14.1 C
New York

অক্ষয় তৃতীয়ায় বিশাল উৎসব দিঘার জগন্নাথ ধামে, প্রতিষ্ঠা করা হবে চৈতন্য মহাপ্রভুর বিগ্রহ

Must Read

ওয়েবডেস্ক– রাজ্য সরকারের (State Government) উদ্যোগে দিঘার জগন্নাথ মন্দির (Jagannath Temple) তৈরি হয়েছে। জগন্নাথ দেবের বিগ্রহের পাশে এবার স্থান পাবে চৈতন্য মহাপ্রভু (Lord Caitanya) ও নিতাইয়ের বিগ্রহ (Nitai) । অক্ষয় তৃতীয়ার (Akshay Tritiya) মন্দিরের বর্ষপূর্তির দিন আধ্যাত্মিক রীতি নেনে প্রাণ প্রতিষ্ঠা করা হবে। ইতিমধ্যেই জোরকদমে প্রস্তুতি শুরু হয়ে গেছে। গত বছর অক্ষয় তৃতীয়ার দিন ভক্তদের জন্য মন্দিরে দরজা খুলে দেওয়া হয়েছে। উদ্বোধনের পর থেকেই জগন্নাথ মন্দিরকে ঘিরে ভক্তদের উন্মাদনা তুঙ্গে। গত এক বছরে প্রায় এককোটি ভক্তের সমাগম হয়েছে।

মন্দির সূত্রে খবর, বর্ষপূর্তি উপলক্ষে এদিন সকাল থেকে রীতি মেনে চলবে পুজোপাঠ। জগন্নাথ দেবের ঠিক বামদিকে রাখা হবে চৈতন্য মহাপ্রভু ও নিতাইয়ের বিগ্রহ। গৌড়ীয় বৈষ্ণব মতে চৈতন্যদেব হলেন রাধা ও কৃষ্ণের সম্মিলিত অবতার। চৈতন্য দেবের অবস্থানকে এক ধরনের আধ্যাত্মিক চেতনা, ঐক্যের উন্মেষ হিসেবে ধরা হয়। তিনি তাঁর জীবনে শেষ ১৮ বছর পুরীতে কাটিয়েছেন।

আরও পড়ুন-  ‘আমার মনোনয়ন নিয়ে ৪ ঘণ্টা স্ক্রুটিনিতে জ্বালিয়েছে’, বড় অভিযোগ মমতা’র

অক্ষয় তৃতীয়ার দিন সকাল থেকে চলবে পুজোপাঠ। ১০৮ তীর্থক্ষেত্রের জল দিয়ে হবে অভিষেক পর্ব। জগন্নাথ দেব, বলভদ্র ও সুভদ্রার গায়ে উঠবে নতুন পোশাক। সেই সঙ্গে রঙিন আলোতে সাজিয়ে সেজে উঠবে গোটা মন্দির চত্বর। জ্বলে উঠবে কয়েক হাজার প্রদীপ। আলোর রোশনাইতে সেজে উঠবে মন্দির চত্বর। রথ পুজো করে শুরু হবে আচারবিধি। ভক্তদের জন্য সারাদিন খোলা থাকবে মন্দির। বাংলা নববর্ষের দিনও দিঘার জগন্নাথ মন্দিরে পুজো পাঠ চলবে।

Latest News

CSK-কে হারিয়ে প্রথম জয় পাবে KKR? মেগা-ম্যাচের আগে কীভাবে ছক কষছে নাইটরা?

ওয়েব ডেস্ক: আইপিএল-এর (IPL 2026) শুরুটা একেবারেই সুখকর হয়নি কলকাতা নাইট রাইডার্স (Kolkata Knight Riders) জন্য। এখনও পর্যন্ত জয়ের...

More Articles Like This