কলকাতা শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬ |
K:T:V Clock
মেসিকে টপকে গেলেন ‘বাংলার জামাই’ সুনীল !
দীপঙ্কর গুহ Published By: 
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৮ জুন, ২০২১, ০৮:৩১:২৬ এম
  • / ৫৬০ বার খবরটি পড়া হয়েছে

এবার ফুটবল দলের নেতা সুনীলের পালা। সুনীল কি এমন করলেন যে ফিফা পর্যন্ত পিঠ চাপড়াতে শুরু করলো? ফিফার সাইটে গেলে দেখা যাচ্ছে ২২১ দেশ খেলে ফুটবল। ভারত তারমধ্যে একটি দল। আর সেই দলের অধিনায়ক সুনীল। সোমবার দোহাতে বাংলাদেশের বিপক্ষে নিজের ১১৪ তম আন্তর্জাতিক ম্যাচে খেলতে নামেন। দুটি গোল করে এই বিশ্বকাপ পর্বে দেশকে প্রথম জয়টি এনে দিলেন। আর সেই সঙ্গে ৭৪ টি গোল করে ফেললেন। পরিসংখ্যান বলছে, মেসি আর্জেন্টিনার হয়ে এখনও পর্যন্ত করেছেন – ৭২টি গোল। গত সপ্তাহে চিলির বিপক্ষে একটি গোল করে এই দু নম্বর স্থানে বসেছিলেন । সুনীল মেসিকে টপকালেন। এখন, তাঁর সামনে – পর্তুগালের ক্রিস্টিয়ানো রোনালদো! সি আর সেভেনের এখন পর্যন্ত সংগ্রহ – ১০৩ টি গোল। এই তালিকায় ব্রাজিলের নেইমার ( ৬৫) আছেন ছয় নম্বরে। এই মুহুর্তে বিভিন্ন জাতীয় দলে খেলা ফুটবলারদের মধ্যে মেসি, রোনালদোদের সঙ্গে ভারতের সুনীলের নাম একসঙ্গে মুখে মুখে ঘুরছে।

ফিফার আরও তথ্য সুনীল সম্পর্কে বিশ্ব ফুটবপ্রেমীদের জানিয়ে দিয়েছে। লেখা হয়েছে,
৩৬ বছর বয়সী সুনীল সর্বকালের সেরা গোলদাতাদের তালিকায় দশম স্থানে উঠে এলেন। তাঁর সামনে ৩জন, হাঙ্গেরীর সান্দর কোক্সিস – জাপানের কুনিশিজে কামামতো – কুয়েতের বাশার আবদুল্লাহ যাঁদের সংগ্রহ ৭৫ টি করে গোল। এই তালিকায় আরব আমির শাহিতে
আলি মাবক্ষৌত (৭৩ টি গোল) আছেন সুনীলের ঠিক পিছনে।
সুনীলের এই গোলে ভারত ছয় বছর পর, ফিফা বিশ্বকাপ যোগ্যতা নির্ণায়ক প্রাথমিক পর্বের ম্যাচে জয় পেল। এই গ্রুপ থেকে পরের পড়বে যাওয়ার কোন সম্ভাবনাই নেই ভারতীয় দলের। বরঞ্চ, এই জয় ২০২৩ সালের এশিয়ান কাপের মূলপর্বে খেলার আশা জিইয়ে রইল। এবারের এই পর্বের বিশ্বকাপ যোগ্যতা নির্ণায়ক লড়াইটি এখনও পর্যন্ত সবচেয়ে খারাপ । সেই অবস্থায়, এই জয় মান বাঁচালো ভারতীয় শিবিরের। দেশের বাইরে, বিশ্বকাপ যোগ্যতা নির্ণায়ক লড়াইয়ে ২০ বছর পর জয় পেল জাতীয় দল।

বাংলা সুনীলের এমন কৃতিত্বে একটু বেশি খুশি। কারণ একটাই। তিনি যে “বাংলার জামাই”! প্রাক্তন জাতীয় ফুটবলার সুব্রত ভট্টাচার্যের মেয়ের সঙ্গে বিয়ে হয়েছে সুনীলের। দেশ জিতলো, দেশের অধিনায়ক এমন সাফল্য তুলে নিলেন, কিন্তু ওঁরা কোথায়!? যাঁরা ক্রীড়া ক্ষেত্রে দলগত বা ব্যাক্তিগত সাফল্য মিললেই টুইট করেন। এই প্রতিবেদন লেখার আগে পর্যন্ত, নজর পড়েনি দেশের প্রধানমন্ত্রী, বা কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রীর কোনো বার্তা।

ছবি:সৌ – টুইটার।

পুরনো খবরের আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০
১১ ১২ ১৩ ১৪ ১৫১৬ ১৭
১৮ ১৯ ২০ ২১ ২২ ২৩ ২৪
২৫ ২৬ ২৭ ২৮ ২৯ ৩০ ৩১
আর্কাইভ

এই মুহূর্তে

মেষ থেকে মীন— আজ ভাগ্যবান কারা?
শুক্রবার, ১৬ জানুয়ারী, ২০২৬
‘স্বীকার কর চুরি করেছিস’, পুলিশি হেফাজতে যুবকের যৌনাঙ্গে পেট্রল ঢেলে নির্মম নির্যাতন
বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী, ২০২৬
নবান্নের সামনে ধরনা নিয়ে রাজ্যের শর্তকেই অগ্রাধিকার হাইকোর্টের, এবার কী করবে ফিজেপি
বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী, ২০২৬
উত্তরবঙ্গ থেকে স্লিপার ভলভো বাসে সোজা দিঘা, শুক্রবার উদ্বোধন মুখ্যমন্ত্রীর
বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী, ২০২৬
কলকাতায় ফের অগ্নিকাণ্ড! বিবি গাঙ্গুলি স্ট্রিটের পর বড়বাজারে রাসায়নিকের গুদামে আগুন
বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী, ২০২৬
ঘোড়দৌড়ের সময় নাবালককে দাঁতে করে তুলে নিল ঘোড়া! তারপর..
বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী, ২০২৬
অগ্নিগর্ভ ইরান! আটক ভারতীয়দের দেশে ফেরাতে কী পদক্ষেপ কেন্দ্রের?
বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী, ২০২৬
দুধ সাদা বিছানার উপর শুয়ে শুভশ্রী
বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী, ২০২৬
ইরানের পথে মার্কিন ক্যারিয়ার স্ট্রাইক গ্রুপ!
বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী, ২০২৬
চিকিৎসায় সাড়া দিচ্ছেন আক্রান্ত দুই নার্স
বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী, ২০২৬
সরস্বতী পুজোর- ২৩ জানুয়ারি পরীক্ষা নয়, বাংলার আবেদন পিছিয়ে গেল JEE মেন
বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী, ২০২৬
জয় দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু ভারতের! কত রান করলেন বৈভব?
বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী, ২০২৬
মহিলাকে অন্তঃসত্ত্বা করলেই মিলবে ১০ লক্ষ টাকা! প্রতারণায় গ্রেফতার ১
বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী, ২০২৬
মায়ের জন্মদিনে মেগাস্টার দেব কী লিখলেন…
বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী, ২০২৬
SIR শুনানিতে ডাক পেলেন ভারতীয় বিজ্ঞানী অভিজিৎ বন্দ্যোপাধ্যায়!
বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী, ২০২৬
© R.P. Techvision India Pvt Ltd, All rights reserved.
Developed By KolkataTV Team