10.7 C
New York

SIR-এ বিচারাধীন’ মুর্শিদাবাদে ২ CPM প্রার্থী হাইকোর্টের দ্বারস্থ

Must Read

ওয়েবডেস্ক-  মুর্শিদাবাদের (Murshidabad)  সিপিআইএম (CPM)  এর প্রার্থী তালিকায় দুই নাম ইকবাল হক,  জামিনুর মোল্লা কলকাতা হাইকোর্টের (High Court)  দ্বারস্থ। প্রাথীদের আইনজীবী শুভঙ্কর নাগের দৃষ্টি আকর্ষণ প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চের।

আইনজীবী শুভঙ্কর নাগের দাবি, রাজনৈতিক দলের পক্ষ থেকে প্রার্থী হিসেবে তাদের নাম ঘোষণা করা হয়েছে। কিন্তু এই দুই প্রার্থীর নাম এসআইআর প্রক্রিয়ায় বিচারাধীন অবস্থায় রয়েছে। আদালত অবিলম্বে হস্তক্ষেপ করে সেই বিচারাধীন বিষয়টি নিষ্পত্তির নির্দেশিকা জারি করুক। আইনজীবীর আবেদনকে গ্রাহ্য করল না ডিভিশন বেঞ্চ।

প্রধান বিচারপতি জানিয়ে দিলেন এসআইআর সংক্রান্ত সমস্ত মামলার সুপ্রিম কোর্টে বিচারাধীন। তাই এই ধরনের আবেদনের শুনানি কলকাতা হাইকোর্ট গ্রহণ করতে পারে না। আবেদনকারী দুই প্রার্থীর আইনজীবীকে প্রধান বিচারপতির পরামর্শ,  প্রয়োজনে আপনাদের সুপ্রিম কোর্টের আবেদন জানাতে হবে।

উল্লেখ্য, এসআইআর প্রক্রিয়ায় ৬০ লক্ষের বেশি মানুষ বিচারাধীন প্রক্রিয়ায়। এখনও পর্যন্ত তাদের ভবিষ্যত কী, ভোট দিতে পারবে না, সেই নিয়ে কোনও উত্তর দেয়নি কমিশন। গতকাল এই অভিযোগ তুলে সিইও দফতরের দ্বারস্থ হয় তৃণমূল কংগ্রেসের প্রতিনিধিরা। তৃণমূল কংগ্রেসের প্রতিনিধি দল বলছেন, ২৮ ফেব্রুয়ারি ৭ কোটি ৪ লক্ষ ভোটার থেকে ১৫ মার্চ ৬ কোটি ৪৪ লক্ষ হয়ে গেল। সাপ্লিমেন্টারি তালিকা (Supplementary List)  এখনও প্রকাশ হল না।

আরও পড়ুন-  বাদ যাওয়া ভোটারদের কী হবে? CEO দফতরে তৃণমূল কংগ্রেসের প্রতিনিধি দল

হাইকোর্টের সঙ্গে লিয়াজো রেখে চলার কথা নির্বাচন কমিশনের (Election Commission) । তা হচ্ছে না। সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ না হলে সেখানে বাদ যাওয়া ভোটাররা (Excluded Voter)  কিভাবে ট্রাইব্যুনালে যাবে। কোনও উত্তর কমিশনের থেকে পাওয়া যাচ্ছে না। মানুষকে বিভ্রান্ত করা হচ্ছে। এর পেছনে কারণ কি? ভোটের অধিকার রক্ষার দায়িত্ব নির্বাচন কমিশনের, হাইকোর্টের নয়।

Latest News

২০২১-এর থেকেই বেশি আসন পাবে তৃণমূল! ভার্চয়াল বৈঠকে বিরাট মন্তব্য অভিষেকের

কলকাতা: ভোটগণনার (Vote Counting) আর মাত্র একদিন বাকি। তার আগে শনিবার দলের কাউন্টিং এজেন্টদের সঙ্গে ভার্চুয়াল বৈঠকে বিস্তারিত রণকৌশল...

More Articles Like This