কলকাতা বৃহস্পতিবার, ২২ জানুয়ারী ২০২৬ |
K:T:V Clock
হামেলসের আত্মঘাতী গোলে ফ্রান্স হারাল জার্মানিকে
কলকাতা টিভি ওয়েব ডেস্ক Published By:  • | Edited By:
  • প্রকাশের সময় : বুধবার, ১৬ জুন, ২০২১, ১২:৩৬:১৫ পিএম
  • / ৪৪২ বার খবরটি পড়া হয়েছে
  • • | Edited By:

ফ্রান্স–১       জার্মানি–০

(ম্যাটস হামেলস–নিজ গোল)

সমালোচকদের মুখ বন্ধ করতে ইউরোর আগে জার্মানি টিমে ম্যাটস হামেলস এবং টমাস মুলারকে ফিরিয়ে নিয়ে এসেছিলেন জার্মান কোচ জোয়াকিম লো। কিন্তু তাঁর ও জার্মানির দুর্ভাগ্য আড়াই বছর পরে জাতীয় দলে ফিরেই সেই হামেলস মাথা উঁচু করে মাঠ ছাড়তে পারলেন না। কুড়ি মিনিটে দূর থেকে ভেসে আসা একটা বল হেড করে ক্লিয়ার করতে গিয়ে নিজেদের গোলেই ঢুকিয়ে দিলেন বিশ্ব কাপ জয়ী সেন্ট্রাল ডিফেন্ডার। তবে ইউরোর প্রথম ম্যাচে বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন ফ্রান্সের কাছে জার্মানির হারের পিছনে হামেলসের গোল খাওয়া কোনও কারণই নয়। ক্ল্যাশ অব টাইটানসে যে কোনও দলই জিততে পারত। ফ্রান্স জিতেছে তাদের সংগঠিত ডিফেন্সের জন্য। জার্মানি হেরেছে প্রাপ্ত সুযোগগুলি থেকে গোল করতে না পারার জন্য। ম্যাচের তুল্যমূল্য বিচারে জার্মানিকে পিছিয়ে রাখা যাবে না। পাসিং থেকে ট্যাকলিংয়ে যে টিমটা অসম্ভব শৃঙ্খলা দেখিয়েছে তাদের আত্মঘাতী গোলে হেরে যাওয়াটা দেখতে যতই খারাপ লাগুক, এটাই ফুটবল। দেয়ও যেমন, কেড়ে নেয়ও তেমন।

দুই টিমের অনেকগুলো বিশ্ব সেরা ফুটবলার ছাড়া দেখার ছিল দুই বিশ্ব চ্যাম্পিয়ন কোচের মস্তিষ্কের লড়াই। জোয়াকিম লো-র মতো দিদিয়র দেশঁ-ও বিশ্ব মুকুট মাথায় পরেছেন। উয়েফার ক্রীড়াসূচি ঘোষণার পর দুই কোচই নিজেদের ছক তৈরি করার অনেক সময় পেয়েছেন। একে টুর্নামেন্টের প্রথম ম্যাচ। তার উপর সেরার সঙ্গে সেরার লড়াইয়ে কোনও কোচই দুঃসাহসী কোনও ছক ভাঁজেননি। ফ্রান্স যেমন তাদের সেরা তিন ফরোয়ার্ডকেই সামনে রেখেছিল। আঁতোয়া গ্রিজম্যান, করিম বেঞ্জামা এবং কিলিয়ান এম্বাপের পিছনে পল পোগবা, এনগোলো কন্তে। আর জার্মানি টিমো ওয়ার্নার কিংবা লেরয় সানেকে না নামিয়ে সামনে শুধু সার্জ নাব্রিকে সামনে রেখে তাঁর পিছনে রেখেছিলেন টমাস মুলার, কাই হাভাৎর্জ এবং টনি ক্রূসদের। মিউনিখের অ্যালায়েঞ্জ এরিনায় জার্মান আক্রমণকে রুখতে রাফায়েল ভারানের নেতৃত্বে ফ্রান্স ডিফেন্সকে অনেক কঠিন সময় পেরোতে হলেও তাদের দিশেহারা করা যায়নি। ফরাসি কোচ দিদিয়র দেশঁর সমালোচকরা তাঁকে ডিফেন্সিভ কোচ বলেন। ফুটবলার হিসেবে বিসহব কাপ জয়ী অধিনায়ক দেশঁ ছিলেন ডিফেন্সিভ মিডফিল্ডার। সেই ধারণা থেকেই তিনি ডিফেন্সটাকে আটোঁসাঁটো করতে চান। সেটা যে কতটা কার্যকরী তা মঙ্গলরাতে দেখল ফুটবল বিশ্ব।

গোলের সুযোগ যে জার্মানি পায়নি তা নয়। ইকের গ্রূন্ডোগানরা পাসের বন্যা বইয়ে গোল মুখ খুলে ফেলেছিলেন বেশ কয়েকবার। কিন্তু টমাস মুলাররা সেই সব সুযোগ থেকে গোল করতে পারেননি। ফ্রান্সের ভাগ্যও যে খুব ভাল ছিল তা নয়। এক ম্যাচে দু বার তাদের গোল বাতিল হয়েছে অফ সাইডের অজুহাতে। প্রথমবার কিলিয়ান এম্বাপের, দ্বিতীয় বার করিম বেঞ্জামার। আবার মিডফিল্ডার রাবিয়েতের শট লাগল পোস্টে। কিন্তু ফ্রান্স যে দুভার্গ্যের শিকার হয়নি তার প্রমাণ তো জার্মানির আত্মঘাতী গোল। কুড়ি মিনিটে পল পোগবার কাছ থেকে বল পেয়ে বাঁ দিক দিয়ে উঠে লুকাস হার্নান্ডেজ সেন্টার করেন কিলিয়ান এম্বাপের উদ্দেশে। কিন্তু সেটাকে ক্লিয়ার করতে গিয়ে হামেলসের হেড গোলে ঢুকে যায়। একটা মরিয়া চেষ্টা করেছিলেন ম্যানুয়ের ন্যয়ার। কিন্তু বলে হাতই ছোঁয়াতে পারেননি।

প্রথম ম্যাচে জার্মানিকে হারানোয় ফ্রান্স একটু ভাল জায়গায় চলে গেল। এখন গ্রূপের পর্তুগাল-জার্মানি ম্যাচের দিকে নজর থাকবে সবার। জার্মানির সেদিন মরণবাঁচন ম্যাচ। জার্মানির কোচ হিসেবে জোয়াকিম লো-র সেদিন অগ্নি পরীক্ষা।

পুরনো খবরের আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০
১১ ১২ ১৩ ১৪ ১৫ ১৬ ১৭
১৮ ১৯ ২০ ২১২২ ২৩ ২৪
২৫ ২৬ ২৭ ২৮ ২৯ ৩০ ৩১
আর্কাইভ

এই মুহূর্তে

দু-দিন ছাড়াই মেট্রো বিভ্রাট, সাতসকালেই ভোগান্তিতে যাত্রীরা
বৃহস্পতিবার, ২২ জানুয়ারী, ২০২৬
সরস্বতী পুজোয় কেমন থাকবে আবহাওয়া? দুই বঙ্গেই কুয়াশার দাপট
বৃহস্পতিবার, ২২ জানুয়ারী, ২০২৬
 শনির গোচরে, সুখের সাগরে ভাসবে এই তিন রাশি
বৃহস্পতিবার, ২২ জানুয়ারী, ২০২৬
সরস্বতী পুজোয় মেট্রোর সূচিতে বিরাট বদল! ভোগান্তি এড়াতে দেখে নিন
বুধবার, ২১ জানুয়ারী, ২০২৬
অব্যাহত দাপট! টি-২০ সিরিজের শুরুতেই বিরাট জয় পেল ভারত
বুধবার, ২১ জানুয়ারী, ২০২৬
SIR শুনানির মাঝেই জরুরি বৈঠক CEO দফতরে! কিন্তু কেন?
বুধবার, ২১ জানুয়ারী, ২০২৬
আগেই বিয়ে হয়েছে! অনিন্দিতার পর হিরণকে নিয়ে বিরাট দাবি ঋতিকার
বুধবার, ২১ জানুয়ারী, ২০২৬
প্রথম টি২০ ম্যাচে নিউজিল্যান্ডকে ২৩৯ রানের টার্গেট দিল ভারত!
বুধবার, ২১ জানুয়ারী, ২০২৬
একাদশ ও দ্বাদশ শ্রেণির শিক্ষক নিয়োগের মেধাতালিকা প্রকাশ করল এসএসসি
বুধবার, ২১ জানুয়ারী, ২০২৬
আইসিসি-র বৈঠকে বাংলাদেশকে নিয়ে বড়সড় সিদ্ধান্ত!
বুধবার, ২১ জানুয়ারী, ২০২৬
মহারাষ্ট্রে নয়া সমীকরণ, বিজেপি-কে ঠেকাতে রাজ ঠাকরের সঙ্গে জোট একনাথ শিন্ডের
বুধবার, ২১ জানুয়ারী, ২০২৬
ডব্লিউবিসিএস ক্যাডারে বড় রদবদল, বাড়ল যুগ্ম ও বিশেষ সচিব পদ
বুধবার, ২১ জানুয়ারী, ২০২৬
নির্বাচনে বেশি ভাড়া চেয়ে মুখ্য নির্বাচনী আধিকারিককে চিঠি মিনি বাস মালিক সংগঠন
বুধবার, ২১ জানুয়ারী, ২০২৬
রাজ্য বাজেট কবে? বঙ্গবাসীর জন্য কী কী উপহার?
বুধবার, ২১ জানুয়ারী, ২০২৬
মেসি অল স্টার ম্যাচ খেলানোয় নির্বাসিত ৪ রেফারি!
বুধবার, ২১ জানুয়ারী, ২০২৬
© R.P. Techvision India Pvt Ltd, All rights reserved.
Developed By KolkataTV Team