কলকাতা বৃহস্পতিবার, ২২ জানুয়ারী ২০২৬ |
K:T:V Clock
সীমান্তে জমির ফসল কাটাকে ঘিরে উত্তেজনা
সঞ্জিৎ চক্রবর্তী Published By:  • | Edited By: দেবস্মিতা মণ্ডল
  • প্রকাশের সময় : বুধবার, ৯ জুন, ২০২১, ০৪:৪৯:১৮ পিএম
  • / ৩০৪ বার খবরটি পড়া হয়েছে
  • • | Edited By: দেবস্মিতা মণ্ডল

সীমান্তে কয়েক বিঘা জমির ফসল কেটে দিল অজ্ঞাতপরিচয় কিছু দুষ্কৃতী। ক্ষতির পরিমাণ প্রায় লক্ষাধিক টাকা। ঘটনাটি ঘটেছে বসিরহাট মহকুমার স্বরূপনগর ব্লকের ভারত-বাংলাদেশ আমুদরিয়া সীমান্তে। গ্রামবাসীদের অভিযোগ, রাতের অন্ধকারে কয়েক বিঘা জমির ফসল কেটে নিয়ে পালিয়েছে দুষ্কৃতীরা। তাঁদের দাবি, কাঁকরোল, উচ্ছে-সহ জমির বহু ফসল লুঠ করেছে দুষ্কৃতীরা। বাংলাদেশ থেকে সীমান্ত পেরিয়ে প্রায়ই দুষ্কৃতীরা এপারে আসে বলে সূত্রের খবর। তাদেরই কেউ এই কাণ্ড ঘটিয়েছেন কি না, তা নিয়ে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। এই ঘটনায় স্বরূপনগর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন জমির মালিক গফফর সর্দার। ক্ষোভ প্রকাশ করে জানিয়েছেন, ঋণ করে কয়েক বিঘা জমিতে বর্ষাকালীন সবজি কাঁকরোল, উচ্ছে প্রভৃতি চাষ করেছিলেন। বুধবার দুপুরে সীমান্তে নিজের জমিতে গিয়ে দেখেন জমির সমস্ত ফসল কেটে তছনছ করে দিয়েছে। যা দেখে মাথায় হাত পড়ে যায় তাঁর। এই ঘটনার সঙ্গে জড়িতদের অবিলম্বে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়ে এলাকায় বিক্ষোভ দেখায় গ্রামবাসীরা। ঘটনাস্থলে উপস্থিত হয়ে পুলিশ গ্রামবাসীদের আশ্বস্ত করলে বিক্ষোভ ওঠে।পুলিশ জানিয়েছে, গোটা ঘটনার তদন্ত শুরু হয়েছে। এর পেছনে কে বা কারা জড়িত রয়েছে তা নিয়ে স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলছে পুলিশ।

পুরনো খবরের আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০
১১ ১২ ১৩ ১৪ ১৫ ১৬ ১৭
১৮ ১৯ ২০ ২১২২ ২৩ ২৪
২৫ ২৬ ২৭ ২৮ ২৯ ৩০ ৩১
আর্কাইভ

এই মুহূর্তে

দু-দিন ছাড়াই মেট্রো বিভ্রাট, সাতসকালেই ভোগান্তিতে যাত্রীরা
বৃহস্পতিবার, ২২ জানুয়ারী, ২০২৬
সরস্বতী পুজোয় কেমন থাকবে আবহাওয়া? দুই বঙ্গেই কুয়াশার দাপট
বৃহস্পতিবার, ২২ জানুয়ারী, ২০২৬
 শনির গোচরে, সুখের সাগরে ভাসবে এই তিন রাশি
বৃহস্পতিবার, ২২ জানুয়ারী, ২০২৬
সরস্বতী পুজোয় মেট্রোর সূচিতে বিরাট বদল! ভোগান্তি এড়াতে দেখে নিন
বুধবার, ২১ জানুয়ারী, ২০২৬
অব্যাহত দাপট! টি-২০ সিরিজের শুরুতেই বিরাট জয় পেল ভারত
বুধবার, ২১ জানুয়ারী, ২০২৬
SIR শুনানির মাঝেই জরুরি বৈঠক CEO দফতরে! কিন্তু কেন?
বুধবার, ২১ জানুয়ারী, ২০২৬
আগেই বিয়ে হয়েছে! অনিন্দিতার পর হিরণকে নিয়ে বিরাট দাবি ঋতিকার
বুধবার, ২১ জানুয়ারী, ২০২৬
প্রথম টি২০ ম্যাচে নিউজিল্যান্ডকে ২৩৯ রানের টার্গেট দিল ভারত!
বুধবার, ২১ জানুয়ারী, ২০২৬
একাদশ ও দ্বাদশ শ্রেণির শিক্ষক নিয়োগের মেধাতালিকা প্রকাশ করল এসএসসি
বুধবার, ২১ জানুয়ারী, ২০২৬
আইসিসি-র বৈঠকে বাংলাদেশকে নিয়ে বড়সড় সিদ্ধান্ত!
বুধবার, ২১ জানুয়ারী, ২০২৬
মহারাষ্ট্রে নয়া সমীকরণ, বিজেপি-কে ঠেকাতে রাজ ঠাকরের সঙ্গে জোট একনাথ শিন্ডের
বুধবার, ২১ জানুয়ারী, ২০২৬
ডব্লিউবিসিএস ক্যাডারে বড় রদবদল, বাড়ল যুগ্ম ও বিশেষ সচিব পদ
বুধবার, ২১ জানুয়ারী, ২০২৬
নির্বাচনে বেশি ভাড়া চেয়ে মুখ্য নির্বাচনী আধিকারিককে চিঠি মিনি বাস মালিক সংগঠন
বুধবার, ২১ জানুয়ারী, ২০২৬
রাজ্য বাজেট কবে? বঙ্গবাসীর জন্য কী কী উপহার?
বুধবার, ২১ জানুয়ারী, ২০২৬
মেসি অল স্টার ম্যাচ খেলানোয় নির্বাসিত ৪ রেফারি!
বুধবার, ২১ জানুয়ারী, ২০২৬
© R.P. Techvision India Pvt Ltd, All rights reserved.
Developed By KolkataTV Team