মুর্শিদাবাদ: হুমায়ুন কবীরের (Humayun Kabir) সঙ্গে প্রচারের ময়দানে ঝড় তুলতে রাজ্যে পা রাখলেন আসাদউদ্দিন ওয়াইসি (Asaduddin Owaisi)। পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের আবহে বুধবার মুর্শিদাবাদের (Murshidabad) নওদায় সভা করে সংখ্যালঘু ভোটব্যাঙ্কে প্রভাব বিস্তারের বার্তা দিলেন এআইএমআইএম (AIMIM) নেতা। এদিন ডুবতলা মাঠে আয়োজিত জনসভা থেকে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসের পাশাপাশি কংগ্রেস ও বামফ্রন্টকেও তীব্র আক্রমণ করেন তিনি।
এআইএমআইএম-এর প্রধান অভিযোগ করেন, গত প্রায় ৫০ বছর ধরে পশ্চিমবঙ্গের মুসলিম সম্প্রদায়কে শুধুমাত্র ভোটব্যাঙ্ক হিসেবে ব্যবহার করা হয়েছে। কিন্তু তাঁদের সামাজিক ও অর্থনৈতিক উন্নয়নের ক্ষেত্রে বাস্তবিক কোনও পরিবর্তন আনা হয়নি। তিনি আরও বলেন, দীর্ঘদিন ধরে কংগ্রেস, বামফ্রন্ট ও তৃণমূল কংগ্রেসকে সমর্থন জানালেও মুসলিমদের আর্থ-সামাজিক অবস্থার উল্লেখযোগ্য উন্নতি হয়নি। তাঁর দাবি, রাজনৈতিক সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে সংখ্যালঘুদের আরও বেশি প্রতিনিধিত্ব প্রয়োজন।
আরও পড়ুন: তৃণমূলের ফাঁস করা ‘ফর্ম-৬’ নিয়ে পাল্টা প্রশ্ন বিজেপির! কী বলল পদ্ম শিবির? দেখুন
ওয়াইসি স্পষ্ট ভাষায় জানান, “পশ্চিমবঙ্গের মুসলিমদের প্রকৃত উন্নয়নের স্বার্থেই আমরা হুমায়ুন কবীরের সঙ্গে হাত মিলিয়েছি। আমরা ঐক্যবদ্ধভাবে লড়াই করতে প্রস্তুত।” সংখ্যালঘু ভোটারদের উদ্দেশ্যে বার্তা দিতে গিয়ে তিনি বলেন, এখন সময় এসেছে নিজেদের মধ্য থেকেই নেতৃত্ব বেছে নেওয়ার, যারা তাঁদের অধিকার ও অর্থনৈতিক নিরাপত্তা নিশ্চিত করতে সক্ষম হবে।
দেখুন আরও খবর:

