কলকাতা রবিবার, ১৮ জানুয়ারী ২০২৬ |
K:T:V Clock
হাতির হানায় মৃতের পরিবারের পাশে মন্ত্রী
টুটুন দাস Published By:  • | Edited By: দেবস্মিতা মণ্ডল
  • প্রকাশের সময় : রবিবার, ১৩ জুন, ২০২১, ০৭:২৮:২৯ পিএম
  • / ৪৫৬ বার খবরটি পড়া হয়েছে
  • • | Edited By: দেবস্মিতা মণ্ডল

হাতির হানায় ফের মৃত্যু। ঘটনাটি ঘটেছে ঝাড়গ্রাম জেলার বরিয়াতে। খবর ছড়িয়ে পড়তেই উত্তাল হয়ে ওঠে এলাকা। মৃতের পরিবারের পাশে দাঁড়াতে তড়িঘড়ি তাঁর বাড়ি পৌঁছন বন প্রতিমন্ত্রী বিরবাহা হাঁসদা। মৃতের ছেলে দীপক মাহাতোর হাতে ৫লক্ষ টাকার সরকারি চেক তুলে দিলেন তিনি। পাশাপাশি একজন সদস্যকে সরকারি চাকরির ব্যবস্থা করে দেবেন বলেও এদিন আশ্বাস দেন তিনি।
শনিবার বিকেলে বরিয়ার এক স্থানীয় বাসিন্দা পাড়ু মাহাত ক্যানেলের ধারে যান। সেইসময়ই তাঁকে আক্রমণ করে হাতিটি। তিনি কিছু বুঝে ওঠার আগেই তাঁকে শুঁড়ে তুলে আছাড় মারে গজরাজ। ঘটনাস্থলেই মারা যান পাড়ু বাবু। মারা যাওয়ার খবর ছড়িয়ে পড়তেই ক্ষিপ্ত হয়ে ওঠে সাধারণ মানুষ। তাঁরা কলাবনির কাছে রাজ্য সড়ক অবরোধ করে। তাঁদের দাবি, স্থায়ী সমাধানের আশ্বাস না পেলে অবরোধ উঠবে না। প্রসঙ্গত শালবনি, কলাবনি, বড়িয়া সহ এই গোটা এলাকায় এখন সারা বছর হাতি অবস্থান করে। রোজ কোনো না কোনো গ্রামে খাবারের খোঁজে ঢোকে হাতি। রেসিডেন্সিয়াল ৪ থেকে ৬টা হাতি তো আছেই। সাথে জুটছে দলমা থেকে আসা হাতির দল। কিছুতেই এলাকা থেকে সরানো সম্ভব হচ্ছে না তাদের। ফলে আর্থিক ক্ষতির সঙ্গে বাড়ছে জীবনহানিও। রবিবার সকাল আটটা থেকে শুরু হয় অবরোধ। এলাকায় পুলিশ গিয়ে বোঝানোর চেষ্টা করলেও ওঠেনি অবরোধ। পরে বনদফতরের আশ্বাসে অবরোধ ওঠে।

পুরনো খবরের আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০
১১ ১২ ১৩ ১৪ ১৫ ১৬ ১৭
১৮ ১৯ ২০ ২১ ২২ ২৩ ২৪
২৫ ২৬ ২৭ ২৮ ২৯ ৩০ ৩১
আর্কাইভ

এই মুহূর্তে

জলে গেল বিরাটের সেঞ্চুরি! শেষ ODI হেরে সিরিজ খোয়াল ভারত
রবিবার, ১৮ জানুয়ারী, ২০২৬
ইরানে মৃত্যু হয়েছে ১৬ হাজারের বেশি মানুষের! দাবি রিপোর্টে
রবিবার, ১৮ জানুয়ারী, ২০২৬
‘ভোটের পর মোদিকেও জয় বাংলা বলতে হবে’, চাপড়া থেকে সিঙ্গুরের বার্তার পালটা চ্যালেঞ্জ অভিষেকের
রবিবার, ১৮ জানুয়ারী, ২০২৬
ধ্রুপদী মর্যাদা থেকে দুর্গাপুজোয় ইউনেসকো স্বীকৃতি, সিঙ্গুরে ‘বাঙালি অস্মিতা’য় শান মোদির
রবিবার, ১৮ জানুয়ারী, ২০২৬
ফের বোলিং বিপর্যয়! ভারতকে ৩৩৮ রানের টার্গেট দিল নিউজিল্যান্ড
রবিবার, ১৮ জানুয়ারী, ২০২৬
শাহের রোড শোয়ে ভাঙা হয়েছিল বিদ্যাসাগর, সেই মনীষীর প্রতিকৃতি মোদিকে উপহার!
রবিবার, ১৮ জানুয়ারী, ২০২৬
মনিকর্ণিকা নিয়ে মিথ্যাচার! AAP সাংসদ সহ ৮ নেতার নামে FIR
রবিবার, ১৮ জানুয়ারী, ২০২৬
ফের ভূস্বর্গে রহস্যময় ড্রোন! কী পরিকল্পনা করছে পাকিস্তান?
রবিবার, ১৮ জানুয়ারী, ২০২৬
সিঙ্গুরের মাটিতে টাটা নিয়ে মুখে কুলুপ মোদির, শোনা গেল না কোনও শিল্পায়নের কথা
রবিবার, ১৮ জানুয়ারী, ২০২৬
সিঙ্গুরের মাটিতে দাঁড়িয়ে ‘বিনিয়োগ’ নিয়ে কী বললেন মোদি? দেখুন
রবিবার, ১৮ জানুয়ারী, ২০২৬
কেন্দ্রীয় প্রকল্প নিয়ে তৃণমূলকে খোঁচা প্রধানমন্ত্রীর!
রবিবার, ১৮ জানুয়ারী, ২০২৬
BJP এলেই ‘এক জেলা, এক পণ্য’! সিঙ্গুরে কী ‘গ্যারান্টি’ দিলেন মোদি?
রবিবার, ১৮ জানুয়ারী, ২০২৬
তিনটি নতুন অমৃত ভারত এক্সপ্রেস সহ নতুন প্যাসেঞ্জার ট্রেনের উদ্বোধন মোদির
রবিবার, ১৮ জানুয়ারী, ২০২৬
“মূল্য দিতে হচ্ছে আমেরিকাকে,” ভারতকে AI খোঁচা ট্রাম্পের উপদেষ্টার
রবিবার, ১৮ জানুয়ারী, ২০২৬
বাংলাদেশে ফের খুন হিন্দু যুবক! গ্রেফতার ৩
রবিবার, ১৮ জানুয়ারী, ২০২৬
© R.P. Techvision India Pvt Ltd, All rights reserved.
Developed By KolkataTV Team