলেও অভিযোগ তোলা হয়েছে। এই পরিস্থিতিতে এমন কোনও রাজনৈতিক জোটে থাকা সম্ভব নয়, যেখানে সম্প্রদায়ের মর্যাদা নিয়ে প্রশ্ন ওঠে, এমনটাই স্পষ্ট করেছে দলটি।
আরও পড়ুন: ‘জয় বাংলা’ বলায় যুবককে জড়িয়ে ধরে চুমু খেলেন বিজেপি প্রার্থী রুদ্রনীল
Humayun Kabir’s revelations have shown how vulnerable Bengal’s Muslims are. That AIMIM cannot associate with any statements where integrity of Muslims is brought into question. As of today, AIMIM has withdrawn its alliance with Kabir’s party. Bengal’s Muslims are one of the…
— AIMIM (@aimim_national) April 10, 2026
পাশাপাশি, নিজেদের রাজনৈতিক অবস্থানও স্পষ্ট করেছে AIMIM। দলের দাবি, তারা যে কোনও রাজ্যে নির্বাচনে লড়াই করে মূলত প্রান্তিক ও বঞ্চিত মানুষের জন্য একটি স্বাধীন রাজনৈতিক কণ্ঠস্বর তৈরি করতে। সেই লক্ষ্যেই এবার পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে একাই লড়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
জোট ভাঙার এই সিদ্ধান্ত রাজ্যের রাজনৈতিক সমীকরণে নতুন মাত্রা যোগ করবে বলেই মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। বিশেষ করে সংখ্যালঘু ভোটব্যাঙ্কে এর প্রভাব কতটা পড়বে, তা নিয়ে ইতিমধ্যেই শুরু হয়েছে জোর জল্পনা।

