কলকাতা বুধবার, ২১ জানুয়ারী ২০২৬ |
K:T:V Clock
কোটাল মোকাবিলায় প্রস্তুত কেএমসি
দুর্গাদাস বন্দ্যোপাধ্যায় Published By:  • | Edited By: ঐন্দ্রিলা ঘোষ
  • প্রকাশের সময় : শুক্রবার, ১১ জুন, ২০২১, ০২:৪২:৫২ পিএম
  • / ৪০০ বার খবরটি পড়া হয়েছে
  • • | Edited By: ঐন্দ্রিলা ঘোষ

শুক্রবার ভরা কোটাল। আর তার জেরে গঙ্গাতে জলস্তর স্বাভাবিকের চেয়ে অনেকটাই বৃদ্ধি পাবে বলে আবহাওয়া দফতরের আগাম সতর্কবার্তা ছিল। আর এর জেরে হুগলি নদীর তীরবর্তী কলকাতার নিচু এলাকাগুলো নিয়েও সতর্কবার্তা দেয় আবহাওয়া দফতর। তাদের দেওয়া বার্তায় জানা গেছে, ভরা কোটাল ও জোয়ারের জন্য জলস্তর বৃদ্ধির সম্ভাবনা রয়েছে গঙ্গাতে। জলস্তর বৃদ্ধি পেয়ে তা যদি দীর্ঘক্ষণ বজায় থাকে এবং ভাটার টান দেরিতে শুরু হয়-তা নিয়ে চিন্তায় প্রশাসন। সেই সময়ের মধ্যেই যদি কলকাতার বুকে বেশি মাত্রায় বৃষ্টিপাত হয়, তবে জলমগ্ন হয়ে পড়তে পারে শহর কলকাতা। এই সতর্কবার্তা আলিপুর আবহাওয়া দফতর থেকে পেয়ে আগাম প্রস্তুতি নিয়েছে কলকাতা পুরসভা।
এমন পরিস্থিতি মোকাবিলা করতে আগেভাগেই কলকাতা পুরসভার বর্তমান প্রশাসক মণ্ডলীর চেয়ারম্যান ফিরহাদ হাকিম শহর কলকাতার সব পাম্পিং স্টেশনগুলির জন্য হাই এলার্ট জারি করেছেন। পাশাপাশি নিচু এলাকাগুলিতে জলমগ্ন হয়ে পড়ার আগেই সেখান থেকে দ্রুত মানুষকে রক্ষা করতে অতিরিক্ত ক্ষমতা সম্পন্ন ভ্রাম্যমাণ পাম্পসেট-এর ব্যবস্থা রাখা হয়েছে। শুক্রবার গঙ্গার পাড় সংলগ্ন অঞ্চল ও শহরের লকগেটগুলি ঘুরে দেখেন প্রশাসকরা। কলকাতা পৌরসভার বর্তমান প্রশাসক মণ্ডলীর অন্যতম সদস্য ও নিকাশি বিভাগের দায়িত্বপ্রাপ্ত তারক সিং রয়েছেন এই বিপর্যয় সামাল দেওয়ার মুখ্য দায়িত্বে।

পুরনো খবরের আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০
১১ ১২ ১৩ ১৪ ১৫ ১৬ ১৭
১৮ ১৯ ২০২১ ২২ ২৩ ২৪
২৫ ২৬ ২৭ ২৮ ২৯ ৩০ ৩১
আর্কাইভ

এই মুহূর্তে

পিস্তল ও কার্তুজ সহ খিদিরপুর থেকে ধৃত যুবক
বুধবার, ২১ জানুয়ারী, ২০২৬
এবার থেকে সাংসদদের বেতনে কোপ? কড়া নিয়ম আনছে কেন্দ্র
বুধবার, ২১ জানুয়ারী, ২০২৬
আজ রাতেই এসএসসি একাদশ-দ্বাদশের চূড়ান্ত মেধাতালিকা প্রকাশ
বুধবার, ২১ জানুয়ারী, ২০২৬
আশাকর্মীদের স্বাস্থ্যভবন অভিযান ঘিরে উত্তাল রাজ্য!
বুধবার, ২১ জানুয়ারী, ২০২৬
অবস্থান বিক্ষোভে পুলিশের গ্রেফতার, হাইকোর্টে মিড ডে মিল কর্মীরা
বুধবার, ২১ জানুয়ারী, ২০২৬
আশাকর্মীদের বিক্ষোভ ঘিরে তুলকালাম কলকাতায়, পুলিশের সঙ্গে ধস্তাধস্তি
বুধবার, ২১ জানুয়ারী, ২০২৬
মেঘালয় রাজ্য প্রতিষ্ঠা দিবসে শুভেচ্ছা জানালেন মুখ্যমন্ত্রী ও অভিষেক  বন্দ্যোপাধ্যায়
বুধবার, ২১ জানুয়ারী, ২০২৬
স্পেনে ভয়াবহ ট্রেন দুর্ঘটনা, নিহতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৪০
বুধবার, ২১ জানুয়ারী, ২০২৬
‘শব্দ বিলাসী’ প্রকাশ করলেন রচনা বন্দ্যোপাধ্যায়
বুধবার, ২১ জানুয়ারী, ২০২৬
অবসর নিলেন মহাকাশচারী সুনীতা উইলিয়ামস, ঘোষণা নাসার
বুধবার, ২১ জানুয়ারী, ২০২৬
শীতের দীর্ঘ স্পেল কাটিয়ে বাড়ল শহরের তাপমাত্রা, সরস্বতী পুজোয় ঝরবে ঘাম? দেখুন বড় আপডেট
বুধবার, ২১ জানুয়ারী, ২০২৬
সূর্যের গোচরে কর্মজীবনে ফুলে ফেঁপে উঠবে এই জাতক জাতিকারা
বুধবার, ২১ জানুয়ারী, ২০২৬
হিরণের বিয়ের খবর প্রকাশ্যে, মুখ খুললেন প্রথম স্ত্রী অনিন্দিতা
বুধবার, ২১ জানুয়ারী, ২০২৬
ফের পিছতে পারে এসআইআর-এর চূড়ান্ত তালিকা প্রকাশের দিন
বুধবার, ২১ জানুয়ারী, ২০২৬
গুণমান পরীক্ষায় ব্যর্থ হল একাধিক সংস্থার জীবনদায়ী ওষুধ
মঙ্গলবার, ২০ জানুয়ারী, ২০২৬
© R.P. Techvision India Pvt Ltd, All rights reserved.
Developed By KolkataTV Team