নবীন -প্রবীণ  মিলিয়ে পশ্চিম মেদিনীপুরের প্রার্থী তালিকায় বড় চমক তৃণমূলের, অর্ধেক আসনে প্রার্থী বদল

0
48

ওয়েবডেস্ক-   ২০২৬ এর নির্বাচনে (West Bengal Assembly Election 2026 )  আজ প্রার্থী তালিকা (Candidate List)  ঘোষণা করল তৃণমূল কংগ্রেস । মঙ্গলবার একপাশে সুব্রত বক্সী ও অপর পাশে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে (Abhishek Banerjee)  বসিয়ে প্রার্থী তালিকা ঘোষণা করেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। সম্পূর্ণ তালিকা পড়ে শোনান অভিষেক। এদিন প্রার্থী তালিকা ঘোষণার আগেই বিজেপি ( BJP ) ও নির্বাচন কমিশনকে (Election Commission)  একযোগে আক্রমণ করেন তৃণমূল নেত্রী। এবারে তৃণমূলের প্রার্থী তালিকায় বড় চমক। পশ্চিম মেদিনীপুর জেলায় তৃণমূলের প্রার্থী তালিকায় অনেক চমক রয়েছে। এবারের নির্বাচনের প্রায় অর্ধেক আসনে প্রার্থী বদল করা হয়েছে।

এর মধ্যে অন্যতম ঘাটাল, তিনটি কেন্দ্রে প্রার্থী বদল হল। সাংগঠিক কাঠামোয় বেশি জোর দেওয়া হয়েছে বলে মনে করছে রাজনৈতিক মহল।  পশ্চিম মেদিনীপুর (Paschim Medinipur)  জেলায় ১৫টি বিধানসভা রয়েছে। তালিকা ঘোষণা হতেই দেখা যায়, সাত জন সরিয়ে সেখানে নতুন মুখ আনা হয়েছে। ঘাটাল মহকুমার তিনটি আসনেই প্রার্থী বদল করে দেওয়া হয়েছে। যাঁদের মধ‌্যে দু’জনই ছিলেন নির্বাচিত বিধায়ক। কেন্দ্রবদল করা হয়েছে একজনের। সব মিলিয়ে খুশি তৃণমূলের সমর্থকেরা।  জেলার মধ‌্যে দাঁতন, কেশিয়াড়ী, নারায়ণগড়, দাসপুর, চন্দ্রকোনা, ঘাটালে প্রার্থী বদল করে দেওয়া হয়েছে।

আরও পড়ুন-  তৃণমূলের প্রার্থী তালিকায় কোন কোন বিধায়ক বাদ গেলেন?

আবার ডেবরার বিধায়ক হুমায়ুন কবীরকে পাঠিয়ে দেওয়া হয়েছে মুর্শিদাবাদের ডোমকলে। ডেবরায় প্রার্থী হয়েছেন মন্ত্রী রাজীব বন্দোপা‌ধ‌্যায়কে। নতুনদের মধ‌্যে যারা সুযোগ পেয়েছেন তাঁদের উল্লেখযোগ্য হল  প্রতিভা মাইতি। বর্তমানে জেলা পরিষদের সভাধিপতি পদে রয়েছেন তিনি। তাঁকে এবার নারায়ণগড়ে প্রার্থী করা হয়েছে। এই এলাকার বাসিন্দা। গতবার মাত্র তিন হাজার ভোটে জেতা সূর্যকান্ত অট্ট এবার টিকিট পাননি। এরই পাশাপাশি কেশিয়াড়ীর বিধায়ক পরেশ মুর্মুকে সরিয়ে সেখানে প্রার্থী করা হয়েছে শিক্ষক নেতা রামজীবন মাণ্ডিকে। সরানো হয়েছে দাঁতনের বিধায়ক বিক্রম প্রধানকে।  সেখানে ব্লক সভাপতি মানিক মাইতিকে বেছে নেওয়া হয়েছে।  ঘাটালের তিনটি আসনেই প্রার্থী বদল হয়েছে।

দাসপুরে একাধিকবারের বিধায়ক মমতা ভুঁইয়‌্যাকে সরিয়ে সেখানে জেলা কৃষি কর্মাধ‌্যক্ষ আশিস হুদাইতকে প্রার্থী করা হয়েছে। চন্দ্রকোনার বিধায়ক অরুপ ধাড়াও এক এবার প্রার্থী করা হয়নি, তার জায়গায় টিকিট পেয়েছেন সূর্যকান্ত দলুই। ঘাটাল কেন্দ্রে গতবার বিজেপির কাছে মাত্র সাতশো ভোটে হারা শঙ্কর দলুই এবার কোনও কেন্দ্রেই টিকিট পেলেন না। ঘাটালে প্রার্থী হয়েছেন শ‌্যামলী সর্দার। খড়্গপুর সদর কেন্দ্রে বিজেপি প্রার্থী দিলীপ ঘোষের বিরুদ্ধে এবারও পরাজিত প্রার্থী প্রদীপ সরকারের আস্থা রেখেছে দল।  প্রদীপবাবু গতবার বিজেপির হিরণ চট্টোপাধ‌্যায়ের কাছে প্রায় চার হাজার ভোটে হেরেছিলেন। অপরদিকে  জেলার দুই রাষ্ট্রমন্ত্রী শিউলি সাহা ও শ্রীকান্ত মাহাতো নিজ নিজ কেন্দ্রেই লড়াই করবেন। পূর্ণমন্ত্রী মানস ভুঁইয়‌্যা এবার তার সবং কেন্দ্র থেকেই টিকিট পেয়েছেন।

দুই সাংগঠনিক জেলার দুই সভাপতি যথাক্রমে সুজয় হাজরা ও অজিত মাইতিও তাদের নিজ নিজ কেন্দ্র যথাক্রমে মেদিনীপুর ও পিংলা থেকে দাঁড়াবেন।  গড়বেতাতে এবারও টিকিট পেলেন উত্তরা সিংহ হাজরা।  তৃণমূল নেত্রীর এই প্রার্থী নির্বাচন নিয়ে খুশি দলে নেতা-নেত্রীরা। তাঁদের বক্তব্য, দলে যেমন প্রবীণদের গুরুত্ব দেওয়া হয়েছে, তেমনি নতুন মুখদের সামনে আনা হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here