কলকাতা শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬ |
K:T:V Clock
মাধ্যমিক উচ্চ মাধ্যমিক নিয়ে মতামত জানতে চাইল সরকার
কলকাতা টিভি ওয়েব ডেস্ক Published By: 
  • প্রকাশের সময় : রবিবার, ৬ জুন, ২০২১, ০৪:১৩:১৮ পিএম
  • / ৭৬১ বার খবরটি পড়া হয়েছে

সম্প্রতি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছিলেন যে জুলাইয়ের শেষে নেওয়া হবে উচ্চ মাধ্যমিক এবং আগস্টের দ্বিতীয় সপ্তাহে নেওয়া হবে মাধ্যমিক পরীক্ষা। এর পরেই এই করোনা আবহে রাজ্যের পড়ুয়াদের এই পরীক্ষাগুলো আগামী দিনে কিভাবে নেওয়া হবে তা নিয়ে একটি কমিটিও গঠন করে রাজ্য সরকার। কমিটির সদস্যরা নিজেদের মধ্যে আলোচনা করে রাজ্য সরকারকে সেই সুপারিশপত্র জমা দিয়েছেন। সূত্র মারফত জানা গেছে সেই সুপারিশপত্রে এই মুহূর্তে রাজ্যে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পরীক্ষা কোনভাবেই নেওয়া সম্ভব নয় বলে জানানো হয়েছে রাজ্য সরকারকে। একই সঙ্গে পরীক্ষা না হলে পড়ুয়াদের মূল্যায়ন কিভাবে করা হবে সেই বিষয়টিও ওই সুপারিশপত্রে জানান হয়েছে। যার প্রেক্ষিতে রাজ্য সরকার এবার মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষার জন্য সাধারণ মানুষ ছাত্রছাত্রী এবং অভিভাবকদের  মতামত জানতে চেয়েছে।
আগামীকাল অর্থাৎ ৭ জুন সোমবার দুপুর দুটোর মধ্যে এই মতামত জানাতে হবে নিম্নলিখিত ওয়েবসাইটে
1) pbssm.spo@gmail.com
2) commissionerschooleducation@gmail.com
3) wbssed@gmail.com
স্কুল শিক্ষা দফতর থেকে এই নোটিশ জারি করা হয়েছে।
নোটিশ অনুযায়ী তিনটি গুরুত্বপূর্ণ বিষয়ে মতামত দেওয়ার কথা বলা হয়েছে।
১) রাজ্যে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পরীক্ষা করা যাবে কিনা
২) যদি করা হয় তা কিভাবে সম্ভব
৩) আর পরীক্ষা যদি কোনভাবেই নেওয়া সম্ভব না হয় তাহলে কিভাবে ওই দুটি পরীক্ষার মূল্যায়ন করা সম্ভব।
সব মতামত বিচার করে পরবর্তী সময়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে রাজ্য সরকার। যার ফলে আগামী দিনে চলতি বছরের রাজ্যের মাধ্যমিক উচ্চমাধ্যমিক পরীক্ষার সঙ্গে জড়িত পড়ুয়াদের ভবিষ্যৎ কি হবে তা নিয়ে চিন্তিত অভিভাবক থেকে পড়ুয়ারা।

পুরনো খবরের আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০
১১ ১২ ১৩ ১৪ ১৫১৬ ১৭
১৮ ১৯ ২০ ২১ ২২ ২৩ ২৪
২৫ ২৬ ২৭ ২৮ ২৯ ৩০ ৩১
আর্কাইভ

এই মুহূর্তে

মেষ থেকে মীন— আজ ভাগ্যবান কারা?
শুক্রবার, ১৬ জানুয়ারী, ২০২৬
‘স্বীকার কর চুরি করেছিস’, পুলিশি হেফাজতে যুবকের যৌনাঙ্গে পেট্রল ঢেলে নির্মম নির্যাতন
বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী, ২০২৬
নবান্নের সামনে ধরনা নিয়ে রাজ্যের শর্তকেই অগ্রাধিকার হাইকোর্টের, এবার কী করবে ফিজেপি
বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী, ২০২৬
উত্তরবঙ্গ থেকে স্লিপার ভলভো বাসে সোজা দিঘা, শুক্রবার উদ্বোধন মুখ্যমন্ত্রীর
বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী, ২০২৬
কলকাতায় ফের অগ্নিকাণ্ড! বিবি গাঙ্গুলি স্ট্রিটের পর বড়বাজারে রাসায়নিকের গুদামে আগুন
বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী, ২০২৬
ঘোড়দৌড়ের সময় নাবালককে দাঁতে করে তুলে নিল ঘোড়া! তারপর..
বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী, ২০২৬
অগ্নিগর্ভ ইরান! আটক ভারতীয়দের দেশে ফেরাতে কী পদক্ষেপ কেন্দ্রের?
বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী, ২০২৬
দুধ সাদা বিছানার উপর শুয়ে শুভশ্রী
বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী, ২০২৬
ইরানের পথে মার্কিন ক্যারিয়ার স্ট্রাইক গ্রুপ!
বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী, ২০২৬
চিকিৎসায় সাড়া দিচ্ছেন আক্রান্ত দুই নার্স
বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী, ২০২৬
সরস্বতী পুজোর- ২৩ জানুয়ারি পরীক্ষা নয়, বাংলার আবেদন পিছিয়ে গেল JEE মেন
বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী, ২০২৬
জয় দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু ভারতের! কত রান করলেন বৈভব?
বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী, ২০২৬
মহিলাকে অন্তঃসত্ত্বা করলেই মিলবে ১০ লক্ষ টাকা! প্রতারণায় গ্রেফতার ১
বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী, ২০২৬
মায়ের জন্মদিনে মেগাস্টার দেব কী লিখলেন…
বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী, ২০২৬
SIR শুনানিতে ডাক পেলেন ভারতীয় বিজ্ঞানী অভিজিৎ বন্দ্যোপাধ্যায়!
বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী, ২০২৬
© R.P. Techvision India Pvt Ltd, All rights reserved.
Developed By KolkataTV Team