কলকাতা বৃহস্পতিবার, ২২ জানুয়ারী ২০২৬ |
K:T:V Clock
রাজ্য এবং বণিকসভার যৌথ উদ্যোগে টিকাকরণে জোর
দীপ্তিমান ভট্টাচার্য Published By: 
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৩ জুন, ২০২১, ০৬:৩৪:২৬ পিএম
  • / ৩৯৮৭ বার খবরটি পড়া হয়েছে

রাজ্য এবং বণিকসভাগুলির যৌথ উদ্যোগে টিকাকরণের ওপর জোর দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবার নবান্নে সভায় মুখ্যমন্ত্রী বলেন ভ্যাকসিনের  ওপর গুরুত্ব বেশি দিতে হবে। তিনি বলেন বণিকসভা চাইলে সরকার ভ্যাকসিনের ব্যবস্থা করে দিতে পারে অথবা বণিকসভা যদি মনে করে বেসরকারি জায়গা থেকে ভ্যাকসিন কিনবে তাও তাঁরা কিনতে পারেন। কোথায় ভ্যাকসিন দেওয়া হবে সে জায়গা চিহ্নিত করে দিলে স্বাস্থ্য দফতরের পক্ষ থেকে সেখানে গিয়ে টিকাকরণের ব্যবস্থা করা হবে। মুখ্যমন্ত্রী আরও বলেন যে, বিধি নিষেধ শেষ হবে ১৬ তারিখ। তাই তার আগে যতটা এই টিকাকরণ প্রক্রিয়া এগিয়ে রাখতে পারবেন ততটাই পরবর্তীকালে সুবিধা পাবে সেই সব প্রতিষ্ঠান। পুরো বিষয়টি দেখার জন্য ১৫ টি চেম্বারকে নিয়ে মুখ্যসচিবের নেতৃত্বে একটি কমিটি গঠন করা হয়েছে। এই কমন পুলের মাধ্যমে সবাইকে আবেদন জানাতে হবে। এদিন মুখ্যমন্ত্রী বলেন, এবার থেকে বিকেল ৫টা থেকে ৮টা পর্যন্ত হোটেল এবং রেস্টুরেন্ট খোলা থাকবে। ৫০ শতাংশ লোক নিয়ে এই ব্যবসা চালাতে হবে বলেও তিনি জানান। বণিকসভার আবেদনে সাড়া দিয়ে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানান মুখ্যমন্ত্রী। ভ্রমণের বিষয় বলতে গিয়ে মুখ্যমন্ত্রী বলেন, ‘১০ বছরে অনেক কিছু করা হয়েছে আরও করতে হবে। জেলাভিত্তিক একটা ডেটা তৈরি করতে বলা হয়েছে। কোন জেলায় কত লোক পর্যটন শিল্পের সঙ্গে যুক্ত রয়েছেন তার তালিকা তৈরি করে তাঁদেরকেও টিকাকরণের ব্যবস্থা করতে হবে। আইটি সেক্টর দুটো শিফটে ১০ শতাংশ লোক নিয়ে কাজ চালাতে পারবে। বণিকসভার পক্ষ থেকে আবেদন জানানো হয় যে, শপিং মল ৫০ শতাংশ লোক দিয়ে যদি খোলা হয় তাহলে এই পেশার সঙ্গে যুক্ত লোকেদের অনেকের উপকার হবে। তাঁদের এই আবেদনের ভিত্তিতে ১৬ তারিখের পর এই বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।’ তবে পরে মুখ্যমন্ত্রী মুখ্যসচিবকে শপিং মল ২৫ শতাংশ লোক নিয়ে চালু করা যায় কিনা এবং এটা কি করে করা যায় সেই বিষয়টি খতিয়ে দেখতে বলেন।

এদিন বৈঠকের শুরুতেই মুখ্যমন্ত্রী বলেন বাড়ির পরিচারিকাদের সুপার স্প্রেডার গ্রুপে অন্তর্ভুক্ত করতে হবে। পাশাপাশি তিনি মন্দিরের পুরোহিতদের এই গ্রুপে যুক্ত করার কথা বলেন। জেলায় কর্মরত কেবল অপারেটর, টিভি, ফ্রিজ মেকানিকদেরও এই তালিকাভুক্ত করার কথা এদিন মুখ্যমন্ত্রী ঘোষণা করেন। মুখ্যমন্ত্রী বণিকসভার কাছে আবেদন করেন যশে ক্ষতিগ্রস্ত গ্রামগুলোতে সাহায্যের জন্য। তিনি বলেন, বহু জায়গায় এমন ঘটনা ঘটছে একই গ্রামে বারবার সাহায্য পাচ্ছে, কিন্তু অন্য গ্রামের লোকেরা কেউ কোন সাহায্য পাচ্ছে না। তাই সরকারের মাধ্যমে যদি এই কাজটা করা যায় তাহলে সকলেই সমানভাবে উপকৃত হবেন। এই কঠিন পরিস্থিতিতে জেলার বণিকসভাগুলোকেও এগিয়ে আসার আহ্বান জানান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

পুরনো খবরের আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০
১১ ১২ ১৩ ১৪ ১৫ ১৬ ১৭
১৮ ১৯ ২০ ২১২২ ২৩ ২৪
২৫ ২৬ ২৭ ২৮ ২৯ ৩০ ৩১
আর্কাইভ

এই মুহূর্তে

দু-দিন ছাড়াই মেট্রো বিভ্রাট, সাতসকালেই ভোগান্তিতে যাত্রীরা
বৃহস্পতিবার, ২২ জানুয়ারী, ২০২৬
সরস্বতী পুজোয় কেমন থাকবে আবহাওয়া? দুই বঙ্গেই কুয়াশার দাপট
বৃহস্পতিবার, ২২ জানুয়ারী, ২০২৬
 শনির গোচরে, সুখের সাগরে ভাসবে এই তিন রাশি
বৃহস্পতিবার, ২২ জানুয়ারী, ২০২৬
সরস্বতী পুজোয় মেট্রোর সূচিতে বিরাট বদল! ভোগান্তি এড়াতে দেখে নিন
বুধবার, ২১ জানুয়ারী, ২০২৬
অব্যাহত দাপট! টি-২০ সিরিজের শুরুতেই বিরাট জয় পেল ভারত
বুধবার, ২১ জানুয়ারী, ২০২৬
SIR শুনানির মাঝেই জরুরি বৈঠক CEO দফতরে! কিন্তু কেন?
বুধবার, ২১ জানুয়ারী, ২০২৬
আগেই বিয়ে হয়েছে! অনিন্দিতার পর হিরণকে নিয়ে বিরাট দাবি ঋতিকার
বুধবার, ২১ জানুয়ারী, ২০২৬
প্রথম টি২০ ম্যাচে নিউজিল্যান্ডকে ২৩৯ রানের টার্গেট দিল ভারত!
বুধবার, ২১ জানুয়ারী, ২০২৬
একাদশ ও দ্বাদশ শ্রেণির শিক্ষক নিয়োগের মেধাতালিকা প্রকাশ করল এসএসসি
বুধবার, ২১ জানুয়ারী, ২০২৬
আইসিসি-র বৈঠকে বাংলাদেশকে নিয়ে বড়সড় সিদ্ধান্ত!
বুধবার, ২১ জানুয়ারী, ২০২৬
মহারাষ্ট্রে নয়া সমীকরণ, বিজেপি-কে ঠেকাতে রাজ ঠাকরের সঙ্গে জোট একনাথ শিন্ডের
বুধবার, ২১ জানুয়ারী, ২০২৬
ডব্লিউবিসিএস ক্যাডারে বড় রদবদল, বাড়ল যুগ্ম ও বিশেষ সচিব পদ
বুধবার, ২১ জানুয়ারী, ২০২৬
নির্বাচনে বেশি ভাড়া চেয়ে মুখ্য নির্বাচনী আধিকারিককে চিঠি মিনি বাস মালিক সংগঠন
বুধবার, ২১ জানুয়ারী, ২০২৬
রাজ্য বাজেট কবে? বঙ্গবাসীর জন্য কী কী উপহার?
বুধবার, ২১ জানুয়ারী, ২০২৬
মেসি অল স্টার ম্যাচ খেলানোয় নির্বাসিত ৪ রেফারি!
বুধবার, ২১ জানুয়ারী, ২০২৬
© R.P. Techvision India Pvt Ltd, All rights reserved.
Developed By KolkataTV Team