কলকাতা রবিবার, ১৮ জানুয়ারী ২০২৬ |
K:T:V Clock
সন্তানের মৃত্যুতে শোকসভা হাতিদের
ছোটন দে Published By:  • | Edited By: দেবস্মিতা মণ্ডল
  • প্রকাশের সময় : শনিবার, ১২ জুন, ২০২১, ০২:০৮:৫৯ পিএম
  • / ৩৫২ বার খবরটি পড়া হয়েছে
  • • | Edited By: দেবস্মিতা মণ্ডল

হাতি দলবদ্ধ জীব। তাদেরও দুঃখ, কষ্ট, শোক রয়েছে। শুধু মুখ ফুটে তা প্রকাশ করতে পারে না। এরকমই নজির দেখা গেল জলপাইগুড়ির বৈকণ্ঠপুরে। মৃত সন্তানের দেহ আগলে শোকসভা পালন করল হাতির দল। একদিন, দুদিন নয় পরপর তিনদিন ধরে মৃত হস্তিশাবককে ঘিরে রেখেছিল হাতির দল। জলপাইগুড়ির বৈকন্ঠপুর বন বিভাগের তিস্তা নদীর গৌরিকোন এলাকায় এমনই দৃশ্যের সাক্ষী থাকলেন গ্রামবাসীরা। সেখানকার নদীর চরে বাদাম, ভুট্টা আবাদ করেন চর এলাকার বাসিন্দারা। তা খেতে প্রায়ই হাতির দল হানা দেয় চর এলাকায়। পেটপুরে খাওয়া দাওয়া করে তাঁরা আবার ফিরে যায় জঙ্গলে। হঠাৎই ছন্দপতন। দু-তিনদিন ধরে গ্রামবাসীরা লক্ষ্য করেন, একপাল হাতির দল ঠায় দাঁড়িয়ে রয়েছে নদীর চরে। তাঁদের সন্দেহ হওয়ায় তাঁরা খবর দেয় বনবিভাগের কর্মীদের। তাঁরা এসে দলটিকে দুভাগে ভাগ করে দেয়। এক ভাগ বৈকন্ঠপুর এবং আরেক ভাগ কাঠামবাড়ির জঙ্গলের দিকে সরে গেলে বেরিয়ে আসে এক হস্তিশাবকের মৃতদেহ। তখনই ব্যাপারটা পরিস্কার হয় বন দফতরের কর্মীদের কাছে। সেখানকার এক কর্মী জানিয়েছেন, প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, তিনদিন আগেই মৃত্যু হয়েছে ওই স্ত্রী হস্তিশাবকটির। আনুমানিক চার বছর বয়সী হস্তিশাবকটির বিষক্রিয়ায় মৃত্যু হতে পারে বলে অনুমান করা হচ্ছে। তবে মৃত্যুর সঠিক কারণ জানতে হস্তিশাবকের দেহ ময়নাতদন্তে পাঠানো হয়েছে।সেই রিপোর্ট এলে নদীর চরেই দেহটি সৎকার করা হবে বলে জানানো হয়েছে বন দফতরের তরফে। এক আধিকারিক জানিয়েছেন, সন্তানের আকষ্মিক মৃত্যু মেনে নিতে না পেরেই দাড়িয়েছিল হাতির দলটি। প্রায়ই দেখা যায়, দলছুট হয়ে গেলে তারা কোনও হাতিকে দলে নেয় না কিংবা একজনকে আক্রমণ করা হলে খবর পেলে পুরো পাল হাজির হয়। সবসময় দল বেঁধেই থাকে তারা। এক্ষেত্রেও সেটাই হয়েছে।

পুরনো খবরের আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০
১১ ১২ ১৩ ১৪ ১৫ ১৬ ১৭
১৮ ১৯ ২০ ২১ ২২ ২৩ ২৪
২৫ ২৬ ২৭ ২৮ ২৯ ৩০ ৩১
আর্কাইভ

এই মুহূর্তে

জলে গেল বিরাটের সেঞ্চুরি! শেষ ODI হেরে সিরিজ খোয়াল ভারত
রবিবার, ১৮ জানুয়ারী, ২০২৬
ইরানে মৃত্যু হয়েছে ১৬ হাজারের বেশি মানুষের! দাবি রিপোর্টে
রবিবার, ১৮ জানুয়ারী, ২০২৬
‘ভোটের পর মোদিকেও জয় বাংলা বলতে হবে’, চাপড়া থেকে সিঙ্গুরের বার্তার পালটা চ্যালেঞ্জ অভিষেকের
রবিবার, ১৮ জানুয়ারী, ২০২৬
ধ্রুপদী মর্যাদা থেকে দুর্গাপুজোয় ইউনেসকো স্বীকৃতি, সিঙ্গুরে ‘বাঙালি অস্মিতা’য় শান মোদির
রবিবার, ১৮ জানুয়ারী, ২০২৬
ফের বোলিং বিপর্যয়! ভারতকে ৩৩৮ রানের টার্গেট দিল নিউজিল্যান্ড
রবিবার, ১৮ জানুয়ারী, ২০২৬
শাহের রোড শোয়ে ভাঙা হয়েছিল বিদ্যাসাগর, সেই মনীষীর প্রতিকৃতি মোদিকে উপহার!
রবিবার, ১৮ জানুয়ারী, ২০২৬
মনিকর্ণিকা নিয়ে মিথ্যাচার! AAP সাংসদ সহ ৮ নেতার নামে FIR
রবিবার, ১৮ জানুয়ারী, ২০২৬
ফের ভূস্বর্গে রহস্যময় ড্রোন! কী পরিকল্পনা করছে পাকিস্তান?
রবিবার, ১৮ জানুয়ারী, ২০২৬
সিঙ্গুরের মাটিতে টাটা নিয়ে মুখে কুলুপ মোদির, শোনা গেল না কোনও শিল্পায়নের কথা
রবিবার, ১৮ জানুয়ারী, ২০২৬
সিঙ্গুরের মাটিতে দাঁড়িয়ে ‘বিনিয়োগ’ নিয়ে কী বললেন মোদি? দেখুন
রবিবার, ১৮ জানুয়ারী, ২০২৬
কেন্দ্রীয় প্রকল্প নিয়ে তৃণমূলকে খোঁচা প্রধানমন্ত্রীর!
রবিবার, ১৮ জানুয়ারী, ২০২৬
BJP এলেই ‘এক জেলা, এক পণ্য’! সিঙ্গুরে কী ‘গ্যারান্টি’ দিলেন মোদি?
রবিবার, ১৮ জানুয়ারী, ২০২৬
তিনটি নতুন অমৃত ভারত এক্সপ্রেস সহ নতুন প্যাসেঞ্জার ট্রেনের উদ্বোধন মোদির
রবিবার, ১৮ জানুয়ারী, ২০২৬
“মূল্য দিতে হচ্ছে আমেরিকাকে,” ভারতকে AI খোঁচা ট্রাম্পের উপদেষ্টার
রবিবার, ১৮ জানুয়ারী, ২০২৬
বাংলাদেশে ফের খুন হিন্দু যুবক! গ্রেফতার ৩
রবিবার, ১৮ জানুয়ারী, ২০২৬
© R.P. Techvision India Pvt Ltd, All rights reserved.
Developed By KolkataTV Team